Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

২২০ আল-বিদায়া ওয়ান নিহায়।০191৯ উমরার কার্যক্রম সমাধা করার পরে মিনার উদ্দেশ্যে বের হওয়ার আগে হজ্জের ইহরাম বেধেছিলেন। তবে তা হবে এমন বিষয় যা সাহাবীদের কেউই বর্ণনা করেন নি। পরবতীদের মাঝে যারা এ দাবী করেছেন, তাদের দাবী কোন বর্ণনায়ই না পাওয়া যাওয়ার কারণে এবং কিরান বিষয়ক হাদীসসমূহের এমনকি ইফরাদ বিষয়ক হাদীসসমূহের পরিপন্থী হওয়ার কারণে প্রত্যাখ্যাত হবে । আল্লাহই সমধিক অবগত | বাহ্যত (যুহরী সালিম) ইব্‌ন উমর (রা) হতে লায়ছ (রে)-এর এ হাদীস ইবৃন উমর (রা) হতে অন্য একটি সুত্রেও বর্ণিত হয়েছে, যাতে ইফরাদ হজ্জের ইহরাম বীধার বর্ণনা রয়েছে। অনুরূপ হাজ্জাজ যখন ইবনুয যুবায়র (রা)-কে অবরোধ করেছিল । তখন ইব্‌ন উমর (রা)- কে বলা হয়েছিল, “লোকদের মাঝে কোন কিছু (সংঘাত-সংঘর্ষ) সংঘটিত হতে পারে; তাই আপনার হজ্জ যদি এ বছরের জন্য মুলতবী করতেন!” জবাবে ইব্‌ন উমর রো) বলেছিলেন, “তা হলে আমি তেমনই করব, যেমনটি নবী করীম (সা) করেছিলেন”- অর্থাৎ হুদায়বিয়ার অবরুদ্ধ হওয়ার বছর। এ কথা বলে তিনি যুল-হুলায়ফা হতে উমরার ইহরাম বাধলেন। পরে প্রান্তরের উঁচুতে উঠলে তিনি বললেন, ও দুটি (উমরা ও হজ্জ)-এর ব্যাপার তো আমি অভিন্নই দেখতে পাচ্ছি । তাই তিনি উমরার সাথে হজ্জেরও ইহরাম বাধলেন। ইবন উমর (রা)-এর এ কর্মপন্থা দেখে রাবী মনে করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) “হুবহু অনুরূপই করেছিলেন অর্থাৎ উমরার ইহরাম বেঁধেছিলেন, পরে হজ্জের ইহরাম বেঁধেছিলেন (এক সঙ্গে উমরা ও হজ্জের ইহরাম করেন নি)। তাই বর্ণনাকারীরা অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে এতে চিন্তার কারণ রয়েছে (পরবর্তীতে এর বিবরণ দেব)। আবদুল্লাহ্‌ ইব্‌ন ওয়াহ্‌ব (র) বর্ণিত বর্ণনায় এ হাদীসের বিশদ বিবরণ রয়েছে। মালিক ইবৃন আনাস (র) প্রমুখকে নাফি (র) এ হাদীস বর্ণনা করেছেন যে, “ফিতনার' সময় আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) উমরার উদ্দেশ্যে বের হলেন এবং বললেন, “বায়তুল্লাহ্‌ পৌছতে বাধাপ্রাপ্ত হলে রাসূলুল্লাহ্‌ (সো) যেমন করেছিলেন আমারাও তেমনই করব।” সুতরাং বের হয়ে তিনি উমরার ইহরাম করলেন এবং চলতে লাগলেন। যখন বায়দা প্রান্তরের উঁচু স্থানে চড়লেন, তখন তীর সহ্যাত্রীদের দিকে দৃষ্টি ফিরিয়ে বললেন, হজ্জ ও উমরার ব্যাপার তো অভিন্নই, আমি তোমাদের সাক্ষী করছি যে, আমি উমরার সাথে হজ্জেরও নিয়্যত করলাম । তারপর সফর করলেন। অবশেষে বায়তুল্লাহ-এ পৌছে তার তাওয়াফ করলেন এবং সাফা-মারওয়ায় সাতবার সাঈ করলেন। তার চাইতে বেশী করলেন না এবং এ কার্যক্রমকেই তিনি যথেষ্ট মনে করলেন, আর হাদী কুরবানী করলেন । মুসলিম অনুরূপ বর্ণনা করেছেন। আর আবদুর রাষ্যাক (র) এ হাদীস রিওয়ায়াত প্রসঙ্গে অতিরিক্ত যোগ করেছেন, ইব্‌ন উমর (রা) বললেন, রাসূলুল্লাহ্‌ (সো) এরূপ করেছেন । বুখারী (র)-এর রিওয়ায়াতে রয়েছে, কুতায়বা (র) নাফি (র) হতে এ মর্মে বর্ণনা করেন যে, হাজ্জাজ ইবনুয যুবায়র (রা)-কে অবরোধ করার বছর ইব্‌ন উমর (রা) হজ্জে যাওয়ার নিয়ত করলেন। তখন তাকে বলা হল যে, “লোকদের মাঝে লড়াই আসন্ন মনে হচ্ছে, ১. মক্কায় আবদুল্লাহ ইবনুয মুবায়র রো)-এর বিরুদ্ধে উমাইয়াদের ইরাকী গভর্নর (ও সেনাপতি) হাজ্জাজের অভিযান ও অবরোধজলিত দাঙ্গা। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।