05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯১ এতই বিদ্বেষ পোষণ করতাম যে, আর কখনো আমি কারো প্রতি অত বিদ্বেষ পোষণ করি নি। তিনি এও বললেন যে, আমি কুরায়শী এক ব্যক্তিকে শুধু এ জন্য ভালবাসতাম যে, তিনি আলী (রা)-এর প্রতি বিদ্বেষ পোষণ করতেন। বর্ণনাকারী (বুরায়দা) বলেন, সে কুরায়শী লোকটিকে একদল ঘোড় সওয়ারের অধিনায়ক করে পাঠানো হলে আমি তার সঙ্গী হলাম । আলী (রা)-এর প্রতি তার বিদ্বেষই আমাকে তার সান্ধ্য গ্রহণে উদ্দুদ্ধ করেছিল। বর্ণনাকারী বলেন, আমরা কিছু যুদ্ধবন্দী পেয়ে গেলাম । তখন দল নেতা 'খুমুস' উসুলকারী পাঠাবার আবেদন জানিয়ে রাসূলুল্লাহ্ সো)-এর কাছে চিঠি পাঠালেন। বর্ণনাকারী বলেন, (নবী করীম সা.) আমাদের কাছে আলী (রা)-কে পাঠালেন। বন্দীদের মাঝে সেরা বন্দীনী এক তরুণী ছিল। বর্ণনাকারী বলেন, আলী 'খুমুস' বুঝে নিলেন এবং ভাগবাটোয়ারা করলেন এবং সেকালে) যখন বের হলেন তখন তার মাথা থেকে পানির ফোটা গড়িয়ে পড়ছিল । আমরা বললাম, আবুল হাসান!, একী ব্যাপার? তিনি বললেন, তোমরা কি বন্দীনীদের মাঝে সে কিশোরীটিকে দেখ নি? বাটোয়ারা “খুমুস' উসুল করলে আমি সেটি 'খুমুসের' অন্তর্ভূক্ত করি। পরবর্তাঁ বন্টনে সেটি নবী পরিবারের অংশে পড়ে এবং সে সূত্রে তা আমার ভাগে পড়ে এবং রাতে আমি তাকে 'ব্যবহার' করি। বর্ণনাকারী বলেন, তখন দলনেতা নবী করীম (সা)-এর কাছে চিঠি পাঠাচ্ছিলেন। আমি বললাম, আমাকেও পাঠিয়ে দিন। তিনি আমাকে যাকাত বিভাগের দায়িত্বাধিকারীরূপে পাঠাতে সম্মত হলেন। নেববী দরবারে পৌছে) আমি চিঠি পড়ে শোনাতে লাগলাম এবং মোঝে মাঝে) বলতে থাকলাম “যথার্থ লিখেছেন'। বর্ণনাকারী বলেন, চিঠি পাঠের এক পর্যায়ে নবী করীম (সো) আমার হাত ও চিঠিটি থামিয়ে ধরে বললেন, ৮০ ১০৫ “তুমি কি আলীর প্রতি বিদ্বেষ পোষণ কর?' আমি বললাম, জী হাঁ । তিনি বললেন-_ ৪৪ 1] ৪৯০০] ০৩৩ ১০৯৭ 0১80 05৯] 98 0৯ বা ১১) 4৯০ ৩৫ ০9 4৮৪৪০ ১৬ | - 48853 ০০ ০০ ০০৭ “না, তার প্রতি বিদ্বেষ পোষণ করো না! হা, তার প্রতি ভালবাসা রেখে থাকলে তার ভালবাসা আরো বাড়িয়ে দাও! কেননা, যার অধিকারে মুহাম্মদের জীবন তার শপথ! গনীমতের পঞ্চমাংশে আলী পরিবারের প্রাপ্য অংশ অবশ্যই একটি কিশোরী বাঁদীর চাইতে বেশী । বর্ণনাকারী (বুরায়দা রা) বলেন, নবী করীম (সা)-এর এ উক্তির পরে মানবকুলের মাঝে আলী (রা)-এর চাইতে অধিকতর প্রিয় আমার কাছে আর কেউ ছিল না। মুহাম্মদ ইব্ন ইসহাক (রে) বলেন, আবান ইব্ন সালিহ রে)....আম্র ইবন শাস আল আসলামী (রা) সৃত্রে- যিনি হুদায়বিয়ায় উপস্থিত সাহাবী জামাআতের অন্যতম ছিলেন। তিনি বলেন, আমি আলী (রা) ইব্ন আবু তালিব-এর সে ঘোড়সওয়ার বাহিনীর সদস্য ছিলাম । যার নেতৃত্ব দিয়ে রাসূলুল্লাহ্ (সা) তাকে ইয়ামানে পাঠিয়েছিলেন। আলী (রা) আমার সাথে কিছু একটা দুর্যবহার করলে আমি মনে মনে তার উপর রেগে থাকলাম । মদীনায় ফিরে এলে আমি ১. পুত্র আবুল হাসান (রা)-এর নামানুসারে আলী (রা)-এর কুনিয়াত হাসানের বাপ। ২. আল কুরাআনে বিবৃত বন্টনের ধারায় বায়তুল মালের পঞ্চমাংশে নবী পরিবার ও 'যুল কুরবা'-নবী করীম সা)-এর আত্মীয়দের একটি অংশ রয়েছে; যাদের জন্য যাকাত নিষিদ্ধ । -অনুবাদক ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।