Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ২২৪ | আল-বিদায়া ওয়ান নিহায়া “এটি এমন একটি উমরা যা আমরা তামাত্ু (হজ্জের সাথে অতিরিক্ত সুযোগ)-বূপে গ্রহণ করলাম । এখন যাদের সাথে হাদী নেই, তারা পুরোপুরিভাবে হালাল হয়ে যেতে পারে; কেননা, কিয়ামত পর্যন্তের জন্য উমরা হজ্জের সাথে অনুপ্রবিষ্ট হয়ে গিয়েছে ।” বুখারী (র) রিওয়ায়াত করেছেন, আদম ইব্‌ন আবূ ইয়াস (র) হতে এবং মুসলিম (রে) গুণদার (র) হতে (শু'বার মাধ্যমে) আবূ জামরা (র) হতে । তিনি বলেন, আমি তামাত্ব (ঞক সাথে হজ্জ ও উমরার ইহরাম) বাধলাম; কিছু লোক আমাকে তা করতে নিষেধ করলে আমি ইব্‌ন আব্বাস রো)-কে জিজ্ঞেস করলাম । তিনি আমাকে তা করে যেতে বললেন। আমি স্বপ্রে দেখলাম, যেন একজন লোক বলছে, “মাবরূর (পুণ্যময় ও গৃহীত) হজ্জ ও মাকবৃল মুত'আ আমি ইব্‌ন আব্বাস (রা)- কে (এ স্বপ্রের) খবর দিলে তিনি বললেন, “আল্লাহু আকবার- আল্লাহ্‌ সবার চেয়ে মহান- ও তো আবুল কাসিম (মুহাম্মদ) সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত।” এ বর্ণনার মুত'আ শব্দের উদ্দেশ্য কিরান' | কুআয়নী (র) প্রমুখ হারিছ ইবন আবদুল মুত্তালিব (র) বর্ণনা করেন যে, মু'আবিয়া রো)- এর হজ্জে আগমনের বছর সাদ ইব্ন আবূ ওয়াঞ্কাস (রা) ও যাহ্হাক ইব্‌ন কায়স (রা)-কে হজ্জের সাথে উমরা মিলিয়ে “তামাতু' করার বিষয় আলোচনা করতে শুনেছেন। আলোচনায় যাহ্হাক (রা) বললেন, “আল্লাহ্র হুকুমের ব্যাপারে অজ্ঞ ব্যক্তি ছাড়া অন্য কেউই তা করতে পারে না।” তখন সা'দ (রা) বললেন, “ভাতিজা! তুমি অতিশয় অসুন্দর কথা বললে!” যাহ্হাক রে) বললেন, তবে উমর ইবনুল খাত্তাব রো) যে তা নিষেধ করতেন? সাদ রো) বললেন, “রাসূলুল্লাহ্‌ (সা) তা করেছেন এবং আমরাও তার সাথে থেকে তা করেছি।” তিরমিষী ও নাসাঈ (র) এ হাদীসখানা রিওয়ায়াত করেছেন কুতায়বা (র) থেকে এবং তিরমিযী (র) এ সম্পর্কে মন্তব্য করেছেন 'সহীহ্‌' বিশুদ্ধ । আবদুর রায্যাক (র)....(গুনায়ম র. বলেন) আমি সা'দ ইব্ন আবু ওয়ান্কাস (রা)-এর কাছে হজ্জের সাথে উমরা মিলিয়ে তামাত্বু করার ব্যাপারে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সান্িধ্যে থেকে আমি তা করেছি, যখন এ লোকটি মক্কায় কাফির ছিল। লোকটি হল মুআবিয়া (রা)। মুসলিম (র) ভিন্ন সূত্রে এ হাদীসটি রিওয়ায়াত করেছেন। উল্লিখিত সব রিওয়ায়াতেই তামাত্ু (ও মুত'আ) শব্দ এমন ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে যা বিশেষ তামাত্বু তথা উমরার ইহরাম বেঁধে তা সম্পাদন করার পর হজ্জের ইহরাম বাধা এবং “কিরান' (তথা এক সঙ্গে হজ্জ ও উমরার ইহরাম করে হজ্জ শেষে একবারে হালাল হওয়া)-এ উভয়কে অন্তর্ভুক্ত করে। বরং সা"দ (রা)-এর রিওয়ায়াতে তো “হজ্জের মাস'সমূহে উমরা পালনকেও তামাত্ বলার ইঙ্গিত রয়েছে । কেননা, মু'আবিয়া (রা)-এর মঞ্ধাতে কাফির থাকা অবস্থায় তাদের হজ্জের পূর্বে উমরা পালন করার অর্থ হুদায়বিয়ার উমরা কিংবা উমরাতুল-কাযা । তবে দ্বিতীয়টি এ ক্ষেত্রে অধিকতর প্রযোজ্য । তা কখনো জিইররানার উমরা হতে পারে না। কেননা, মু'আবিয়া (রা) তো তার পিতার সাথে মক্কা বিজয়ের রাতে ইসলাম গ্রহণ করেছিলেন। আমাদের এ রিওয়ায়াত রয়েছে যে, কোন এক উমরায় মু'আবিয়া (রা) একটি কাচি দিয়ে নবী করীম (সা)-এর কিছু কেশ ছেঁটে দিয়েছিলেন। সেটিকে জি“ইররানার উমরা না বলে গত্যন্তর নেই। আল্লাহই সমধিক অবগত | ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।