05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৬ প্রথষ ফুগের ও পরবতী যুগের শীর্ষস্থানীয় ইমামগণের অনেকেই রাসূলুল্লাহ্ (সা)-এর এ হজ্জচির কথা কিশেষ গুরুত্রে সাথে উল্লেখ করেছেন। এমনকি আবু মুহাম্মদ ইব্ন হাযূম আল- উন্দুক্ুস্ট (র) বিদায় হজ্জ শিরোনামে একটি স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন। এতে তিনি আনেকাংশে পারদশতা ও বস্তনিষ্ঠার পরিচয় দিয়েছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে তিনি বিচ্যুতির শিকারও হয়েছেন, আমরা যথাস্থানে সে দিকে দৃষ্টি আকর্ষণ করব। আল্লাহই আমাদের সহায়! রাসূলুল্লাহ্ (সা)-এর হজ্জ ও উমরার সংখ্যা প্রসঙ্গ নবী করীম (সা) মদীনা হতে একবার মাত্র হজ্জ করেছেন এবং তার আগে তিনবার উমরা পালন করেছেন। বুখারী ও মুসলিম (র), হুদবা (র)....আনাস (রা) সূত্রে এ মর্মেই রিওয়ায়াত করেছেন। আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) মোট চারটি উমরা আদায় করেছেন; এর প্রতিটি ছিল যিলকদ মাসে, কাট উট সারারাত উন রর স্ব ছিল জিলহজ্জ মাসে)। ইউনুস ইব্ন বুকায়র (র)....আবু হুরায়রা (রা) হতে হাদীসটি অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে সাঁদ ইব্ন মানসুর রে) দারাওয়ারদী (র)....আইশা (রা) সনদে রিওয়ায়াত করেছেন। আইশা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) তিনটি উমরা করেছিলেন; একটি উমরা শাওয়াল মাসে এবং দু'টি উমরা জিলকদ মাসে । ইবৃন বুকায়র (র)....হিশাম ইব্ন উরওয়া (রা) সূত্রে হাদীসটি অনুরূপই রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদ (র) রিওয়ায়াত করেছেন, আম্র ইব্ন শুআয়ব (র) তার পিতা তার দাদা সনদে । রাসূলুল্লাহ্ সো) তিনবার উমরা আদায় করেছেন; প্রতিবারই ছিল জিলকদ মাসে । অন্য একটি রিওয়ায়াতে আহমদ (র) বলেন, আবুন নাযূর (র) (দাউদ আল আত্তার (র) সনদে)....ইব্ন আব্বাস (রো) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) চারবার উমরা যাত্রা করেছেন। হুদায়বিয়ার উমরা, পেরবতী বছরে) উমরাতুল কাযা, তৃতীয়বার হেনায়ন অভিযান শেষে) জিইর্রানা হতে এবং চতুর্থবার যেটি ছিল তার হজ্জের সাথে । আবূ দাউদ, তিরমিযী ও নাসাঈ রে)-ও এ হাদীসখানা দাউদ আল আত্তার (র) সুত্রে রিওয়ায়াত করেছেন এবং তিরমিযী এটিকে “হাসান' বলে মন্তব্য করেছেন । (উমরাতুল জিইর্রানা অনুচ্ছেদে সংশিষ্ট বিষয়ের আলোচনা করা হয়েছে এবং পরবর্তীতে নবী করীম (সা) কিরান হজ্জ আদায় করেছিলেন শীর্ষক আরো আলোচনা করা হবে|) উল্লিখিত উমরাসমূহের প্রথমটি হুদায়বিয়ার উমরা যাতে নবী করীম (সা) (মক্কাবাসীদের দ্বারা) বাধাপ্রাপ্ত হয়েছিলেন। তার পরে উমরাতুল কাযা" যা উমরাতুল কিসাস ও উমরাতুল কাযিয়্যা নামেও (সবগুলো বদলী উমরা অর্থে) অভিহিত হয়েছে। লব্ধ গনীমত বণ্টন করেছিলেন, তখন জিইর্রানা নামক স্থান হতে ইহ্রাম বেঁধে যে উমরা আদায় করেছিলেন। আমরা যথাস্থানে এ সবগুলোর আলোচনা করে এসেছি। চতুর্থ উমরা হল নবী করীম (সা)-এর হজ্জের সাথে আদায়কৃত উমরা । এ উমরার ব্যাপারে বর্ণনাকারীদের বিভিন্ন অভিমতের প্রতি আমরা আলোকপাত করব। এ বিষয় মুল মত পার্থক্য মোট তিনটি ৷ ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।