Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

২৪ আল _বিদায়া ওয়ান নিহা রশি র বুখারী ও মুসলিম (র) উভয়ে শু“বা রে) সূত্রে সাদ ইব্‌ন আবু ওয়াকৃকাস (রো) থেকে এ হাদীসখানি রিওয়ায়াত করেছেন। আবু দাউদ তায়ালিসী রে) তীর মুসনাদ গ্রন্থে বলেছেন, শুঁবা রে)....সাঁদ ইব্ন আবু ওয়াককাস থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তাবুক অভিযান কালে রাসূলুল্লাহ (সা) আলী (রো)-কে মদীনায় রেখে যেতে চাইলে তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে নারী ও শিশুদের তত্ত্বাবধায়ক বানিয়ে যাচ্ছেন ? তিনি বললেন- 'তুমি কি আমার সাথে এমনভাবে সম্পৃক্ত হওয়া পসন্দ কর না, যেভাবে সম্পৃক্ত ছিলেন হারুন (আ) মুসা (আ)-এর সাথে ? তবে কি না, আমার পরে আর কোন নবী নেই ।' বুখারী ও মুসলিম রে) ও শু“বা (রে) থেকে বিভিন্ন সনদে অনুরূপ রিওয়ায়াত উদ্ভৃত করেছেন। এ ছাড়া বুখারী রে) এ হাদীসটি শু“বা রে) থেকে বর্ণনা করেছেন। ইমাম আহমাদ (র) বলেন, কুতায়বা ইবৃন সাঈদ €) সাদ সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আলী রো)-কে লক্ষ্য করে রাসূলুল্লাহ (সা)-কে আমি বলতে শুনেছি, -যখন তিনি তার কোন যুদ্ধাভিযানে গমনকালে আলী (রা)-কে তার স্থলাভিষিক্ত করেছিলেন- তখন আলী (রা) বলেছিলেন, “ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে নারী ও শিশুদের সাথে পশ্চাতে রেখে যাচ্ছেন ? তিনি ইরশাদ করলেন-_ “আলী! তুমি কি আমার তুলনায় তেমন মর্যাদায় হওয়া পসন্দ কর না, যেমন মর্যাদা ছিল মুসা আ)-এর তুলনায় হারূন (আ)-এর | তবে, আমার পরে আর কোন নবী নেই কিন্তু ।” মুসলিম ও তিরমিযী রে) ও কুতায়বা রে) থেকে হাদীসটি রিওয়ায়াত করেছেন। আবার মুসলিম ও মুহাম্মদ ইব্ন আব্বাস (র)-এঁরা উভয়ে হাতিম ইবৃন ইসমাঈল (€র) থেকে বর্ধিত আকারে রিওয়ায়াত করেছেন। তিরমিয়ী রে) মন্তব্য করেছেন-এ বর্ণনা সুত্রে হদীসখানি 'হাসান-গারীব'-(এককসৃূত্রে বর্ণিত উত্তম হাদীস) । আবু খায়সামা (রা) প্রসংগ ইব্‌ন ইসহাক (র) বলেন, রাসূলুল্লাহ (সা)-এর সফর আরন্ত করার বেশ কিছু দিন পরে এক প্রচ গরমের দিনে আবু খায়সামা (রো) তার পরিবার- পরিজনের মধ্যে ফিরে আসলেন। তিনি দেখলেন যে, তার দেয়াল ঘেরা বাগান-বাড়িতে তার দু স্ত্রী দুটি তাবুতে প্রতীক্ষারত। তারা প্রত্যেকে আপন আপন তাবুতে পানি ছিটিয়ে স্নিগ্ধ করেছেন এবং স্বামীর জন্য ঠাণ্ডা পানি ও খাবারের ব্যবস্থা করে রেখেছেন। বাড়িতে ঢুকে তারা দরজায় দাঁড়িয়ে, তিনি তাদের উভয়কে দেখলেন এবং তার জন্য তাদের ব্যবস্থাপনা প্রত্যক্ষ করে বললেন, “ রাসূলুল্লাহ (সা) মরুর লু' হাওয়ার ঝাপটা ও প্রখর তাপের মাঝে রয়েছেন। আর আবূ খায়সামা স্বিপ্ধ ছায়ায় টাটকা খাবার ও সুন্দরী স্ত্রীর আীচলে তার বিত্ত বৈভবের মধ্যে অবস্থান করবে-এটা ইনসাফের ব্যাপার হতে পারে না। আল্লাহ্‌র কসম! আমি তোমাদের কারো তাবুতেই প্রবেশ করছি না। যতক্ষণ না আল্লাহ্‌র রাসূল (সা)-এর সাথে মিলিত হচ্ছি। তোমরা আমার জন্য পাথেয়র ব্যবস্থা করে দাও ।' তারা তা করে দিলে আবু খায়সামা (রা) তার উট নিয়ে এসে তার পিঠে হাওদা বসালেন এবং রাসূলুল্লাহ (সা)-এর অনুগমন করে দ্রুত পথ অতিক্রম করে তার তাবুতে উপণীত হওয়ার প্রাক্কালে তার সাথে মিলিত হলেন। পথে আবু খায়ছামা (রা)-এর সাথে ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।