Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

আল-বিদায়া ওয়ান নিহা:7০715715 ২৩ এবং তিনি ক্ষমা করলেন অপর তিন জনকেও, যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। যে পর্যন্ত না পৃথিবী তার বিস্তৃতি সত্তেও তাদের জন্য সংকুচিত হয়ে পড়েছিল এবং তাদের জীবন তাদের জন্য দুর্বিসহ হয়ে উঠেছিল এবং তারা উপলব্ধি করেছিল যে, আল্লাহ্‌ ব্যতীত কোন আশ্রয়স্থল নেই”(৯ £ ১১৮)। ৃ আর আবু খায়ছামা (রা) ফিরে এসে রাসূলুল্লাহ (সা)-এর সাথে মিলিত হওয়ার সংকল্প নিয়ে রওয়ানা হলেন। শীত্রই তার ঘটনার বিবরণ আসছে। অনুচ্ছেদ ৪ ইউনুস ইব্‌ন বুকায়র (রা) ইবৃন ইসহাক (রে) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা)-এর কাছে অভিযান পরিকল্পনার রূপরেখা পরিপূর্ণ স্পষ্ট হয়ে উঠলে তিনি সফর শুরু করার সংকল্প করলেন। বৃহস্পতিবার সফর আরম্ভ করে তিনি তার বাহিনীকে “ছানিয়্যাতুল বিদা'-এর পথে পরিচালিত করলেন। তার সাথে তখন ত্রিশ হাজারেরও অধিক সৈন্যের বিশাল পাদদেশে সমতলের পথ ধরে তার দলবল নিয়ে এগিয়ে চলল । কোন কোন এঁতিহাসিকদের ধারণা দুই বাহিনীর মাঝে তার বাহিনীর সদস্য সংখ্যা কম ছিল না। রাসূলুল্লাহ (সা) এগিয়ে যেতে লাগলে আবদুল্লাহ ইব্‌ন উবাই মুনাফিকদের এবং দীনের ব্যাপারে দ্বিধাগ্রস্ত একটি দলকে নিয়ে পিছনে রয়ে গেল৷ ইব্‌ন হিশাম বলেন, রাসূলুল্লাহ (সা) এ অভিযান কালে মুহাম্মদ ইবৃন মাসলমাহ আনসারী (রা)-কে মদীনায় তার স্থলাভিষিক্ত করেন। তবে দারাওয়ারদী (র) উল্লেখ করেছেন যে, তাবুক অভিযান কালে রাসূলুল্লাহ (সা) মদীনা বাসীদের জন্য সিবা“ ইব্‌ন উরফাতা (রা)-কে স্থলাভিষিক্ত করে গিয়েছিলেন। ইব্‌ন ইসহাক (র) বলেন, রাসূলুল্লাহ (সা) আলী ইবৃন আবূ তালিব (রা)-কে তার পরিবারবর্গের তত্বাবধায়ক রূপে তাদের মাঝে অবস্থানের নির্দেশ দিলেন! এতে মুনাফিকরা আলী (রা)-এর কষ্ট লাঘবে তার প্রতি রাসূলুল্লাহ (সা)-এর স্বজন-প্রীতি ও পক্ষপাতিত্ের অপপ্রচার চালাতে লাগল । তাদের অপপ্রচারে অতিষ্ট হয়ে আলী (রা) তার সমরাস্ত্র নিয়ে বেরিয়ে পড়লেন এবং 'জুরফ' উপত্যকায় রাসূলুল্লাহ (সা)-এর অবস্থানকালে তার সাথে মিলিত হয়ে তাকে মুনাফিকদের অপপ্রচারের বিষয় অবগত করলেন । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন- “ওরা মিথ্যা কথা বলেছে, বরং আমি তো আমার পিছনে রেখে আসা বিষয়ের হেফাজতের দায়িত্বে তোমাকে রেখে এসেছি। অতএব, তুমি ফিরে গিয়ে আমার এবং তোমার পরিবার- পরিজনের মধ্যে আমার প্রতিনিধিত্‌ কর। আলী! মূসা (আ)-এর স্থলে হারন আ) যে পদ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন, তুমি কি আমার স্থলে সে মর্যাদায় তুষ্ট থাকতে চাও না। তবে কিনা হারূন (আ) নবীও ছিলেন, আর আমার পরে কারো নবী হওয়ার অবকাশ নেই ।” এ কথার পরে আলী (রা) মদীনায় ফিরে গেলেন এবং রাসূলুল্লাহ (সা)-এর সাথে এগিয়ে চললেন। ইব্‌ন ইসহাক (র) আরো বলেছেন, মুহাম্মদ ইবৃন তালহা ইব্‌ন ইয়াধীদ ইবৃন রুবানা (র)....সাদ ইব্‌ন আবু ওয়াককাস (রা) থেকে....আলী (রা)-কে লক্ষ্য করে রাসূলুল্লাহ (সা) যে উল্লেখিত কথাটি বলেছিলেন তা তিনিও শুনেছিলেন। ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।