Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ২১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া তা সম্পন্ন করার পরে উমরার ইহরাম করলেন। যেমন- ইফরাদের অভিমত পোষণকারিগণ বলে থাকেন, তবে সেটাই তো আমাদের প্রতিপাদ্য । আর যদি এমন উদ্দেশ্য হয় যে, আগে আলিমগণের মাঝে এহেন অভিমত পোষণকারী এমন কেউ আছেন বলে আমার জানা নেই। আর যদি এ কথার উদ্দেশ্য এমন হয় যে, হজ্জের কার্যক্রম আদায়ের উমরার কার্যক্রম আদায় হয়ে গিয়েছে- অর্থাৎ উমরাটি হজ্জের মাঝে “অনুপ্রবিষ্ট” হয়ে গিয়েছে (বিধায় উমরার জন্য স্বতন্ত্র তাওয়াফ ইত্যাদি কার্যক্রম প্রয়োজনীয় নয়)। তবে, তা তো তাদের বক্তব্য যারা নবী করীম (সা)-এর হজ্জ) কিরান ধরনের হওয়ার অভিমত পোষণ করেছেন। তবে এ অভিমত পোষণকারিগণ সে সব হাদীস যাতে এরূপ বর্ণনা রয়েছে যে, নবী করীম (সা) ইফরাদ (অর্থাৎ স্বতন্ত্র) হজ্জ করেছিলেন- এগুলোর ব্যাখ্যা এভাবে দিয়ে থাকেন যে, তিনি হজ্জের জন্যই (শুধু) স্বতন্ত্র আমল ও কার্যক্রম সমাধা করেছিলেন, যদিও হজ্জের সাথে উমরারও নিয়ত করেছিলেন (যেহেতু উমরা হজ্জের মাঝে অনুপ্রবিষ্ঠ হয়ে গিয়েছিলে)। তাদের এ ব্যাখ্যার পিছনে যুক্তি হল এই যে, (তারা বলেন) যে সব বর্ণনাকারী “কিরান' হজ্জ হওয়ার রিওয়ায়াত করেছেন, তারাই সকলে ইফরাদ হজ্জ হওয়ারও রিওয়ায়াত করেছেন। বর্ণনা সামনে আসছে অর্থাৎ তাদের দৃষ্টিতে কিরান ও ইফরাদ মূলত অভিন্ন বিষয়। নিয়তের বিচারে কিরান এবং কার্যক্রমের বিচারে তাই ইফরাদ | আল্লাহই সম্যক অবগত । ইমাম আহমদ (র) বলেন, আবু মু'আবিয়া (র) জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা) হতে, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) তার হজ্জে শুধু হজ্জের ইহরাম করেছিলেন। এ হাদীসের সনদ মুসলিম, (র)-এর শর্তানুরূপ উত্তম। বায়হাকী (র) এ হাদীস রিওয়ায়াত করেছেন হাকিম (রি) প্রমুখ....জাবির (রা) থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) তার হজ্জে (শুধু) হজ্জের ইহরাম করলেন, যার সাথে উমরা ছিল না। এ শেষের বর্ধিত অংশটুকু একান্ত বিরল ধরনের এবং আহমদ ইবৃন হাম্বল (র)-এর রিওয়ায়াত অধিক বিশুদ্ধ। আল্লাহই সমধিক অবগত। সহীহ্‌ মুসলিমে জা'ফর ইব্‌ন মুহাম্মদ (র) জাবির (রা) সূত্রে তিনি বলেন, আমরা হজ্জের ইহরাম বাধলাম, আমরা হজ্জের সময় উমরাও যে করা যায় তা জানতাম না। ইব্‌ন মাজা রিওয়ায়াত করেছেন, হিশাম ইব্‌ন আম্মার রে) জাবির (রা) সূত্রে এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) ইফরাদ হজ্জ করেছেন। এটি একটি উত্তম" সনদ । ইমাম আহমদ (র) আরো বলেছেন, আবদুল ওয়াহ্হাব আছ-ছাকাফী (র) জাবির ইবুন আবদুল্লাহ্‌ (রা) সূত্রে এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) নিজে এবং তার সাহাবীগণ হজ্জের ইহরাম বাঁধলেন; নবী করীম (সা) এবং তালহা (রা) ব্যতীত তাদের কারো সাথে হাদী ছিল না (এরপর হাদীসটি আনুপূর্বিক উল্লেখ করেছেন)। এ দীর্ঘ হাদীস বুখারী (র)-এর সহীহ্‌ গ্রন্থে রয়েছে যা পরে আসবে। ইমাম আহমদ (র) বলেন, ইসমাঈল ইব্‌ন মুহাম্মদ (র) ইব্‌ন উমর (রা)-এর বরাতে বলেন, আমরা নবী করীম (সা)-এর সাথে “ইফরাদ" হজ্জের ইহরাম বাধলাম। মুসলিম (রি) তার সহীহ্‌ গ্রন্থে এ হাদীসখানা ভিন্ন সনদে রিওয়ায়াত করেছেন। হাফিজ আবু বকর আল-বায্যার রে) বলেছেন, হাসান ইবন আবদুল আযীয ও মুহাম্মদ ইব্‌ন মিসকীন (র) ইব্‌ন উমর (রা) সূত্রে এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ সা) হজ্জের ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।