Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২১১ যে, তার বাহন তাকে নিয়ে স্থির দাড়াবার সময় তিনি তালবিয়া উচ্চারণ করেছেন। তাই তারা (তাদের অভিজ্ঞতা মতে) বলতে লাগল যে, রাসূলুল্লাহ্‌ (সা) তো তালবিয়া উচ্চারণ করেছিলেন যখন তার উট তাকে নিয়ে স্থির হয়ে দাড়িয়েছিল। তারপর রাসূলুল্লাহ্‌ (সা) চলতে লাগলেন, যখন তিনি বায়দা প্রান্তরের চড়াইতে উঠলেন তখন (আবার) তালবিয়া উচ্চারণ. করলেন, তখন অন্য কিছু লোক তা তাদের স্মরণে রাখলো এবং তারা বলতে লাগলো. যে, রাসূলুল্লাহ্‌ (সা) তো তালবিয়া উচ্চারণ করেছিলেন যখন বায়দা প্রান্তরের চড়াইতে উঠেছিলেন। আল্লাহ্র কসম! তিনি অবশ্যই নিয়ত (ও ইহরাম-তালবিয়া) তালবিয়া করেছিলেন তার নামায পড়ার স্থানে এবং তালবিয়া উচ্চারণ করেছিলেন যখন তার বাহন তাকে নিয়ে স্থির দীড়িয়েছিল এবং তালবিয়া উচ্চারণ করেছিলেন যখন তিনি বায়দা প্রান্তরের চড়াইতে উঠেছিলেন তখনও । অতএব, যারা আবদুল্লাহ্‌ ইবন আব্বাস (রা)-এর উক্তি গ্রহণ করেছেন যে, নবী করীম (সা) তার নামাযের স্থানে ইহরাম-তালবিয়া উচ্চারণ করেছিলেন....? তিরমিযী ও নাসাঈ (র) উভয় কুতায়বা (র)....খুসায়ফ (র) থেকে এ হাদীসটি অনুরূপ রিওয়ায়াত করেছেন এবং তিরমিযী (র) মন্তব্য করেছেন, একক সৃত্রীয় উত্তম; (কুতায়বার উর্ধ্বতন রাবী) আবদুস সালাম €র) ব্যতীত আর কেউ তা রিওয়ায়াত করেন নি। মুহাম্মদ ইবৃন ইসহাক (র) সূত্রে খুসায়ফ (র) সুত্রে ইমাম আহমদ (র)-এর রিওয়ায়াত ইতোপূর্বে উল্লিখিত হয়েছে । গ্রন্থকারের মন্তব্য ৪ উক্ত হাদীসটি সহীহ্‌ সাব্যস্ত হলে তা সংশ্রিট হাদীসসমূহের মধ্যে সমন্বয় সাধন করতে পারত এবং বাস্তবে এর পরিপন্থি বর্ণনাকারীদের বর্ণনার কারণরূপে গৃহীত হতে পারতো কিন্তু এর সনদে দুর্বলতা রয়েছে। এ ছাড়া ইবন উমর ও ইব্‌ন আব্বাস (রা) হতে তাদের পূর্বোল্লিখিত রিওয়ায়াতের বিপরীত রিওয়ায়াতও রয়েছে (পরবর্তীতে তার ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করা হবে)। যারা এ অভিমত ব্যক্ত করেছেন যে, নবী করীম (সা) তার বাহন তাকে নিয়ে স্থির দাড়ালে তালবিয়া উচ্চারণ করেছিলেন তারাও অনুরূপ রিওয়ায়াত উল্লেখ করেছেন। ্‌ বুখারী (র) বলেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র), আনাস ইব্‌ন মালিক (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন যে, নবী করীম (সা) মদীনায় চার রাকআত (হর) আদায় করলেন এবং যুল-হুলায়ফায় দুই রাকআত আদায় করলেন, তারপর যুল-হুলায়ফায় রাত যাপন করলেন। পরে যখন তার বাহনে আরোহণ করলেন এবং বাহন তাকে নিয়ে স্থির হল, তখন তিনি তালবিয়া উচ্চারণ করলেন । আর বুখারী, মুসলিম (র) ও সুনান গ্রন্থসমূহের সংকলকবৃন্দ (পূর্বোল্লিখিত সনদের) মুহাম্মদ ইবনুল মুনকাদির (র) এবং ইবরাহীম ইব্‌ন মায়েসারা (র) হতে বিভিন্ন সুত্রে আনাস (রা) থেকে এ হাদীসটি রিওয়ায়াত করেছেন। ওদিকে সহীহ্‌ গ্রস্থদ্ধয়ে রয়েছে মালিক (র)....ইবৃন উমর (রো) থেকে বর্ণিত হাদীস, ইব্ন উমর (রা) বলেন, ইহরাম-তালবিয়া বিষয়টি তা আমি রাসূলুল্লাহ্‌ সো)-কে তালবিয়া উচ্চারণ করতে প্রত্যক্ষ করি নি, যতক্ষণ তার বাহন তাকে নিয়ে দ্রুত চলতে শুরু করে নি। সহীহ্‌ গ্রন্থদ্ধয়ে ইব্‌ন ওয়াহব (র), ইবৃন উমর সূত্রে এ মর্মে রিওয়ায়াত রয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) যুল-হুলায়ফায় তার বাহনে আরোহণ করার পরে তা তাকে নিয়ে সোজা হয়ে দাঁড়ালে তিনি তালবিয়া উচ্চারণ করলেন। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।