Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৭ মীমাংসার কথা আলোচনা করা হলে তিনি বললেন, - ৬০ ০5 531 ₹০1 ১ “আলী যা বলছে, তা ব্যতীত আমিও অন্য কিছু জানি না।” আহমদ (র) আরো বলেন, শুরায়হ ইবনুন নুমান €র)....যায়দ ইবৃন আরকাম (রা) থেকে এ মর্মে বর্ণনা করেন যে, আলী (রা)-এর ইয়ামানে অবস্থানকালে তার কাছে তিন ব্যক্তিকে উপস্থিত করা হল, যাদের প্রত্যেকেই একটি শিশুকে তার নিজের সন্তান বলে দাবী করছিল, আলী (রা) তাদের মাঝে লটারী করলেন এবং যার নামে লটারী উঠল তার বিরুদ্ধে দিয়তের দুই-তৃতীয়াংশের রায় প্রদান করে সন্তানের অধিকার তাকে দিয়ে দিলেন। যায়দ ইবৃন আরকাম (রা) বলেন, আমি নবী করীম (সা)-এর খিদমতে হাযির হয়ে আলী (রা)-এর এ বিচারের কথা তাকে অবহিত করলাম । নবী করীম (সা) এমনভাবে হাসলেন যে তার মাড়ির দাত পর্যন্ত দেখা গেল। আবু দাউদ (র) ও নাসাঈ, আহমদ ও ইব্‌ন মাজা এ হাদীসখানা বিভিন্ন সূত্রে রিওয়ায়াত করেছেন। | মাসআলা £ লটারীর মাধ্যমে নসব ও বংশ সূত্র নির্ণয় প্রসঙ্গে ইমামগণের মাযহাব নসব নির্ণয়ে কুরআ ও লটারীর আশ্রয় নেয়ার অভিমত পোষণ করেছেন ইমাম আহমদ (র) এবং এ অভিমত একাকী তারই । আহমদ (র) আবু সাঈদ (র)....আলী (রো) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, নবী করীম (সা) আমাকে ইয়ামানে পাঠালেন, এক সময় আমরা এমন একটি দলের কাছে পৌছলাম যারা সিংহ শিকারের জন্য খাদ-এর ফাদ পেতেছিল। (সিংহ তার মনের মত ঝুঁপড়ি পেয়ে সে খাদে অবস্থান নিল।) লোকেরা হৈ-হল্লা করতে করতে আসছিল । অতর্কিত এক ব্যক্তি খাদে পড়ে গেল, তার সাথে ধাক্কা লেগে গিয়ে আর এক ব্যক্তি এবং তার সাথে আর এক ব্যক্তি এভাবে মোট চার ব্যক্তি খাদে পড়ে গেল। সিংহ তাদের সবাইকে যখম করে দিল। এক ব্যক্তি তার বল্পম দিয়ে সিংহের দিকে এগিয়ে গিয়ে তাকে মেরে ফেলল । আর এ যখমী লোকগুলো সকলেই মারা গেল। তখন নিহত প্রথম ব্যক্তির আপনজনেরা অন্য ব্যক্তির আত্মীয়-স্বজনের বিরুদ্ধে লড়াই করতে উদ্যত হল এবং তারা অস্ত্র হাতে বেড়িয়ে পড়ল। এ ঘটনার পরপরই আলী (রা) তাদের কাছে উপস্থিত হলেন। তিনি তাদের বললেন, তোমরা পরস্পর হানাহানিতে উদ্যত হচ্ছো অথচ আল্লাহ্‌র রাসুল (সা) এখনও জীবদ্দশায় রয়েছেন। এসো! আমি তোমাদের মাঝে বিচার-মীমাংসা করে দিচ্ছি, সন্তুষ্টচিত্তে তোমরা তা মেনে নিতে পারলে উত্তম । অন্যথায় আমি তোমাদের পরস্পরকে প্রতিহত করে রাখব, যতক্ষণ না তোমরা নবী করীম (সা)-এর দরবারে উপস্থিত হবে । তিনি তোমাদের বিচার-মীমাংসা করে দেবেন। এরপরেও যারা বাড়াবাড়ি করবে, তাদের কোন ন্যায়সঙ্গত অধিকার থাকবে না। গর্ত খননে যারা উপস্থিত ছিল, তাদের গোত্রসমূহ হতে “রক্তপণ* সংগ্রহ কর। দিয়তের এক-চতুর্থাংশ, দিয়তের এক-তৃতীয়াংশ, দিয়তের অর্ধাংশ এবং একটি পূর্ণাঙ্গ দিয়ত। প্রথম ব্যক্তির জন্য হবে দিয়তের এক-চতুর্থাংশ। (কেননা, সে সিংহের আঘাতে মারা গিয়েছে বটে, তবে অন্য তিনজনের মৃত্যুর কারণও হয়েছে, দ্বিতীয় ব্যক্তির পরবর্তী দু'জনের ক্ষেত্রে “মাধ্যম কারণ' ভৃতীয় ব্যক্তি একজনের ক্ষেত্রে “মাধ্যম কারণ" হয়েছে; চতুর্থ ব্যক্তি তা হয় নি)। দ্বিতীয় ব্যক্তি এক-তৃতীয়াংশ দিয়ত, তৃতীয় ব্যক্তি অর্ধেক দিয়ত এবং চতুর্থ ব্যক্তি পূর্ণ দিয়ত পাবে। পক্ষসমূহ এতে সম্মতি প্রদানে অস্বীকৃত হল। পরে তারা নবী করীম (সা)-এর কাছে উপস্থিত ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।