05017161715 ১৯৮ আল-বিদায়া ওয়ান 1 হল। তিনি তখন (বিদায় হজ্জ সম্পাদনরত) “মাকামে ইবরাহীম'-এর কাছে অবস্থান করছিলেন। তারা তার কাছে ঘটনার পূর্ণ বিবরণ দিলে তিনি বললেন, আমি তোমাদের মাঝে ফায়সালা করে দিচ্ছি। তখন আগত দলের এক ব্যক্তি বলল, ইয়া ব্রাসূলাল্লাহ্! আলী (রা) তো আমাদের বিচার করে দিয়েছিলেন। এ কথা বলে সে বিচার ঘটনারু পূর্ণ বিবরণ দিল। রাসূলুল্লাহ্ সো) তার অনুমোদন দিয়ে তা বহাল রাখলেন। ইমাম আহমদ (র) এ হাদীস ওয়াকী (র)....আলী রো) সনদেও রিওয়ায়াত করেছেন। যার বর্ণনা পূর্বানুরূপ। দশম হিজরীতে অনুষ্ঠিত “হাজ্জাতুল বিদা এ হজ্জটি একাধিক নামে পরিচিত । যেমন, “হাজ্জাতুল বালাগ' (প্রচার অভিযানের হজ্জ) 'হাজ্জাতুল ইসলাম" (ইসলামের হজ্জ) এবং হাজ্জাতুল বিদা (বিদায় হজ্জ) ইত্যাদি যেহেতু নবী করীম (সা) এ হজ্জে মুসলিম জনতাকে বিদায় বার্তী জ্ঞাপন করেছেন এবং এরপরে আর হজ্জ করেন নি। তাই এটিকে “বিদায় হজ্জ' নামে অভিহিত করা হয়। আর “ইসলামের হজ্জ" নামকরণের যুক্তি হল নবী করীম (সো) মদীনা হতে (ইসলামী বিধানের অন্তর্ভুক্ত হজ্জরূপে) আর কোন হজ্জ করেন নি; অবশ্য হিজরতের আগে নবুয়াতপ্রাপ্তির আগে পরে একাধিকবার হজ্জ করেছিলেন। কথিত রয়েছে যে, হজ্জ ফরজ হওয়ার বিধান এ বছরই অবতীর্ণ হয়েছিল । মতান্তরে নবম হিজরী ও যষ্ঠ হিজরীর কথাও বলা হয়েছে এবং একটি বিরল ও একক বর্ণনায় হিজরত পূর্বকালে হজ্জ ফরয হওয়ার কথাও বর্ণিত হয়েছে। হাজ্জাতুল বালাগ বা প্রচার অভিযানের হজ্জ নামকরণের কারণ হল নবী করীম (সা) এ সময় হজ্জ সম্পর্কে আল্লাহ্ পাকের দেয়া বিধি-বিধান “বাণী ও কর্মের" মাধ্যমে জনতাকে পৌছিয়ে দিয়েছিলেন এবং ইসলামের নীতি আদর্শ ও মৌলিক বিধি সবগুলোই বর্ণনা করে দিয়েছিলেন । নবী করীম (সা) জনতার সামনে হজ্জ বিধান ও তার আনুষঙ্গিক বিষয়াদির যথাযথ ব্যাখ্যা বিশ্রেষণ প্রদান করে ইসলামী শরীআত পৌছে দেয়ার দায়িত্ব সম্পাদন করেছিলেন। তার আরাফাতে অবস্থান কালেই মহান-মহীয়ান আল্লাহ্ এ আয়াত নাধিল করলেন- ৩১৯ ৭ ৪০১১ ৩০০৫০ 4৪১৮৫ ৪ “আজ তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের দীন মনোনীত করলাম” €৫ ৪ ৩)। আনুষঙ্গিক সব কিছুর বিশদ বিবরণ দেয়ার প্রয়াস আমরা পাব। নবী করীম (সা)-এর বিদায় হজ্জের যথাযথ ও পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরাই আমাদের উদ্দেশ্য । কারণ, বিষয়টিতে বর্ণনাকারীদের যথেষ্ট মতপার্থক্য রয়েছে । তীরা যার যার জানা মতে বিবরণ দিয়েছেন, বিধায় এত অধিক পার্থক্য দেখা দিয়েছে । বিশেষত সাহাবী রো)-এর পরবর্তী স্তরে এ মতপার্থক্যের আরো বিস্তৃতি ঘটেছে। আমরা আল্লাহ্ পাকের মদদ ও তাওফীকে ইমামগণের গ্রন্থসমূহে সংশ্লিষ্ট বিষয়ে সংগৃহীত রিওয়ায়াতসমূহ উদ্ধৃত করব এবং সেগুলোর মাঝে এমনভাবে সমন্বয় ৪ট১68858928828০/-8- 0 না রা ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।