Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

২২২ আল- বিদায়া ওয়ান নিহয়। যে, হজ্জ ও উমরা পালনের জন্য প্রয়োজনীয় তাওয়াফ তিনি তীর প্রথম তাওয়াফ দিয়েই সমাধা করে ফেলেছেন। ইব্‌ন উমর (রা)-এর অন্য উক্তি, “রাসূলুল্লাহ্‌ সো) অনুরূপ করেছেন।” অর্থাৎ তিনি হজ্জ ও উমরার জন্য একটি তাওয়াফ তথা সাঈকে যথেষ্ট মনে করেছেন । এ বর্ণনায় প্রতীয়মান হয় যে, ইব্‌ন উমর (রা) “কিরান' হজ্জের রিওয়ায়াতে করেছেন। এ কারণেই নাসাঈ (€) রিওয়ায়াত করেছেন। মুহাম্মদ ইব্‌ন মনসূর (র)....নাফি রে) হতে এ মর্মে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) হজ্জ ও উমরা মিলিয়ে আদায় করেছিলেন এবং একটি তাওয়াফ করেছেন। নাসাঈ (র)-এর পরবর্তী রিওয়ায়াত আলী ইব্‌ন মায়মূন আর রাক্কী (র)....নাফি রে) হতে এ মর্মে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) যুল-হুলায়ফা পৌছে উমরার ইহরাম করলেন। তখন তার আশঙ্কা হল যে, বায়তুল্লাহ্‌তে পৌছুতে বাধাগ্রস্ত হবেন....এভাবে উমরার সাথে হজ্জকে শামিল করে কিরান হজ্জ পালনের পুর্ণ বিবরণ সম্বলিত হাদীস উল্লেখ করেছেন। রি আাজনাও তামার জজেনট ই কারি পা করে বেরা) বে রারীদের বোষউ কে যখন ইব্‌ন উমর (রো)-এর উক্তি দু'টি- তেমন পরিস্থিতিতে আমি তেমনই করব যেমন রাসূলুল্লাহ্‌ (সা) করেছিলেন এবং রাসূলুল্লাহ্‌ সো) অনুরূপই করেছেন”_ শুনেছেন তখন তারা ধারণা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) প্রথমে উমরার ইহরাম বেধেছিলেন, পরে হজ্জের ইহরাম করে উমরার সাথে হজ্জকে শামিল করেছিলেন তাওয়াফের আগেই (যেমনটি তিনি ইবৃন উমর (রা)-এর আমল থেকে বুঝেছেন)। অথচ ইব্ৃন উমর (রা) তা বুঝাতে চান নি। তিনি তো বুঝাতে চেয়েছিলেন তাই, যা আমরা উল্লেখ করে এসেছি (আল্লাহ্‌ সঠিক বিষয় অধিক অবগত) । এ ছাড়া যদি মনে হয় যে, তিনি প্রথমে উমরার ইহরাম বাধার পরে তাওয়াফ করার আগে উমরার সাথে হজ্জকে শামিল করেছিলেন তবে তাতেও কিরান পালনকারী সাব্যস্ত হবেন। বিশেষ ধরনের তামাতু পালনকারী সাব্যস্ত হবেন না; যাতে তামাবু সর্বোত্তম হওয়ার অভিমত পোষণকারীদের অনুকুল প্রমাণ হতে পারত । আল্লাহই সমধিক অবগত । তবে তার সহীহ্‌ গ্রন্থে আহরিত বুখারী (র)-এর হাদীস মুসা ইবন ইসমাঈল (র)....ইমরান (রা) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “আমরা নবী করীম (সা)-এর যুগে তামাত্ হজ্জ পালন করেছি, তখন তো কুরআন নাযিল হত; তারপর যে কেউ যেমন ইচ্ছা তার মত প্রকাশ করতে লাগল (এবং “কিরান'কে প্রাধান্য দিতে প্রয়াস পেল!) । (এ সম্পর্কে আমাদের বক্তব্য হল) ইমাম মুসলিম (র)-ও এ হাদীস রিওয়ায়াত করেছেন। মুহাম্মদ ইবনুল মুছান্না রে)... কাতাদা (র) সূত্রে উল্লিখিত সনদে বর্ণনা করেন যে, এ হাদীসের তামাত্ব শব্দটি কিরান ও বিশেষ তামাতুঁ-এ উভয়কে অন্তর্তৃক্তকারী (আভিধানিক) ব্যাপক অর্থের তামাতুরূপে প্রযোজ্য । আমাদের এ দাবীর প্রমাণ হল মুসলিম (র) বর্ণিত হাদীস ৪ শু“বা ও সাঈদ ইব্‌ন আবু আরূবা (র)....ইমরান ইবনুল হুসায়ন (রা) থেকে এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) হজ্জ ও উমরা একত্রিত করেছিলেন (এরপর তিনি পূর্ণ হাদীস উল্লেখ করেছেন) । আর প্রাথমিক যুগের অধিকাংশ আলিম তামাত্ব ও মুতআ শব্দটি “কিরান' অর্থে ব্যবহার করে থাকেন। যেমন বুখারী ড/ড/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।