0০017191715 ২০২ আল-বিদায়া ওয়ান নিহায়া?” ?" হল নবী করীম (সা) বৃহস্পতিবার মদীনা হতে বের হয়ে জুমআর (পূর্ববতী) রাত যুল- হুলায়ফায় অবস্থান করেন এবং জুমআর দিন সকাল সেখানেই হয়। তা ছিল যিলকদের পঁচিশ তারিখ । আর যদি যিলকদের পাচদিন বাকী থাকাকালে বলে ইব্ন আব্বাস (রা) চুল আচড়ানো, তেল লাগানো ও ইযার-চাদর পরিধানের পর নবী করীম (সা)-এর মদীনা হতে রওনা হওয়ার দিন বুঝিয়ে থাকেন- যেমন আইশা ও জাবির (রা) বলেছেন যে, যিলকদের পাচদিন বাকী থাকতে তারা “মদীনা' হতে বের হয়েছিলেন। তা হলে ইব্ন হায্ম (রা)-এর বক্তব্য অগ্রাহ্য হয়ে যাবে এবং তা গ্রহণ করা অসম্ভব হয়ে পড়বে । তখন ভিন্নমতই গ্রহণীয় হবে । কিন্তু যিলকদকে পূর্ণ ত্রিশদিনের মাস ধরলে রওনা হওয়ার দিনটি শুক্রবার বলা ছাড়া ভিন্ন মতের অবকাশ থাকবে না (কেননা, এ বছরের যিলহজ্জ মাস বৃহস্পতিবারে শুরু হওয়া নিশ্চিত। অতএব, যিলকদ মাস পূর্ণ ব্রিশদিনের মাস হলে পাচদিন বাকী থাকতে অর্থাৎ পঁচিশ তারিখ শুক্রবার হতে হয়)। অথচ মদীনা থেকে নবী করীম (সা)-এর শুক্রবার রওনা হওয়াও স্বীকৃত নয়। কেননা, বুখারী (র)-এর রিওয়ায়াতে রয়েছে, মুসা ইবন ইসমাঈল (র)....আনাস ইব্ন মালিক (রা) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) আমাদের সাথে নিয়ে মদীনায় চার রাকআত যুহরের সালাত আদায় করলেন, আর আসর আদায় করলেন যুল-হুলায়ফায় দু'রাকআত । তারপর সকাল হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করলেন। তারপর বাহনে আরোহণ করে বায়দা প্রান্তরে গিয়ে উপস্থিত হন। তিনি মহান-মহীয়ান আল্লাহ্র হাম্দ ও তাসবীহ্ পাঠ করলেন, তারপর হজ্জ ও উমরার ইহরাম বাধলেন। মুসলিম ও নাসাঈ (র) উভয় এ হাদীস রিওয়ায়াত করেছেন, কুতায়বা (র)....আনাস ইব্ন মালিক (রা) সূত্রে এ মর্মে যে, রাসূলুল্লাহ্ (সা) যুহর সালাত মদীনায় চার রাকআত আদায় করলেন আর আসর যুল-হুলায়ফায় দুই রাকআত আদায় করলেন। আহমদ (র) বলেছেন, আবদুর রহমান (র)....আনাস ইবৃন মালিক (রা) সূত্রে এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সো) যুহর মদীনায় চার রাকআত আদায় করলেন আর আসর আদায় করলেন যুল-হুলায়ফাতে দুই রাকআত । বুখারী (র) মুসলিম আবু দাউদ, নাসাঈ (র) প্রমুখও বিভিন্ন সূত্রে বর্ণনা করেছেন । আহমদ (র) আরো বলেছেন ইয়াকুব (র)....আনাস ইব্ন মালিক আল-আনসারী (রা) হতে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) আমাদের সাথে নিয়ে মদীনায় তার মসজিদে যুহর চার রাকআত আদায় করলেন। তারপর আমাদের নিয়ে আসর আদায় করলেন দুই রাকআত যুল- হুলায়ফায় বিদায় হজ্জের সময় শংকাহীন নিরাপত্তাকালে (অর্থাৎ এটা সালাতুল খাওফ বা শব্রু শংকায় “কসর' ছিল না)। এ শেষ সনদে আহমদ (র) একাকী বর্ণনা করেছেন। তবে সনদটি বুখারী-মুসলিমের শর্তানুরূপ। এসব রিওয়ায়াত রাসূলুল্লাহ্ (সা)-এর সফর সূচনা শুক্রবারে হওয়াকে নিশ্চিতরূপে নাকচ করে দেয় এবং এগুলোর দৃষ্টিতে ইব্ন হায্ম (র)--এর বক্তব্যানুসারে বৃহস্পতিবারে সফর আরম্ত হওয়াও সম্ভব নয়। কেননা, সে দিনটি ছিল যিলকদের চব্বিশ তারিখ । কেননা, সে বছরের যিলহজ্জের প্রথম তারিখ বৃহস্পতিবার হওয়াতে কোন দ্বিমত নেই। যেহেতু উপর্ু্পরি অকাট্য (তাওয়াতুর) বর্ণনা ও ইজমা (সর্বসম্মত) সূত্রে সাব্যস্ত হয়েছে যে, নবী করীম (সা) আরাফাতে অবস্থান করেছিলেন শুক্রবার, আর তা ছিল ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।