Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ১৯০ আল-বিদায়া ওয়ান নিহায়া ইব্‌ন আব্বাস (রা)-এর হাদীসের মর্মানুসারে এ এলাকার যাকাত তার কাছেই সংগ্রহীত হত। এছাড়া তিনি জনসমাজে বিশেষ শ্রেষ্ঠত্ররে অধিকারী ছিলেন বিধায় পাঁচ ওয়াক্ত সালাতে তাদের ইমামতিও করতেন। যেমনটি বুখারী রে)-এর বর্ণনায় রয়েছে। সুলায়মান ইব্‌ন হারুব (র)....আম্র ইব্‌ন মায়মূন (রা) থেকে বর্ণনা করেন যে, মুআয (রা) ইয়ামানে আগমন করলে তাদের ফজরের নামাযে ইমামতি করলেন এবং সালাতে তিনি - ০31১ ০৪৯1১ এ ১০ (আল্লাহ্‌ ইবরাহীম (আ)-কে খলীলরূপে বরণ করেছেন) আয়াতটি তিলাওয়াত করলে উপস্থিত মুসল্লীদের একজন বলল, - ০৯১1১ ০১০ এ:)৪ ১৪ “ইবরাহীম (আ)-এর চোখ জুড়িয়েছে বটে।” এ হাদীস বুখারী (র)-এর “একাকী' বর্ণিত। বুখারী (র)-এর পরবর্তী বর্ণনা- ওয়ালীদকে ইয়ামানে নিয়োগ প্রসঙ্গ আহমদ ইবৃন উসমান (র)....আবূ ইসহাক সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, বারা ইবৃন আযিব (রা)-কে আমি বলতে শুনেছি, রাসূলুল্লাহ্‌ (সা) খালিদ ইবনুল ওলীদ (রা)-এর সাথে আমাদেরকে ইয়ামানে পাঠালেন। বারা (রা) বলেন, পরে আলী (রা)-কে খালিদ (রো)- এর স্থলাভিষিক্ত করে পাঠালেন এবং তাকে এ ফরমান দিলেন খালিদের সহযোগী বাহিনীকে বলবে, তাদের মাঝে যার ইচ্ছা তোমার সাথে সেখানে থেকে যেতে পারবে, আর কারো মনে চাইলে সে চলে আসতেও পারবে । (বর্ণনাকারী বলেন) আমি ছিলাম আলী (রা)-এর সাথে রয়ে যাওয়া দলের একজন। এ অভিযানে আমি বেশ কতক উকিয়া গনীমতন্বরূপ লাভ করি। এ সূত্রে হাদীসটি বুখারী (র)-এর একক বর্ণনা । বুখারী (র)-এর পরবর্তী বর্ণনা ঃ মুহাম্মদ ইব্‌ন বাশৃশার (র)....বুরায়দা সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন যে, নবী করীম (সা) গনীমতের “খুমুস' বোয়তুল মালের জন্য নির্ধারিত পঞ্চমাংশ) উসুল করার উদ্দেশ্যে আলী (রো)-কে (ইয়ামানে অবস্থানরত) খালিদ ইবনুল ওলীদ (রা)-এর কাছে পাঠালেন। আমি আলী (রা)-কে পসন্দ করতাম না। সকালে দেখলাম, আলী (রা) গোসল করে এসেছেন।* আমি খালিদ (রা)-কে বললাম, “এ লোকটার কাণ্ড কারখানা দেখছেন না?' আমরা নবী করীম (সা)-এর কাছে ফিরে আসলে আমি বিষয়টি তাঁর কাছে উত্থাপন করলাম । তিনি বললেন, বুরায়দা! তুমি আলীর প্রতি বৈরিতা পোষণ কর? আমি বললাম, জী হা। নবী করীম (সা) বললেন, - এ]১ ০০ ১১৫| ১-০৯]| ৮৪ 41 ০0৩ 4২০৯ ১ “তার প্রতি বিদ্িষ্ট হয়ো না, কেননা, গনীমতের “পঞ্চমাংশে" তার আরো অধিক অধিকার রয়েছে। এ সূত্রে এটি বুখারী একক বর্ণনা করেছেন। ইমাম আহমদ (র) বলেন, ইয়াহ্য়া ইব্‌ন সাঈদ (র)....(আবু মিজলায (র) ও বুরায়দা (রা)-এর দুই ছেলের উপস্থিতিতে একটি মজলিসে) আবদুল্লাহ্‌ ইবৃন বুরায়দা (রা) বললেন আবূ €?) বুরায়দা (রা) আমাকে হাদীস শুনিয়েছেন, তিনি বলেন, আমি আলী (রা)-এর প্রতি ১. অর্থাৎ রাতে তিনি গনীমতে প্রাপ্ত বাঁদী ব্যবহার করেছেন। -অনুবাদক ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।