Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৩ লাগানো এবং লুঙ্গি ও চাদর গায়ে দেয়ার পর তিনি ও তীর সাহাবীগণ মদীনা থেকে চলতে লাগলেন। কোনও ধরনের চাদর-লুঙ্গি পরিধান নিষেধ করলেন না। তবে জাফরানী রংকৃত কাপড় যা দেহ-তৃককে রর্থগয়ে দেয়, তা ছাড়া তারপর যুল-হুলায়ফায় সকাল করলেন এবং তার বাহনে আরোহণ করলেন। বাহন প্রান্তরের বুকে সোজা হয়ে দীড়ালে তিনি ও তার সহচরগণ তালবিয়া উচ্চারণ করলেন এবং তিনি কুরবানীর উটকে মালা পরালেন। এটা ছিল জিলকদ মাসের পাচ দিন বাকী থাকতে । তারপর (মন্কায় পৌছে) তিনি বায়তুল্লাহ্‌ তাওয়াফ করলেন এবং সাফাওয়া-মারওয়ার মাঝে সাঈ করলেন। কিন্তু, কুরবানীর পশু সাথে থাকার কারণে তিনি “হালাল' হলেন না। কেননা, তিনি হাদীকে “মালা পরিয়েছিলেন। হাদীর উট মন্ধার চড়াই অঞ্চলে 'হাজ্জনে" রক্ষিত ছিল। তিনি হজ্জের ইহরাম-তালবিয়া শুরু করলেন। তবে ইতোপূর্বের তাওয়াফের পরে তিনি আরাফাত থেকে ফিরে আসা পর্যন্ত পুনরায় (তাওয়াফের উদ্দেশ্যে) কা'বা শরীফের নিকটবর্তী হলেন না। তবে সাথীদের হুকুম দিয়েছিলেন, তারা যেন বায়তুল্লাহ্র তাওয়াফ ও সাফা-মারওয়ায় দৌড়াবার পরে মাথা ছেটে নেয় এবং (উমরার ইহরাম হতে) হালাল হয়ে যায়। এ নির্দেশ ছিল তাদের জন্য যাদের সাথে মালা পরানো হাদীর উট ছিল না। এদের মাঝে যার যার সাথে তাদের স্ত্রীরা ছিল, সে স্ত্রী এবং সুগন্ধি ও (সেলাইযুক্ত) কাপড় তাদের জন্য হালাল হল। একাকী বুখারী (র) এ হাদীস বর্ণনা করেছেন। আর ইমাম আহমদ (র) রিওয়ায়াত করেছেন, বাহ্য ইবৃন আসাদ, হাজ্জাজ, রাওহ্‌ ইব্‌ন উবাদা-ও আফ্ফান ইব্‌ন মুসলিম রে) সকলে....ইবৃন আব্বাস (রা) সূত্রে তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যুল-হুলায়ফায় (পরের দিনের) যুহর সালাত পাশে যখম করে তার রক্ত লেপটে দিলেন এবং তাকে দুটি চগ্পলের মালা পরিয়ে দিলেন। তারপর তার বাহন নিয়ে আসতে বললেন । বাহনটি তৌকে নিয়ে) খোলা মাঠে সোজা হয়ে দাড়ালে তিনি হজ্জের তালবিয়া উচ্চারণ করলেন। আহমদ (র), মুসলিম (র) এবং সুনান সংকলকবৃন্দ তাদের সংকলনসমূহেও হাদীস রিওয়ায়াত করেছেন। ইব্‌ন আব্বাস (রা) হতে বিভিন্ন সূত্রে আহরিত এ রিওয়ায়াতসমূহের ভাষ্য হল নবী করীম (সা)-এর বাহন তাকে নিয়ে সোজা হয়ে দাড়াবার পরে তিনি তালবিয়া উচ্চারণ করেছিলেন। সনদের বিচারে এ রিওয়ায়াতগুলো সাঈদ ইব্‌ন যুবায়র সূত্রে ইবন আব্বাস (রা) হতে আহরিত খুসায়ফ আল- জাবারী (র)-এর রিওয়ায়াতের তুলনায় অধিকতর প্রামাণ্য ও বিশুদ্ধ। আল্লাহই সমধিক অবগত । অনুরূপ বাহন তাকে নিয়ে সোজা দাড়ালে তার ইহরাম তালবিয়ার বিশদ বর্ণনাযুক্ত রিওয়ায়াতগুলো অন্যান্য রিওয়ায়াতের চেয়ে অগ্রাধিকারযোগ্য হবে । কেননা, বাহন তাকে নিয়ে স্থির হলে “মসজিদের কাছ' হতেই তীর ইহরাম বাধার মজবুত সম্ভাবনা বিদ্যমান। অতএব, বাহনে আরোহণ সম্বলিত রিওয়ায়াতে “অতিরিক্ত ইল্ম' ও বিষয় থাকার যুক্তিতে তা অন্যান্য রিওয়ায়াতের তুলনায় অগ্াধিকার পাবে । আল্লাহই ভাল জানেন। মোটকথা, এ প্রসঙ্গে আনাস (রা) থেকে প্রাপ্ত রিওয়ায়াত পরস্পর বিরোধিতামুক্ত । অনুরূপ, সহীহ্‌ মুসলিমে জা'ফর সাদিক রে) সৃত্রীয়....জাবির ইব্ন আবদুল্লাহ্‌ (রা)-এর সুদীর্ঘ রিওয়ায়াত পেরবতীঁতে উল্লিখিত হবে) (নবী করীম (সা)-এর বাহন তাকে নিয়ে সোজা হলে তিনি তালবিয়া উচ্চারণ করলেন)-ও দ্বন্দ ও দ্যর্থতামুক্ত। জাবির ইব্ন আবদুল্লাহ্‌ (রো) হতে ড/ড/্.9110 09011079001)

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।