Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ২০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া বাধতেন এবং তার ইহরাম খুলে হালাল হওয়ার জন্য, বায়তুল্লাহ্‌ তাওয়াফের আগে ভাগে । মুসলিম (র) আরো বলেছেন, আবদ ইব্‌ন হুমায়দ রে) আইশা (রা) থেকে, তিনি বলেন, বিদায় হজ্জে ইহরাম বাধা ও খোলার সময় আমি আমার দু'হাত দিয়ে রাসূলুল্লাহ্‌ সো)-কে যারীরাহ সুগন্ধি মাখিয়ে দিয়েছি। মুসলিম (র) সুফিয়ান ইবৃন উয়ায়না রে) (যুহরী), আইশা (রা) সুত্রে আর একটি রিওয়ায়াত করেছেন। আইশা রো) বলেন, আমি আমার এ দু'হাত দিয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-কে সুগন্ধি মাখিয়ে দিয়েছি, তার ইহরামের জন্য । যখন তিনি ইহরাম বেধেছেন এবং তার হালাল হওয়ার জন্য তার বায়তুল্লাহ্‌ তাওয়াফ করার আগে । মুসলিম রে) আরো বলেন, আহমাদ ইব্‌ন মানী ও ইয়া'কৃব আদ দাওরাকী রে), আইশা (রা) সুত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি নবী করীম (সা)-কে সুগন্ধি লাগিয়ে দিতাম তার ইহরাম বাধা ও তার হালাল হওয়ার আগে এবং নাহর দিবসে (জিলহজ্জের দশ তারিখে) তার বায়তুল্লাহ্‌ তাওয়াফ করার আগে, মেশ্কযুক্ত সুগন্ধি দিয়ে । মুসলিম (র) বলেন, আবূ বকর ইব্‌ন আবু শায়বা ও যুহায়র ইব্‌ন হারব (র) আইশা (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সিথিতে মেশকের ওশবর্ষ, যখন তিনি তাল্বিয়া পাঠ করছিলেন, যেন আমি এখনও দেখতে পাচ্ছি। মুসলিম (র) ও বুখারী বিভিন্ন সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন। আবু দাউদ তায়ালিসী (র) বলেন, আশআছ (র)....আইশা (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, মনে হয় যেন রাসূলুল্লাহ্‌ (সা)-এর চুলের গোড়াগুলিতে, তার ইহরাম অবস্থায়, সুগন্ধির ওজ্বল্য আমার নজরে ভাসছে। ইমাম আহমদ (র) বলেন, আফ্ফান (র)....আইশা (রা) হতে, তিনি বলেন নবী করীম (সা)-এর ইহরাম বাধার কযেকদিন পরেও যেন আমি তার সিথিতে সুগন্ধির ঝলক দেখতে পাচ্ছি। আবদুল্লাহ ইব্নুয যুবায়র আল হুমায়দী (র) বলেন, সুফিয়ান ইব্‌ন উয়ায়না (রা)....আইশা (রা) থেকে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-এর সিথিতে তার ইহরামের তিন দিন পরে আমি সুগন্ধি দেখেছি। এ সব হাদীস থেকে প্রতীয়মান হয় যে, নবী করীম (সা) গোসলের পরে সুগন্ধি ব্যবহার করেছিলেন। কেননা, গোসলের আগে সুগন্ধি লাগানো হয়ে থাকলে গোসল তা (ধুয়ে) শেষ করে দিত এবং তার কোন চিহ্ বিশেষত ইহরামের তিন দিন পরেও অবশিষ্ট থাকত না। পূর্বসূরীদের অনেকে, যাদের মাঝে ইব্‌ন উমর (রা) উল্লেখযোগ্য, ইহরামের প্রক্কালে সুগন্ধি ব্যবহার মাকরূহ হওয়ার অভিমত পোষণ করেছেন। তবে আমরা আইশা (রা) হতে ইব্‌ন উমর (রা) সূত্রের হাদীস ও রিওয়ায়াত করেছি। যেমন, হাফিয বায়হাকী (র) বলেন, আবুল হুসায়ন ইব্‌ন বুশরান (র)....ইবৃন উমার (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি আইশা (রো) থেকে । এ মর্মে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে তার ইহরামের সময় উত্তম দামী সুগন্ধি মাখিয়ে দিয়েছি । এ সনদটি একক ও বিরল উৎসের । তারপর রাসূলুল্লাহ্‌ (সা) তার মাথায় আঠালো বন্ত লাগিয়েছেন যাতে তা তার মাথার সুগন্ধিকে রক্ষা করতে পারে এবং ধুলা বা বালু জমে যাওয়া থেকে উত্তমভাবে হিফাজত হয়। মালিক (র) ইব্ন উমর (রা) সূত্রে ১. যারীরাহ (৯৪১) উন্নতমানের সুগন্ধি বিশেষ, সুগ্ি রেণু । অনুবাদক চালা 1179..00177

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।