২২৬ আল-বিদায়া ওয়ান নিহায়5০715715 রয়েছে। অনুরূপ গুণদার (র)....আবু ওয়াইল (র) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, সাবী ইব্ন মাঁবাদ (র) বলেন, আমি খৃস্ট ধর্মবিলম্বী এক ব্যক্তি ছিলাম; আমি ইসলাম গ্রহণ এবং (এক সময়) আমি হজ্জ ও উমরার ইহরাম বাধলাম। যায়দ ইবৃন সাওহান ও সালমান ইব্ন রাবী“আ আমাকে এ দু'কাজের জন্য তালবিয়া উচ্চারণ করতে শুনলেন। তখন তারা বললেন, এ লোকটি তার বাড়িওয়ালার উটের চাইতেও বিভ্রান্ত ৷ তাদের দু'জনের কথায় আমার মাথায় যেন পাহাড় ভেঙ্গে পড়ল। আমি উমর (রা)-এর কাছে পৌছলে তাকে এ বিষয় অবগত করলাম । তিনি এ দু'জনের কাছে এগিয়ে গেলেন এবং তাদের তিরস্কার করলেন এবং আমার কাছে এসে বললেন, “তুমি নবী করীম (সা)-এর সুন্নতের প্রতি হিদায়াত প্রাপ্ত হয়েছ।” আবদা (র) বলেন, আবূ ওয়াইল (র) বলেছেন, আমি এবং মাসরূক এ হাদীস সম্পর্কে জিজ্ঞেস করার জন্য অনেক সময় সাবী ইব্ন মা“বাদ (র)-এর কাছে যেতাম । উল্লিখিত সনদগুলো সহীহ্ (বুখারী)-এর শর্তানুরূপ বেশ উত্তম। আবু দাউদ, নাসাঈ ও ইব্ন মাজা ও আবু ওয়াইল শাকীক ইব্ন সালামা (র) হতে উল্লিখিত সনদের বিভিন্ন সূত্রে এ হাদীস রিওয়ায়াত করেছেন। নাসাঈ (রে) তার সুনানের কিতাবুল হজ্জ-এ বলেছেন। মুহাম্মদ ইব্ন আলী ইবনুল হাসান ইবৃন শাকীক (এ শাকীকই হলেন আবু ওয়াইল) উমর (রো) সূত্রে এ মর্মে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আল্লাহ্র কসম! আমি তোমাদের মুত'আ (তামাতু) করতে নিষেধ করছি; অথচ তা অবশ্যই আল্লাহ্র কিতাবেও রয়েছে এবং নবী করীম (সা)-ও তা অবশ্যই করেছেন (তবুও একটি বিশেষ কারণে আমি নিষেধ করছি)। এ হাদীসের সনদ জায়্যিদ বেশ উত্তম। আমীরুল মুমিনীন উছমান ও আমীরুল মুমিনীন আলী রো) হতে আগত রিওয়ায়াত ঃ ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মদ ইব্ন জাফর (র)....সাঈদ ইবনুল মুসায়্যিব রে) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, মেক্কার) উসফানে আলী ও উছমান (রা) একত্রিত হলেন। উছমান (রা) মুত'আ (তামাতু) কিংবা (বর্ণনা সন্দেহ, হজ্জের সাথে) উমরা করতে নিষেধ করতেন। আলী (রা) বললেন, রাসূলুল্লাহ সো) যে কাজ করেছেন সে ব্যাপারে আপনার এ কেমন ইচ্ছা যে, তা নিষেধ করছেন! উছমান (রা) বললেন, এ ব্যাপারে আপনি আমাকে আমার মত করতে দিন! ইমাম আহমদ এভাবে সংক্ষিপ্ত আকারেই রিওয়ায়াত করেছেন। 'বুখারী-মুসলিমে ইমামদ্বয় এ হাদীস আহরণ করেছেন শু“বা (র)....সাঈদ ইবনুল -মুসায়্যিব (র)-এর বরাতে, তিনি বলেন, আলী ও উহ্মান (রা) তামাতুর ব্যাপারে মত ছ্বৈধতায় লিপ্ত হলেন, তখন তারা উসফানে অবস্থান করেছিলেন। আলী (রা) বললেন, রাসূলুল্লাহ্ (সা) করে গিয়েছেন এমন এক কাজে আপনি নিষেধাজ্ঞা আরোপ করতে চানঃ....আলী (রা) এ পরিস্থিতি প্রত্যক্ষ করে একত্রে দু'টির হেজ্জ ও উমরা) ইহরাম বাধলেন। বুখারী (র)-এর ভাষ্য-শব্দ অনুরূপ । বুখারী (র) আরো বলেছেন, মুহাম্মদ ইবৃন ইয়াসার (র).....মারওয়ান ইবনুল হাকাম (র) হতে, তিনি বলেন, আমি উছমান ও আলী (রা)-এর কাছে উপস্থিত ছিলাম, যখন উছমান (রা) তামাত্ু' এবং (হজ্জ ও উমরা এ) দুটি একত্রিত করা নিষেধ করছিলেন। আলী (রা) অবস্থা দেখে দু'টির জন্য ইহরাম তালবিয়া উচ্চারণ করে বললেন- ₹৮৯১ 2১৯ 413 “আপনার সকাশে হাযির! উমরা ও হজ্জ সহ! তিনি বললেন, “কারো কথায় আমি নবী করীম (সা)-এর ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।