Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ১৯৪ আল-বিদায়া ওয়ান নিহায়া ইয়াধীদ ইব্‌্ন রুকানা (রা) থেকে, তিনি (ইয়াধীদ র) বলেন, আলী রো)-এর সাথে ইয়ামানে অবস্থানরত তার বাহিনীর মন খারাপ করার কারণ ছিল এই যে, তারা যখন অগ্রগামী হচ্ছিল তখন আলী (রা) এক ব্যক্তিকে তাদের জন্য স্থলাভিষিক্ত আমীর নিয়োগ করে তাড়াহুড়া করে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে পৌছলেন। বর্ণনাকারী বলেন, তখন ভারপ্রাপ্ত আমীর এই কাজ করলেন যে, তিনি (বাহিনীর) প্রতিটি লোককে নতুন জোড়াবন্ত্র দিলেন। পিছনে পিছনে সফর করে তারা যখন তার কাছে এল তখন তিনি তাদের সাক্ষাত দেয়ার জন্য (তাবু হতে) তাদের সামনে বেরিয়ে এলেন। তিনি তাদের গায়ে নতুন পোশাক দেখতে পেয়ে বললেন, 'এ কী দেখছি?” তারা বলল, অমুক (ভারপ্রাপ্ত আমীর) আমাদের পোশাকস্বরূপ দিয়েছেন। তিনি আমীরকে বললেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সকাশে গমনের আগেই এ কাজে কোন বিষয় তোমাকে উদ্বুদ্ধ করল? সেখানে পৌছার পর তিনি (নবী সা) যা ইচ্ছা করতেন! তিনি তাদের সব পোশাক খুলিয়ে নিলেন। বাহিনী রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে ফিরে এলে তারা তার কাছে আলী (রা)-এর নামে এ বিষয়ে অভিযোগ করল। কারণ এ এলাকার লোকেরা মূলত রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে সন্ধিবদ্ধ হয়েছিল এবং তিনি আলী (রা)-কে পাঠিয়েছিলেন নির্ধারিত জিয্য়া উসুল করার কাজে । গ্রন্থকারের মন্তব্য 8 এ বর্ণনাটি বায়হাকী (র)-এর বর্ণনার কাছাকাছি । কারণ, (তাতে রয়েছে যে) আলী (রা) হজ্জ সম্পাদনের উদ্দেশ্যে বাহিনীর আগে চলে এসেছিলেন এবং সাথে করে তিনি কারবালার উট: নিয়ে এসেছিলেন। তিনি নবী করীম (সা)-এর ইহ্রামের ন্যায় ইহরামের নিয়ত করেছিলেন। নবী করীম (সা) তাকে (হজ্জের শেষ সময় পর্যন্ত) ইহ্রাম অবস্থায় থাকার নির্দেশ দিলেন। বারা ইব্‌ন আযিব রো)-এর রিওয়ায়াতে রয়েছে, তিনি (আলী রা) বলেন, আমি কুরবানীর উট সাথে নিয়েছিলাম এবং “কিরান"; হজ্জ করেছিলাম । এ আলোচনার উদ্দেশ্য হল সংশ্লিষ্ট বিষয়ে হযরত আলী (রা)-এর সম্বন্ধে একটি সাফাই প্রদান করা । তার বাহিনীকে যাকাতের উট ব্যবহারের অনুমতি না দেয়া এবং তার নায়েব ও ভারপ্রাপ্তের প্রদত্ত জোড়াবস্ত্র বাহিনীর লোকদের কাছ থেকে ফিরিয়ে নেয়ার কারণে আলী (রা)-এর সম্বন্ধে অতিমাত্রায় সমালোচনা ও উচ্চবাচ্য শুরু হয়ে যায়। অথচ আলী (রা) তার কর্মকাণ্ডে নির্দোষ ছিলেন। কিন্তু হজ্জ যাত্রীদের মাঝে তার বিষয় বিরূপ সমালোচনা ছড়িয়ে পড়ে। এ কারণেই (তবে আল্লাহই সমধিক অবগত) রাসূলুল্লাহ্‌ (সা) তার হজ্জ সফর সম্পন্ন করে ও আনুষঙ্গিক কার্যাদি সম্পাদনের পর মদীনায় প্রত্যাবর্তনকালে গাদীরে খুম (জলাশয়) অতিক্রমকালে সেখানে লোকদের মাঝে দীড়িয়ে ভাষণ দিলেন। এতে তিনি আলী (রা)-এর অবস্থানকে অভিযোগমুক্ত ঘোষণা করলেন। এবং তার উন্নত পদমর্যাদার কথা ব্যক্ত করে তার মাহাজ্য্যের ব্যাপারে লোকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। যাতে করে মানুষের মনে তার ব্যাপারে যে বিরূপ ধারণাটি ছড়িয়ে পড়েছিল তা বিদুরিত হয়ে যায়। ১. মক্কা শরীফ তথা “হারামে' জবাই করার উদ্দেশ্যে হাজি যে উউ সাথে নিয়ে যান তাকে হাদী বলা হয় ২. একই সাথে উমরা ও হজ্জ সম্পাদনের সংহুক্ ইহ্রায় বেধে উহবা আনামের পর ইহ্রাহ্ অবস্থায় খেকে ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।