Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

আল বিদাবা শুয়ান নিহায়০০719715 ৃ গ অবহস্তুরাই সফলকাম । আল্লাহ্‌ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত, যার নিম্ন দেশে নদী বয়ে চলে, যেখানে তারা স্থায়ী হবে, এটাই মহা সাফল্য । মরুবাসীদের মধ্যে কিছু অজুহাত পেশ করতে আসলো লোকেরা যাতে করে অব্যাহতি পেতে পারে এবং যারা আল্লাহ্‌কে, তীর রাসূলকে মিথ্যা কথা বলেছিল তারা বসে রইল। তাদের মধ্যে যারা কুফরী করেছে অচিরেই তাদের বেদনাদায়ক শাস্তি হবে । যারা দুর্বল, যারা পীড়িত এবং যারা ব্যয় নির্বাহে অসমর্থ তাদের কোন অপরাধ নেই। যদি তারা আল্লাহ্‌ ও রাসূলের প্রতি অবিশিশ্র অনুরাগী হয়, যারা সতকর্মশীল তাদের বিরুদ্ধে কোন অভিযোগের হেতু নেই। আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়াবান। আর তাদেরও কোন অপরাধ নেই যারা বাহনের জন্য আসলে তুমি তাদেরকে বলেছিলে, “তোমাদের জন্য কোন বাহন আমি পাচ্ছি না।' তারা অশ্রু ভরা চোখে ফিরে গেল এ দুঃখে যে, ব্যয় করার মত সামর্থ তাদের নেই। অভিযোগের হেতু তো রয়েছে ঠাদের বিরুদ্ধে যারা বিত্তবান হওয়া সত্তেও তোমার কাছে অব্যাহতি চেয়েছে। তারা অন্ত পুরবাসিনীদের সংগে থাকা পসন্দ করেছিল । আল্লাহ্‌ তাদের অন্তর মোহর করে দিয়েছিল, ফলে তারা বুঝতে পারে না (৯ £ ৮৬-৯৩)। আল্লাহ্র শোকর যে, তাফসীর গ্রন্থে এ আয়াতসমূহের ব্যাখ্যায় আমি যথেষ্ট আলোচনা করেছি। এখানে উদ্দিষ্ট হচ্ছে, অশ্রুসিক্তদের কথা আলোচনা করা, যারা রাসূলুল্লাহ সো)-এর দরবারে এ বাসনা নিয়ে হাির হয়েছিল যে, তিনি তাদেরকে বাহন দিবেন, যাতে করে তারা এ যুদ্ধে তার সহযোগী হতে পারেন। কিন্তু তারা তার কাছে আরোহণ যোগ্য বাহন না পেয়ে আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করতে এবং কিছু ব্যয় করতে না পারার আক্ষেপে কাদতে কাদতে ফিরে গিয়েছিলেন । ইব্‌ন ইসহাক বলেন, আনসারী ও অন্যদের সহ এদের সংখ্যা ছিল সাত $ (১) আমর ইব্‌ন আওফ গোত্রের সালিম ইবৃন উমায়র; (২) বনূ হারিছার উলবা ইব্‌ন যায়দ; (৩) বনু মাধিন ইব্‌ন নাজ্জারের আবূ লায়লা আবৃদুর রহমান ইব্ন কাব; (8) বনূ সালমার আমর ইবৃন আল হাম্মাম ইবনুল জামূহ; (৫) আবৃদুল্লাহ ইবনুল মুগাফফাল আল-মুযানী -তবে কারো কারো মতে ইনি ছিলেন আবৃদুল্লাহ ইব্‌ন হামর১ আল-মুযানী; (৬) বনু ওয়াকিফ-এর হারামী ইব্ন আব্দুল আলা ও (৭) ইরবায ইবৃন সারিয়াঃ আল ফাযারী (রা) । ইব্‌ন ইসহাক বলেন, আমার কাছে এ তথ্য পৌছেছে যে, ইবৃন ইয়ামীন ইব্‌ন উমায়র ইব্‌ন কা'ব আন-নাযারী আবূ লায়লা ও আবদুল্লাহ ইবনুল মুগাফফালের সাথে দেখা করলেন। তখন তারা দুজন কাদছিলেন। তিনি বললেন, আপনাদের কান্নার কারণ কি? তারা বললেন, আমরা বাহন লাভের উদ্দেশ্যে রাসূলুল্লাহ (সা)-এর কাছে গিয়েছিলাম, কিন্তু তিনি আমাদের বাহন রূপে দিতে পারেন এমন কিছু তার কাছে পেলাম না। আর আমাদের নিজেদের কাছেও তার অভিযান সহগামী হওয়ার সামর্থ নেই। তখন ইব্‌ন ইয়ামীন তাদের দু'জনকে তার একটি পানিবাহী উট দিলেন, এবং পাথেয় স্বরূপ কিছু খুরমাও দিলেন। তারা পালাক্রমে বাহনে চড়ার নিয়তে উটের পিঠে হাওদা চড়ালেন এবং নবী করীম (সা)-এর সহগামী হলেন। ১. সন্ভবতঃ ছাপার ভুলে আমরকে হামর বলা হয়েছে। ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।