Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ২১২ আল-বিদায়া ওয়ান নিহায়া বুখারী (র) আরো বলেছেন, অনুচ্ছেদ £ বাহন সোজা হয়ে দীড়াবার পর যারা তালবিয়া উচ্চারণ করেন আবু আদিম রে), ইব্‌ন উমর (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, নবী করীম (সা)-কে নিয়ে তার বাহন সোজা হয়ে দীড়াবার সময় তিনি তালবিয়া উচ্চারণ করলেন। মুসলিম ও নাসাঈ রে) এ হাদীসটি (উল্লিখিত সনদে) ইব্‌ন জুরায়জ (র) হতে রিওয়ায়াত করেছেন। মুসলিম রে) আরো বলেছেন, আবু বকর ইব্‌ন আবু শায়বা রে), ইবৃন উমার (রা) থেকে তিনি বলেন। রাসূলুল্লাহ্‌ সো) যখন বাহনের পা দানীতে তার পা রাখলেন এবং তার বাহন তাকে নিয়ে উঠে দীড়াল তখন যুল-হুলায়ফায় তিনি তালবিয়া উচ্চারণ করলেন। এ বর্ণনা সূত্র একাকী মুসলিম (র)-এর | বুখারী মুসলিম (র) অন্য একটি সূত্রে উবায়দুল্লাহ্‌ ইব্ন উমর (র), ইব্‌ন উমর (রা) সনদে হাদীসটি উদ্ধৃত করেছেন। বুখারী রে)-এর পরবর্তী বর্ণনা $ কিবলামুখী হয়ে তালবিয়া উচ্চারণ প্রসংগে, আবূ মামার (র) বলেছেন, নাফি রে) হতে । তিনি বলেন, ইব্‌ন উমর (রো) যুল-হুলায়ফায় ফজরের সালাত আদায় করার পর তার বাহন প্রস্তুতির নির্দেশ দিতেন, তখন তাতে গদী আটা হলে তিনি তাতে আরোহণ করতেন। বাহন তাকে নিয়ে সোজা হয়ে দীড়ালে তিনি কিবলামুখী হয়ে দীড়াতেন, পরে তালবিয়া পাঠ করতে থাকতেন। হারাম শরীফ উপনীত হওয়া পর্যন্ত এভাবে চলতো | তারপর তালবিয়া পাঠ বন্ধ করে দিতেন। অবশেষে যু-তুওয়ায় উপনীত হলে সেখানে রাত কাটাতেন। ফজরের সালাত আদায়ের পরে গোসল করতেন এবং বলতেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) এমন করেছেন। তারপর বুখারী (র) বলেছেন, গোসল করার বিষয় ইসমাঈল (র), আয্যুব রর) সূত্রে সমার্থক রিওয়ায়াত রয়েছে। মুসলিম এবং আবু দাউদও অনুরূপ বর্ণনা করেছেন। তারপর বুখারী (র) বলেছেন, সুলায়মান আবুর-রাবী (র), নাফি রে) হতে । তিনি বলেন, ইব্‌ন উমার (রা) মকা অভিমুখে সফর করার নিয়ত করলে, এমন তেল মাখতেন যাতে কোন সুঘাণ থাকতো না। তারপর যুল-হুলায়ফার মসজিদে পৌছে সালাত আদায় করতেন। তারপর বাহনে চড়তেন। তার বাহন তাকে নিয়ে সোজা হয়ে দাড়ালে ইহরাম বাধতেন। তারপর বলতেন, রাসূলুল্লাহ্‌ সো)-কে আমি এভাবেই করতে দেখেছি । এ সুত্রে বুখারী রে) এ হাদীসটি একাকী বর্ণনা করেছেন। আর মুসলিম (€র) রিওয়ায়াত করেছেন- কুতায়বা (র) ইব্‌ন উমর (রো) সূত্রে তিনি বলেন, তোমাদের এ খোলা প্রান্তর যেখানে (ইহরাম করা)-এর কথা বলে তোমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নামে মিথ্যা আরোপ করে থাক, আল্লাহর কসম; রাসূলুল্লাহ্‌ সো) (এ) গাছটির কাছে ছাড়া অন্য কোন স্থান হতে ইহরাম বাধেন নি। তিনি ইহরাম বেঁধেছিলেন, যখন তার উট তাকে নিয়ে দীড়িয়েছিল। এ হাদীসটি ইব্‌ন উমর (রা)-এর পূর্বোলিখিত রিওয়ায়াত ও এখানকার রিওয়ায়াতগুলির মাঝে সমন্বয় সাধন করে। তা এভাবে যে, ইহরাম হয়েছিল (পরবতাঁ সময় নির্মিত) মসজিদের কাছ থেকেই । তবে তা ছিল তার আরোহণ এবং বাহন তাকে নিয়ে বায়দা প্রান্তরে অর্থাৎ সমতল ভূমিতে সোজা হয়ে দাড়াবার পরে । আর তা ছিল বায়দা প্রান্তরে (ইহরামের স্থানরূপে জনতার মাঝে) পরিচিত স্থানটির কাছে পৌছার আগেই । তাছাড়া বুখারী (র) অন্যত্র বলেছেন, মুহাম্মদ ইব্ন আবু বকর আল মুকাদ্দামী (র), আবদুল্লাহ্‌ ইব্ন আব্বাস (রা) সূত্রে তিনি বলেন, নবী করীম (সা) মাথা আচড়ানো, তেল ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।