05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৩ তর্কাতীতভাবে যিলহজ্জের নয় তারিখে । এখন যদি ধরে নেয়া হয় যে, যিলকদের চব্বিশ তারিখ বৃহস্পতিবার নবী করীম (সা) সফর্ শুরু করেছিলেন তা হলে মাসের ছয় রাত অবশ্যই বাকী থাকা জরুরী হয়। রাত ছয়টি হল শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবারের (পূর্ব) রাতসমূহ। অথচ ইব্ন আব্বাস, আইশা ও জাবির (রা) সকলেই বলেছেন যে, যিলকদের পাচদিন বাকী থাকার সময় তিনি রওনা করেছিলেন। আর সে দিনটি আনাস (রা) বর্ণিত হাদীসের আলোকে শুক্রবার হওয়া অসম্ভব । সুতরাং একমাত্র এ সিদ্ধান্তেই উপনীত হতে হবে যে, নবী করীম (সা) মদীনা হতে বের হয়েছিলেন শনিবার এবং তা ছিল যিলকদের পঁচিশ তারিখ । তাই স্বভাবত বর্ণনাকারীরা মাস পূর্ণ ত্রিশ দিনে হওয়ার ধারণা করে পাঁচদিন অবশিষ্ট থাকার কথা বলেছেন। কিন্তু বাস্তবে সে বছর এ মাসে একদিন কম হয়েছিল বিধায় (উনত্রিশ তারিখ) বুধবারে মাস শেষ হয়ে গেল এবং বৃহস্পতিবারের (পূর্ববর্তী) সন্ধ্যায় যিলহজ্জের নতুন চাদ দেখা যায়। জাবির (রা)-এর ছ্যর্থ তাবোধক) রিওয়ায়াত- পাচ দিন বাকী থাকতে কিংবা চারদিন আমাদের এ বক্তব্যকে পভ সব দিক বিবেচনা করলে এ সমন্বয় বিবৃতি অনিবার্ধ- যা প্রত্যাখ্যান হজ্জ উপলক্ষে নবী করীম (সা)-এর মক্কার উদ্দেশ্যে মদীনা ত্যাগের বিবরণ বুখারী (র) বলেন, ইবরাহীম ইবনুল মুনষির (র)....আবদুল্লাহ্ ইবন উমর (রা) হতে এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) “গাছ'” এর (পার্শববতটি পথে বের হয়ে যেতেন এবং মুআররাস (রাত যাপনক্ষেত্র)-এর পথে ফিরে আসতেন এবং এ মর্মে যে, রাসূলুল্লাহ্ (সা) মক্কা অভিমুখে রওনা করলে 'গাছ' এর কাছের (যুল-হুলায়ফা) মসজিদে সালাত আদায় করতেন এবং ফিরতি পথে (ও) যুল-হুলায়ফার নিম্ন সমতল) ভূমিতে সালাত আদায় করতেন (পরে যা যুল-হুলায়ফার মসজিদ হয়েছে)। সকাল পর্যন্ত সেখানে অবস্থান করতেন। এ সূত্রে হাদীসটি বুখারী রে) একাকী বর্ণনা করেছেন। হাফিজ আবু বকর আল বায্যার (র) বলেন, আমার লিপিতে পেয়েছি- আম্র ইব্ন মালিক (র)....আনাস (রা) হতে এ মর্মে বর্ণনা করেন যে, নবী করীম (সা) একটি জীর্ণ 'গদী'তে বসে হজ্জ (এর সফর) করেন, তার নীচে বিছানো ছিল একটি মোটা চাদর এবং তিনি বলেছিলেন- [2৮৯ 908 50০ ১ «৯৯ “এমন হজ্জ (আমরা করব) যাতে লোক দেখানো ও খ্যাতি লাভের উদ্দেশ্য নেই।” বুখারী (র) তার “সহীহ্ গ্রন্থে হাদীসটি মুআল্লাকরূপে উন্বেখ করেছেন। তিনি বলেছেন, মুহাম্মদ ইবৃন আবু বকর (র) বলেছেন, ইয়াীদ ইব্ন যুরায় (র)....ছুমামা রে) সুত্রে তিনি বলেন, আনাস (রা) একটি জীর্ণ 'গদী' ব্যবহার করে হজ্জ করলেন, তিনি কিন্তু কৃপণ ছিলেন না, বরং তিনি সুন্নত পালনে এমন করেছিলেন, কারণ তিনি ১. যুল-হুলায়ফার মসজিদের এক প্রান্তে (মদীনার বিপরীত দিকের প্রান্ত) একটি গাছ ছিল আর অন্য প্রান্তে (মদীনার দিকের প্রান্ত) সাধারণত মুসাফিররা অবকাশ যাপন করত । এ প্রান্তদ্ধয়কেই “গাছ' এর পথ ও 'রাতযাপন ক্ষেত্রের পথ বলা হয়েছে। ড/ড/৬/.91100109.00])
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।