Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

আল-বিদায়া ওয়ান নিহায়।”"গ"১ ২২৩ (র)-এর রিওয়ায়াত এ বিষয় ইঙ্গিত করছে £ কুতায়বা (র)....সাঈদ ইবনুল মুসায্যিৰ (র) হতে। তিনি বলেন, হযরত আলী ও হযরত উছমান (রা) মুতআ হজ্জের ব্যাপারে মতানৈক্যে লিপ্ত হলেন, তখন তারা “উসফানে' অবস্থান করেছিলেন। আলী (রা) বললেন, আপনি তো এমন একটি বিষয় নিষিদ্ধ করতে চাচ্ছেন যা রাসূলুল্লাহ্‌ (সা) নিজে করে গিয়েছেন ।....আলী ইব্ন আবু তালিব (রা) এ পরিস্থিতি প্রত্যক্ষ করলেন একত্রে (হজ্জ ও উমরা) দু'টির ইহরাম (অর্থাৎ কিরান) করলেন । ভিন্ন সূত্রে এ মর্মে মুসলিম (র)-এর আর একটি রিওয়ায়াত রয়েছে। তাতে আছে আলী (রো) বললেন, “কোন মানুষের কথায় আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সুন্নত পরিত্যাগ করতে পারি না।” শু“বা (র) হতে ভিন্ন সনদে মুসলিম (র)-এর আর একটি রিওয়ায়াত....আলী (রা) তাকে উেছমানকে) বললেন, “আপনি তো অবগত রয়েছেনই যে, আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে তামাত্ু অর্থাৎ কিরান) হজ্জ পালন করেছিলাম । উছমান (রা) বললেন, হা, তবে (সে সময়) আমরা নিরাপত্তার ব্যাপারে শংকাগ্রস্ত ছিলাম (এ বর্ণনা স্পষ্টভাবে প্রমাণ করে যে, তত্কালে তামাতু শব্দ পরবর্তী পরিভাষায় 'কিরান'-এর সমর্থক ছিল- অনুবাদক) । ূ তবে মুসলিম (র) বর্ণিত অন্য হাদীস £ গুণদার (র).. ..ইব্ন আব্বাস (রা) বলতেন রা কা রা পরে রাসূলুল্লাহ্‌ (সা) হালাল হলেন না এবং তীর সাহাবীদের মাঝে অন্য যারা হাদী সাথে নিয়েছিলেন তারাও হালাল হলেন না এবং অন্যান্যরা হালাল হয়ে গেলেন। আবু দাউদ তায়ালিসী (র) তার মুসনাদে এবং রাওহ্‌ ইব্ন উবাদা (র)-ও....ইবৃন আব্বাস (রা) হতে এ হাদীস রিওয়ায়াত করেছেন, ইব্ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) হজ্জের ইহরাম বাধলেন। আবু দাউদের বর্ণনায় রাসূলুল্লাহ্‌ (সা) এবং তার সাহাবীগণ হজ্জের ইহরাম বাধলেন। তাদের মাঝে যার সাথে তামাতুর হাদী ছিল না, তারা তো হালাল হলেন, সাঃ গাদন ইরা হালাল হলেন না (পূর্ণ হাদীস)।.. . এ ক্ষেত্রে আমরা দুটি রিওয়ায়াতকেই (সমন্বিতভাবে) বিশুদ্ধ বললে “কিরান' সাব্যস্ত হয়ে যায়। আর প্রতিটি রিওয়ায়াতে স্বতন্ত্র অবস্থান নিলে দলীলও স্থবির হয়ে যাবে- অর্থাৎ কোন পক্ষের দলীল সাব্যস্ত হতে পারবে না। আর যদি আমরা মুসলিম রে)-এর শুধু উমরা সম্পর্কিত রিওয়ায়াতকে প্রাধান্য দিই, তবে বলব যে, ইব্‌ন আব্বাস (রা) হতে ইফরাদ সম্পর্কিত (মুসলিম [রা-এর) রিওয়ায়াত ইতোপূর্বে উল্লিখিত হয়েছে। আর ইফরাদ হল শুধু হজ্জের ইহরাম। তা হলে সে রিওয়ায়াতের হজ্জের সাথে বর্তমান রিওয়ায়াতের উমরা যুক্ত হয়ে অবশেষে “কিরান' সাব্যস্ত হয়ে যাবে । বিশেষত ইবৃন আব্বাস (রা) হতে এরূপ প্রমাণবহ হাদীস একটু পরেই বিবৃত হচ্ছে। মুসলিম (র) আরো রিওয়ায়াত করেছেন, গুনদার ও মু'আয ইব্‌ন মু'আয (র)....ইবৃন আব্বাস (রা) হতে এ মর্মে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন__ ৬৪০২ ৩০৯১ ১৩৪ - 40৫ ০৯ ০৯3৪ ০৪১৯ 4৪ 033 ০1০০৪ ৫3 0০0 ৪১০০ ১৬৬ - এন 298 এ] ০৯1 ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।