Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২২১ আমাদের আশংকা যে, তারা আপনাকে হেজ্জ পালনে) বাধা দেবে । তিনি বললেন, “তোমাদের জন্য রাসূলুল্লাহ্‌ সো)-এর মাঝে অবশ্যই উত্তম আদর্শ বিদ্যমান; সেক্ষেত্রে তেমনই করব যেমনটি করেছিলেন রাসূলুল্লাহ্‌ (সা) নিজে । আমি তোমাদের সাক্ষী বানাচ্ছি এ মর্মে যে, আমি উমরার নিয়ত করলাম। তারপর বের হয়ে বায়দা প্রান্তরের উচু স্থানে পৌঁছলে তিনি বললেন, হজ্জ ও উমরার অবস্থা তো আমি অভিন্নই দেখতে পাচ্ছি, আমি তোমাদের সাক্ষী বানাচ্ছি যে, আমি আমার উমরার সাথে হজ্জেরও নিয়ত করলাম। তিনি তখন সাথে একটি হাদী নিয়ে নিলেন, যা তিনি “কাদীদে' খরিদ করেছিলেন ।....এবং (একবার তাওয়াফ ও সাঈ) ছাড়া বেশী কিছু তিনি করলেন না। হাদী জবাই করলেন না, যা কিছু তার জন্য হারাম হয়েছিল তার কিছুই হালাল হল না, তিনি মাথা কামালেন না, চুল ছাটলেন না। অবশেষে দশ তারিখ এসে গেলে কুরবানী করলেন এবং মাথা কামালেন এবং তিনি মনে করলেন যে, হজ্জ ও উমরা, উভয়ের জন্য প্রয়োজনীয় তাওয়াফ সাঈ তিনি প্রথম তাওয়াফ সায়ী দিয়েই সমাধা করেছেন। এ প্রসঙ্গে ইব্‌ন উমর (রা) বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) এরূপই করেছেন। বুখারী (র) আরো বলেছেন, ইয়াকুব ইব্‌ন রাহীম (র)....নাফি (র) হতে, এ মর্মে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা)-এর কাছে তার ছেলে আবদুল্লাহ্‌ রে) এলেন, তখন তার পিঠ - কর্দমাক্ত ছিল। তিনি (পিতাকে) বললেন, “এ বছর লোকদের মাঝে লড়াই সংঘর্ষ হওয়ার আশঙ্কা হচ্ছে। তাই তারা বায়তুন্লাহ্‌র উপনীত হওয়ার ব্যাপারে আপনাকে বাধা দিতে পারে। আপনি যদি থেকে যেতেন ! ইব্‌ন উমর (রা) বললেন, “রাসূলুল্লাহ্‌ (সা)-ও তো বের হয়েছিলেন; কুরায়শী কাফিররা তার ও বায়তুল্লাহ্র মাঝে প্রতিবন্ধক হয়েছিল। তাই আমার ও বায়তুল্লাহ্র মাঝে প্রতিবন্ধক দেখা দিলে রাসূলুল্লাহ্‌ (সা) যেমন করেছিলেন, তেমনটি করব । কেননা, তোমাদের জন্য রাসূলুল্লাহ্‌ (সা)-এর মধ্যে অবশ্যই উত্তম আদর্শ রয়েছে।” সুতরাং তেমন হলে, রাসূলুল্লাহ্‌ (সা) যেমন আমল করেছিলেন, আমিও তেমনটি করব। আমি তোমাদের সাক্ষী রাখছি এ মর্মে যে, আমি আমার উমরার সাথে হজ্জের নিয়ত করে ফেলেছি । এরপর তিনি মক্কায় পৌছে গিয়ে হজ্জ ও উমরা দু"টির জন্য একটি তাওয়াফ করলেন। বুখারী (র) ও মুসলিম (র) ভিন্ন ভিন্ন সূত্রে অনুরূপ রিওয়ায়াত করেছেন। অতএব, এ কথা বলা যায় যে, শত্রু দ্বারা অবরুদ্ধ হওয়ার ক্ষেত্রে হালাল হওয়ার ব্যাপারে এবং হজ্জ ও উমরার জন্য একটি তাওয়াফকে যথেষ্ট মনে করার ব্যাপারে ইবুন উমর (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর অনুসরণ করেছিলেন। আর. তা এভাবে যে, প্রথমে তিনি তামাতু হজ্জ পালনের মানসে শুধু উমরার ইহরাম করেছিলেন; কিন্তু অবরুদ্ধ হওয়ার আশঙ্কা যথারীতি রয়ে গেলে, দু'টিকে একত্রিত করলেন এবং উমরার আগে- তাওয়াফের আগেই হজ্জকে শামিল করে “কিরান' হজ্জ পালনকারী হয়ে গেলেন এবং তিনি বলেছিলেন যে, “আমি এ দুটির ব্যাপার অভিন্নই দেখতে পাচ্ছি । | অর্থাৎ শুধু হজ্জ বা শুধু উমরা কিংবা এর উভয়টিতে বাধাগ্রস্ত হওয়াতে কারো ব্যাপারে কোন ব্যবধান নেই। তাই যখন তিনি মক্কায় পৌছে গেলেন তখন তার প্রথম তাওয়াফকে উভয় আমল সম্পাদনের জন্য যথেষ্ট মনে করলেন। যেমন- আমাদের পৃবেন্িখিত একক বর্ণনায় স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে। অর্থাৎ রাবীর এ উক্তি যে, তিনি (ইবৃন উমর) মনে করলেন ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।