আল-বিদায়া ওয়ান নিহায়া” ৪1১ ২১ ইবৃন ইসহাক থেকে ইউনুস ইব্ন বুকায়র এ বর্ণনা সংযোজন করেছেন যে, উলবা ইব্ন যায়দ বরাতের বেলা বেরিয়ে পড়লেন এবং আল্লাহ্র ইচ্ছায় সুদীর্ঘ রাত পর্যন্ত সালাত আদায়ের পর দুআ করলেন_য়া আল্লাহ্! আপনিই জিহাদের হুকুম দিয়েছেন এবং তাতে অনুপ্রাণিত করেছেন, অথচ আমাকে এমন কিছু দেননি, যা দিয়ে আমি জিহাদে যেতে পারি । আর আপনার রাসূলের হাতেও এমন কিছু দেন নি, যা তিনি আমাকে বাহন রূপে দিতে পারেন। এখন আমি আমার সম্পদ, সম্মান ও দেহের উপরে আগত প্রতিটি নিপীড়নকে প্রতিটি মুসলিমের জন্য সাদকারূপে পেশ করছি।” পরদিন সকালে তিনি বাহিনীর লোকদের সাথে মিশে গেলেন। তখন রাসূলুল্লাহ (সা) বললেন, 'এ রাতের সাদকা পেশকারী কোথায় £ কিন্তু কেউ দাড়িয়ে সাড়া দিল না। তিনি আবার বললেন, “সাদকা পেশকারী কোথায় ? দাড়িয়ে পড় ।' তিনি তখন দাড়িয়ে রাতের ব্যাপার তাকে অবগত করলেন । রাসূলুল্লাহ (সা) বললেন, “সুসংবাদ গ্রহণ কর! যে সত্তার হাতে আমার জীবন, তার কসম! তুমি মাকবৃল যাকাতদাতা রূপে তালিকাতুক্ত হয়েছ।' র হাফিয বায়হাকী এ ক্ষেত্রে আবূ মূসা আশ'আরী (রা)-এর হাদীসখানি উল্লেখ করেছেন। তিনি বলেন, ইমাম বুখারী (র)....আবু মুসা (রা) সূত্রে আমাদেরকে হাদীস শুনিয়েছেন, তিনি বলেন, আমার সংগীরা তাদের জন্য বাহনের দরখাস্ত পেশ করার উদ্দেশ্যে আমাকে রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে পাঠাল । এ সংগীরা তখন তাবুক যুদ্ধের সংকটকালীন বাহিনীতে নবী করীম (সা)-এর সাথে ছিল । আমি গিয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার সাথীরা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আপনি আমাদেরকে বাহন দিন। তিনি বললেন, কসম আল্লাহ্র! আমি তোমাদের কোন বাহন দিতে পারব না। আমি যখন তার কাছে গিয়েছিলাম, তখন কোন কারণে তিনি র্রাগান্বিত ছিলেন। কিন্তু আমি তা বুঝতে পারিনি। রাসূলুল্লাহ (সা)-এর অস্বীকৃতিতে আমি ব্যথিত মনে ফিরে আসি। আমার এ দুশ্চিন্তাও ছিল যে, তিনি হয়তো আমার উপর রাগ করেছেন। সাথীদের কাছে ফিরে গিয়ে রাসূলুল্লাহ (সা)-এর জবাব আমি তাদেরকে জানালাম। ইতোমধ্যে মুহূর্ত যেতে না যেতেই বিলাল (রা)-এর ডাক শুনতে পেলাম- আব্দুল্লাহ ইব্ন কায়স (আবু মুসা) কোথায় ? আমি তার ডাকে সাড়া দিলে তিনি বললেন, রাসূলুল্লাহ সো)-এর ডাকে সাড়া দিন। তিনি আপনাকে ডেকেছেন। রাসূলুল্লাহ (সা)-এর কাছে গেলে তিনি বললেন, “এ সমান জুটি, আর এ সমান জুটি, আর এ সমান জুটি -ছয়টি সুঠাম উট, যা তিনি তখন মাত্র সাদ (রা)-এর কাছ থেকে খরিদ করেছিলেন-নিয়ে যাও। এগুলোকে তোমার সংগীদের কাছে নিয়ে গিয়ে বল- আল্লাহ্ এবং আল্লাহ্র রাসূল এগুলোকে তোমাদের বাহন রূপে দিয়েছেন। আমি বললাম, কিন্তু, আল্লাহ্র কসম! যেহেতু বাহন প্রদানে রাসূলুল্লাহ (সা)-এর অস্বীকৃতির কথা আমি এইমাত্র তোমাদের জানিয়েছিলাম, অথচ এখনই আবার তিনি আমাদের বাহন দিলেন, তাই, তোমাদের কাউকে সেই লোকদের কাছে না নিয়ে ছাড়ছি না। যারা রাসূলুল্লাহ (সা)-এর পূর্বাপর কথা -তার কাছে আমার প্রার্থনা এবং প্রথমে তার অস্বীকৃতি ও পরে বাহন দানের কথাবার্তা শুনেছেন। যাতে করে তোমরা আমার প্রতি এমন ভ্রান্ত ধারণা পোষণ না কর যে, রাসূলুল্লাহ" (সা) বলেননি এমন কোন কথা আমি তার নামে চালিয়ে দিয়েছি। তারা বললেন, আল্লাহ্র কসম! তুমি এমনিতেই আমাদের কাছে সত্যবাদী; তবুও ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।