05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৯ ধরনের তামাতু-এর অভিমত পোষণকারীদের জানা জটিল এ কারণে যে, এখানে উল্লেখ করা হয়েছে যে, তিনি (সা) সাফা-মারওয়ায় সাঈ করার পরেও তার ইহরাম হতে হালাল হন নি। অথচ এটা তামাতু হজ্জ পালনকারীর অবস্থা নয়। তবে এ ক্ষেত্রে যারা এ দাবী করেছেন যে, (বিশেষ তামাতু হওয়া সত্তেও) সাথে হাদী নিয়ে যাওয়া তার হালাল হওয়ার ব্যাপারে অন্তরায় সৃষ্টি করেছিল- যা হযরত হাফসা (রা) হতে (ইব্ন উমর রা.) সূত্রে হাদীসের মর্ম; যাতে তিনি বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ্! ব্যাপার্টি কী, লোকেরা তাদের উমরা হতে হালাল হয়ে গেল, আপনি আপনার উমরা হতে হালাল হলেন না? তখন তিনি বলেছিলেন, আমি আমার মাথায় আঠাল দ্রব্য জড়িয়েছি এবং আমার হাদীকে “মালা” পরিয়েছি; অতএব, কুরবানী না করা পর্যন্ত আমি হালাল হচ্ছি না। এ বক্তব্যও যুক্তিসিদ্ধ নয়। কেননা, “কিরান' সম্পর্কিত হাদীসসমূহ এ বক্তব্য নাকচ করে দেয় এবং তা নবী করীম (সা) প্রথম উমরায় ইহরাম করেছিলেন, পরে সাফা-মারওয়ায় সাঈর পরে পুনরায় হজ্জের ইহরাম বেঁধেছিলেন। এ বর্ণনাকেও নাকচ করে দেয়। কেননা, বিশুদ্ধ সনদে, বরং উত্তম (হাসান) সনদে, এমনকি দুর্বল সনদেও কোন বর্ণনাকারী এক্ষেত্রে এ ধরনের ইহরাম, উমরা ও হজ্জের কথা উদ্ভৃত-করেন নি। - তাছাড়া উল্লিখিত হাদীসে বিদায় হজ্জে রাসূলুল্লাহ্ (সা) হজ্জের সাথে উমরা মিলিয়ে তামাতু করেছিলেন- এ উক্তির উদ্দেশ্য যদি “বিশেষ তামাত্ু' হয়; যাতে সাঈর পরে হালাল হওয়া যায়; তা হলে তা গ্রহণযোগ্য নয়।- কেননা, হাদীসের পূর্বাপর বর্ণনা এ ব্যাখ্যা অস্বীকার করে । [তদুপরি রাসূলুল্লাহ্ (সা)-এর হজ্জের সাথে উমরা মিলানোর প্রমাণ্যতাও এ দাবীকে প্রত্যাখ্যান করে]। আর যদি এ তামাত্ দ্বারা ব্যাপক অর্থের (আভিধানিক) তামাতু উপকার ও সুযোগ লাভ বুঝানো উদ্দেশ্য হয়, তবে তাতে তো বক্ষমান আলোচ্য বিষয়ের উদ্দেশ্য_ কিরানও অন্তর্ভুক্ত হয়ে যাবে । পরবর্তী উক্তি, “রাসূলুল্লাহ্ (সা) প্রথমে উমরার ইহরাম বাঁধলেন, পরে হজ্জের ইহরাম বাধলেন।” এ উক্তির উদ্দেশ্য যদি এ কথা বুঝানো হয় যে, প্রথমে উমরা" শব্দ এবং তার পরে 'হজ্জ' শব্দ উচ্চারণ করে এভাবে বলেছেন যে, 1৮৯৯১ ৪-১০০ ৯৫10 4৪! ইয়া আল্লাহ্! উমরা ও হজ্জের উদ্দেশ্য আপনার সকাশে হাযির হচ্ছি! তবে এ ব্যাখ্যা সহজ এবং তা “কিরান'-এর প্রতিকূল নয়। আর যদি এ কথা বুঝানো উদ্দেশ্য হয় যে, তিনি প্রথমে উমরার ইহরাম করেছেন, তারপর বিলম্বে তার সাথে হজ্জকেও শামিল করেছেন তবে তাওয়াফ শুরু করার আগে; তবে সে ক্ষেত্রেও “কিরান' সাব্যস্ত হবে। আর যদি উদ্দেশ্য এমন হয় যে, প্রথমে তিনি উমরার ইহরাম বেঁধে তার কার্যক্রম সমাধা করেছেন। তারপর হালাল হয়েছেন কিংবা হাদী নিয়ে আসার কারণে হালাল হতে পারেন নি- (যেমন কেউ কেউ দাবী করেছেন)। এভাবে ১. তামাতু দুপ্রকার; বিশেষত তামাত্ব অর্থৎ বিশেষ অর্থে তথা পারিভাষিক অর্থে তামাত্ু যাতে প্রথমে উমরার ইহরাম করা হয় এবং বায়তুল্লাহ্ তাওয়াফ ও সাফা-মারওয়ায় দৌড়াবার পরে মুহরিম হালাল হয়ে যায়। পরে হজ্জের অল্প আগে (৭ তারিখে) মক্কায় হজ্জের ইহরাম করে হজ্জ সম্পাদন করা হয়। আর একটি তামাতু ব্যাপক অর্থে অর্থাৎ আভিধানিক (একই সফরে একাধিক আমলের) উপকার ও সুযোগ লাভ। এ তামাতু মূলত টিনা রা রানি টি রোজা সানির রারারোরান এ রিরান্রদাররার রা করা)- -এর সমর্থক। আলোচ্য ক্ষেত্রে বিশেষ অর্থের তামাতু হতে পারে না। যেহেতু হারা 2117001119.001)
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।