05017161715 রাসূলুল্লাহ সিডার ও তালবিয়া পাঠের স্থান নির্ণয় | এবং বর্ণনাকারীদের মতবিরোধ ও তার মীমাংসা আওযাঈ (র)... তি থেকে বর্ণিত, বুখারীর হাদীস ইতোপূর্বে উল্লিখিত হয়েছে। যাতে উমার রো) বলেছেন, ওয়াদিল আকীকে আমি রাসূলুল্লাহ্ (সা)-কে বলতে শুনেছি, আমার প্রতিপালকের নিকট হতে একজন আগন্তক আমার কাছে এসে বললেন, এ বরকতময় উপত্যকায় সালাত আদায় করুন এবং বলুন- হজ্জের সাথে উমরা । বুখারী রে) আরো বলেছেন- অনুচ্ছেদ ঃ যুল-হুলায়ফা মসজিদের কাছে ইহরাম ও তালবিয়া পাঠ £ আলী ইব্ন আবদুল্লাহ্ (র)....আবদুল্লাহ্ ইব্ন উমার (রা) বলেন রাসূলুল্লাহ্ (সা) মসজিদ অর্থাৎ যুল- হুলায়ফার মসজিদ-এর নিকট ব্যতীত অন্য কোথাও ইহরাম বাধেন নি।.ইবৃন মাজা ব্যতিরেকে সিহাহ সিত্তার ইমামগণ সকলেই এ হাদীস (লিখিত সনদের মধ্যবতাঁ রাবী) মুসা ইব্ন উকবা (র) হতে বিভিন্ন সূত্রে রিওয়ায়াত করেছেন। মুসলিম (র)-এর অন্য একটি রিওয়ায়াতে অতিরিক্ত রয়েছে । তিনি (নবী করীম সা) তখন বললেন, লাব্বায়েক। বুখারী মুসলিমের অন্য একটি রিওয়ায়াতে (মালিক, মুসা, সালিম) রয়েছে যে, সালিম রে) বলেন, আবদুল্লাহ্ ইব্ন উমর (রা) বলেছেন, তোমাদের এ খোলা মাঠ, যাতে তোমরা (ইহরাম বিষয়ে) রাসূলুল্লাহ্ (সা)-এর নামে মিথ্যা আরোপ করে থাক। রাসূলুল্লাহ্ সো) ইহরাম করেছিলেন মসজিদের কাছে থেকে । আবার এই ইব্ন উমর (রা) হতেই এর বিপরীত বর্ণনা রয়েছে। যেমন- প্রতিপক্ষে আলোচনা করা হবে- যা বুখারী, মুসলিম রে) তাদের সহীহ্ গ্রন্থদ্ধয়ে মালিক (র).... ইব্ন উমর (রা) সুত্রে বর্ণনা করেছেন যে, আবদুল্লাহ্ ইবৃন উমর রা) বললেন, তবে ইহরাম ও তালবিয়া পাঠের বিষয়টি তা আমি রাসূলুল্লাহ্ (সা)-কে ইহরাম-তালবিয়া পাঠ করতে প্রত্যক্ষ করি নি যতক্ষণ না তার বাহন তাকে নিয়ে দ্রুত চলতে শুরু করল । ইমাম আহমদ রে) বলেন, ইয়াকুব রে)....সাঈদ ইবৃন জুবায়র রে) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা)-কে আমি বললাম, হে আবুল আব্বাস! রাসূলুল্লাহ্ (সা)-এর ইহ্রাম-তালবিয়া ব্যাপারে যে, কখন তিনি তা সম্পাদন করলেন। রাসূলুল্লাহ্ সো)- এর সাহাবীগণের পরস্পর বিরোধী বর্ণনায় আমরা তাজ্জব যাচ্ছি। তিনি বললেন, আমি-ই এ বিষয়ে সর্বাধিক অবগত ব্যক্তি। রাসূলুল্লাহ্ (সা) যেহেতু (মদীনা থেকে) মাত্র একবার-ই হজ্জ করেছিলেন। তাই তাদের মতপার্থক্য দেখা দিয়েছে। রাসূলুল্লাহ্ (সো) হজ্জের উদ্দেশ্যে বের হলেন। পরে যখন যুল-হুলায়ফায় তার সালাতের স্থানে ইহরাম বাধার উদ্দেশ্যে দু'রাকআত নামায আদায় করলেন এবং এ বসা অবস্থায় তার হজ্জের ইহরামের নিয়ত করলেন। তখন কিছু লোক তার কাছে তা শুনতে পেল এবং তারা তাই স্মরণ রাখল । তারপর তিনি বাহনে আরোহণ করলেন; পরে যখন তার বাহন তাকে নিয়ে স্থির হয়ে দাড়াল তখন তিনি তালবিয়া উচ্চারণ করলেন এবং অন্য কিছু লোক তখন তার নিকট হতে তা স্মরণ রাখলো, এর কারণ হল এই যে, লোকেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আসছিল, তাই তাদের এক দল শুনতে পেল ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।