05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ভিনি স্তাষাত্ব' ধরনের হজ্জ উমরা আদায় করেছিলেন । অর্থাৎ হজ্জের আগে উমরা খামার বারোহিলেদ এবং তা থেকে "হালাল: হয়ে গিয়েছিলেন কিংবা খে) 'হাদী'* সাথে নিয়ে খসেছিলেন বিষাব্র হালাল হতে পারেন নি। দুই £ তিনি হজ্জের সাথে সম্মিলিতভাবে উমরা আদারকারীক্রপে 'কিরান'ং ধরনের হজ্জ সম্পাদন করেছিলেন। এ দাবীর প্রমাণবহ হাদীস আরা যথাস্থানে উল্লেখ করব । তিন : কিংবা তিনি উমরা থেকে সম্পূর্ণ প্থকরূপে হজ্জ আদায় করে “ইফর্রাদ"” ধরনের হজ্জ পালন করেছিলেন । অর্থাৎ হজ্জ সম্পাদনের পরে উমরা আদায় করেছিলেন। নবী করীম (সা)-এর “ইফরাদ" হজ্জ পালনের অভিমত পোষণকারিগণ এক্ষেত্রে ইফরাদের অনুরূপ ব্যাখ্যাই দিয়েছেন। যেমনটি ইমাম শীফিঈ (র)-এর অভিমত বলে প্রসিদ্ধি রয়েছে। নবী করীম (সা) ইহরাম শুরু করার সময় ইফরাদ কিংবা কিরান কিংবা তামাত্ব এর নিয়ত করেছিলেন_ এ বিষয়ের আলোচনা ক্ষেত্রে আমরা বিষয়টির নিষ্পত্তির প্রয়াস পাব । বুখারী (র) বলেন, আম্র ইবৃন খালিদ (র)....যায়দ ইব্ন আরকাম (রা) হতে এ মর্মে বর্ণনা করেন যে, নবী করীম (সা) উনিশটি গাযওয়া (যুদ্ধ) করেছেন এবং হিজরত করে যাওয়ার পরে তিনি একবার মাত্র হজ্জ পালন করেছেন; (মধ্যবর্তী রাবী) আবূ ইসহাক (€র) বলেন, আর (এর আগে) মক্কায় তিনি আর একটি হজ্জ আদায় করেছিলেন । মুসলিম (র) এ হাদীসটি আহরণ করেছেন যুহায়র (র) থেকে । তবে আবু ইসহাক (র)-এর এ বক্তব্য যে, নবী করীম (সা) মক্কায় আর একটি হজ্জ আদায় করেছেন। যাতে বাহ্যত তিনি বুঝাতে চেয়েছেন . যে, মক্কা শরীফে তিনি একবারের অধিক হজ্জ করেন নি। এ বক্তব্য গ্রহণযোগ্য নয়। কেননা, রিসালাতপ্রাপ্তির পরে নবী করীম (সা) হজ্জের মওসুমে নিয়মিত উপস্থিত থেকে লোকদের আল্লাহ্র দিকে দাওয়াত দিতেন এবং তাদের বলতেন_ - ৯ 9০ ৩: ০১৩ ৮ 0 25৯১০ ১৪ 0০৪ 0৩ ৪১ ০১ &৪ ৩ 9 ০৯ ৩৭ “এমন কোন পুরুষ রয়েছে যে আমাকে আশ্রয় দেবে, যাতে আমি আমার প্রতিপালকের . বাণী পৌছিয়ে দিতে পারি; কেননা, কুরায়শীরা আমার মহান ও মহীয়ান প্রতিপালকের বাণী পৌছিয়ে দেয়ায় আমাকে বাধা দিয়েছে ।” অবশেষে আল্লাহ্ তার জন্য আনসারীদের দলটিকে নিবেদিত করে দিলেন, যারা “আকাবার রাতে' অর্থাৎ জিলহজ্জের দশ তারিখের সন্ধ্যায় 'জামরাতুল আকাবার' কাছে পর পর তিন বছর তার সাথে সাক্ষাত করেন এবং এর শেষ বছরে তারা তার হাতে “আকাবার দ্বিতীয় বায়আত সম্পাদন করেন। এটি ছিল তার সাথে তাদের ১. তামাতু (৮: ) বহিরাগত হাজীদের জন্য প্রথমে শুধু উমরার ইহরামে উমরা সম্পাদনের পর (ইহরাম খুলে হালাল হয়ে) পুনরায় হজ্জের নিকটবর্তী সময়ে শুধু হজ্জের ইহরাম বেধে তা সম্পাদন করাকে তামাত্ু হজ্জ বলে এবং এরূপ হজ্জ আদায়কারীকে “মুতামার্তি' বলে। “তামাতু' শব্দটির অর্থ ফায়দা হাসিল করা, উপকার লাভ করা । ২. মক্কা শরীফে জবাই করার উদ্দেশ্যে হাজী সাহেবান যে পশু (উট) সাথে নিয়ে যান, তাকে “হাদী' বলা হয়। ৩. কিরান (০১৪) একসাথে হজ্জ ও উমরার সম্মিলিত ইহরাম বেঁধে প্রথমে উমরা আদায় করে (হালাল না হয়ে) যথাসময় এ ইহরাম দিয়ে হজ্জ আদায় করা হলে তাকে “কিরান; (সম্মিলিত) হজ্জ এবং এরূপ হজ্জ আদায়কারীকে “কারিন' বলা হয়। __অনুবাদক ৪. হজ্জের সময় শুধুমাত্র হজ্জের ইহরাম বেঁধে (উমরা সংযুক্ত না করে) তা আদায় করলে তাকে “ইফরাদ' (একক বা স্বতন্ত্র) হজ্জ এবং এরূপ হজ্জ আদায়কারীকে “মুফরিদ' বলা হয়। -অনুবাদক ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।