আল-বিদায়া ওয়ান নিহায়:9০71575 ২০৯ বলেছেন যে, নবী করীম (সা)-এর সহধর্মিণী হযরত হাফসা রো) বললেন, ইয়া রাসূলুল্লাহ্! ব্যাপারটি কী যে, লোকেরা তাদের উমরা হতে হালাল হয়ে গেল। অথচ আপনি আপনার উমরা হতে হালাল হলেন না ? তিনি বললেন, - ৯) ৩৯ 0) 9৬ ৩১৯২ ৩১৪9 ৩) ০১১৭] ডে] (চুল বিন্যস্ত রাখার উদ্দেশ্যে) আমি আমার মাথায় আঠালো দ্রব্য ব্যবহার করেছি এবং আমার কুরবানীর উটের (গলায়) কিলাদা (চামড়া, চপ্পল ইত্যাদির তৈরী মালা) পরিয়েছি, দেশ তারিখে) কুরবানী করা পর্যন্ত আমি হালাল হচ্ছি না। বুখারী ও মুসলিম (র) তাদের সহীহ্ রন্থদ্ধয়ে মালিক (র)-এর বরাতে এ হাদীস উদ্ধৃত করেছেন। এ ছাড়া নাফি রে) হতেও এ হাদীসের একাধিক সুত্র রয়েছে। বায়হাকী রে) বলেন, হাকিম রে) ইব্ন উমর (রা) হতে এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) মধু দিয়ে তার মাথা আঠালো করেছিলেন। এ সনদটি উত্তম। তারপর নবী করীম (সা) তার কুরবানীর উটটিকে (যখম করে) চিহ্দ্ত করলেন এবং যুল-হুলাফায় সেটিকে মালা পরালেন। লায়ছ (র) ইব্ন উমর সুত্রে বলেছেন, রাসূলুল্লাহ্ (সা) বিদায় হজ্জে হজ্জ ও উমরা মিলিয়ে তামাত্ু হজ্জ আদায় করেছিলেন এবং কুরবানীর পশু সাথে নিয়েছিলেন অর্থাৎ যুল-হুলায়ফা হতে নিজের সাথে কুরবানীর উট পরিচালিত করেছিলেন। পূর্ণাংগ হাদীসের বিবরণ পরবর্তীতে আসবে । এ হাদীস সহীহ্ গ্রন্থদ্ধয়ে রয়েছে । পরবর্তী আলোচনায় এ হাদীসের পর্যালোচনাও করা হবে, ইনশাআল্লাহ্। মুসলিম (র) বলেছেন, মুহাম্মদ ইবনুল মুছান্না (র) ইব্ন আব্বাস (রা)-এর বরাতে এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) যুল-হুলায়ফায় পৌছলে তার উটনী নিয়ে আসতে বললেন এবং তার কুঁজের ডান পাশে যখম করে রক্ত লেপটে দিলেন এবং তাকে দুখানি চঞ্পলের মালা পরিয়ে দিলেন। তারপর তিনি তার বাহনে আরোহণ করলেন । সুনান গ্রন্থের চতুষ্টয় সংকলণগণ আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইব্ন মাজা এ হাদীসখানা কাতাদা (র) থেকে একাধিক সূত্রে রিওয়ায়াত করেছেন। এ হাদীস নির্দেশ করে যে, নবী করীম (সা) তার পবিত্র হাত দিয়েই এ উটনীটি চিহ্নিত করেন ও মালা পরানোর কাজ সম্পাদন করেছিলেন এবং অবশিষ্ট কুরবানীর পশুগুলোকে যখম করা ও তাদের মালা পরাবার দায়িত্ অন্যদেরকে অর্পণ করেছিলেন। কারণ কুরবানীর পশু ছিল উন্লেখযোগ্য সংখ্যক- একশতটি কিংবা তার চেয়ে সামান্য কম। তিনি তার পবিত্র হাতে তেষন্টিটি উট যবেহ করেছিলেন এবং আলী (রা)-কে দায়িতৃ দিলে তিনি বাকীগুলি যবেহ করেছিলেন । | এ প্রসংগে জাবির রো) বর্ণিত হাদীসে রয়েছে যে, আলী (রা) ইয়ামান থেকে নবী করীম (সা)-এর জন্য কুরবানীর পশু নিয়ে এসেছিলেন। ইব্ন ইসহাক (র)-এর বিবরণে রয়েছেন যে, নবী করীম (সা) তার কুরবানীর উটে আলী (ো)-কে শরীক করেছিলেন। আল্লাহই সমধিক অবগত । অন্যদের বর্ণনায় রয়েছে নবী করীম (সা) ও আলী (রা) মিলে মোট একশত উট কুরবানী করেছিলেন। এ বর্ণনার ভিত্তিতে বলা যায় যে, এ সব পশু তিনি যুল-হুলায়ফা থেকে সাথে নিয়েছিলেন কিংবা কিছু সংখ্যক পথে ইহরাম অবস্থায় কিনে নিয়েছিলেন। _-২৭ ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।