Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ১৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া বলেন, রাসূলুল্লাহ্‌ সো)-এর ওফাতের পরে আবূ বকর (রা) খিলাফতের দায়িতৃভার গ্রহণের পরে মুআয (রা) ইয়ামান থেকে তাঁর কাছে আসলেন। উমর (রা) তার কাছে এসে বললেন, তুমি আমার পরামর্শ মেনে চললে আমি বলব যে, এসব সম্পদ আবু বকর (রা)-এর হাতে তুলে দাও, তিনি তোমাকে দিয়ে দিলে তখন তা নিয়ে নেবে। মুআয (রা) বললেন, আমি তাকে দিতে যাব কেন? রাসূলুল্লাহ্‌ সো) তো আমার ক্ষতিপূরণের উদ্দেশ্যেই আমাকে নিয়োগ করে পাঠিয়েছিলেন। মুআয (রো) অস্বীকৃত হলে উমর (রা) আবু বকর (রা)-এর কাছে গিয়ে বললেন, “এ লোকটির কাছে খবর পাঠিয়ে তার আহরিত সম্পদের অংশ বিশেষ (বায়তুল মালে) নিয়ে নিন এবং কিছু অংশের তাকে অনুমতি দিয়ে দিন। আবূ বকর (রা) বললেন, আমি তা করতে যাচ্ছি না। কেননা, রাসূলুল্লাহ্‌ (সা) তার পুনবসিনের উদ্দেশ্যেই. তাকে নিয়োগ করে পাঠিয়েছিলেন। সুতরাং তার কাছ থেকে আমি কিছুই নেব না। বর্ণনাকারী বলেন, পরদিন সকালে মুআয (ব্রা) উমর (ব্রা)-এর কাছে গিয়ে বললেন, আপনি যা বলেছিলেন, তা করা ব্যতিরেকে আমার কোন গত্যন্তর নেই দেখছি! আমি গত রাতে স্বপ্রে দেখলাম (পরবর্তী বর্ণনায় আবদুর ব্াযৃযাক (র)-এর ধারণা মতে) আমাকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নেয়া হচ্ছে আর আপনি আমার কোমর ধরে রেখেছেন। বর্ণনাকারী বলেন, মুআয (রা) তার সঞ্চিত সমুদয় সম্পদ নিয়ে আবৃ বকর (ব্রা)-এর কাছে আসলেন। এমনকি তিনি তার ব্যবহারের লাঠিটিও বাদ দিলেন না এবং কসম করে বললেন যে, তিনি কোন কিছুই গোপন করে রাখেন নি। বর্ণনাকারী বলেন, তখন আরু বকর (ব্রা) বলেন, “ওসব তোমারই; আমি তার কিছুই নিচ্ছি না।” আবূ ছাওর (র)...-কা'ব ইব্ন মালিক (রা) সূত্রে এটি রিওয়ায়াত করেছেন। তবে তার বর্ণনাতে অতিরিক্ত আছে যে, অবশেষে মক্কা বিজয়ের সময় এলে রাসূলুল্লাহ্‌ (সা) মুআয (রা)-কে ইয়ামানের একটি অঞ্চলের শাসনকর্তারূপে পাঠালেন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর ওফাত পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। তারপর আবূ বকর (রা)-এর খিলাফতকালও অতিক্রান্ত হল। এরপরে তিনি সিরিয়া অভিমুখে চলে যান। বায়হাকী বলেন, একথা আমরা আগেই আলোচনা করে এসেছি যে, রাসূলুল্লাহ্‌ (সা) মক্কাবাসীদের তালীমের উদ্দেশ্যে আত্তাব ইব্ন আসীদ (রা)-এর সাথে মুআয (রা)-কে মক্কায় প্রতিনিধি নিয়োগ করেছিলেন। এছাড়া তিনি তাবুক . অভিযানেও অংশগ্রহণ করেছিলেন। অতএব ইয়ামানে তার নিযুক্তি তাবুকের পরে হওয়াই অধিকতর যুক্তিযুক্ত । আল্লাহই সমধিক অবগত । পরবর্তী বর্ণনায় বায়হাকী (র) মুআয (রা)-এর স্বপ্ন সম্পর্কিত ঘটনার একটি সমর্থক বর্ণনা (শাহিদ) উল্লেখ করেছেন। আমাশ (র) সুব্রে....আবদুল্লাহ্‌ (রো) থেকে বর্ণিত তাতে একথাও রয়েছে যে, তার আনীত সম্পদের মাঝে কিছু গোলামও ছিল এবং সেগুলোও তিনি আবূ বকর (রো)-এর কাছে উপস্থিত করেছিলেন। আবু বকর (রো) তাকে সমুদয় সম্পদ ফিরিয়ে দিলে তিনি গোলামগডলোও ফিরিয়ে নিয়ে গেলেন। তারপর তিনি সালাতে দাড়ালে গোলামরাও সকলে তার সাথে সালাতে দাড়িয়ে গেল। সালাত শেষ করে তিনি বললেন, তোমরা কার উদ্দেশ্যে সালাত আদায় করেছ? তারা বলল, “আল্লাহ্‌র উদ্দেশ্যে ।” তিনি বললেন, তাহলে তোমরা তারই উদ্দেশ্যে মুক্ত ও আযাদ । অর্থাৎ তিনি সকলকেই মুক্ত করে দিলেন। ড/৬/৬/.9110001109.0017)

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।