Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ১৮২ ' আল-বিদায়া ওয়ান নিহায়া তাতে তার দায়িতৃ কর্তব্য উল্লেখ করে দিলেন। (ইবৃন ইসহাক রে) এ পর্যায়ে নিয়োগ পত্রটির বিবরণ উদ্ধৃত করেছেন। আমরা হিময়ারী প্রতিনিধি দল প্রসঙ্গে বায়হাকী রে) সূত্রে তা উল্লেখ করে এসেছি। নাসাঈ (€র) সনদবিহীনরূপে ইবৃন ইসহাকের বর্ণনার অনুরূপ রিওয়ায়াত করেছেন) । ইয়াযানবাসীদের জন্য আমীর নিয়োগ প্রসঙ্গ রুখারী (র) বলেন_ অনুচ্ছেদ ঃ গাজা মূসা (র)....আবু বুরদা (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, নবী করীম (সা) আবু মুসা ও মুআয ইবৃন জাবাল রো)-কে ইয়ামানে পাঠালেন । তিনি বলেন, তাদের প্রত্যেককে এক একটি অঞ্চলের দায়িত দিয়েছিলেন (তিনি বলেছেন, ইয়ামান দুটি বড় অঞ্চলে বিভক্ত ছিল)। নবী করীম (সা) তাদের বললেন- 180 ১১1 )-১৫ ১১০ 918 (তোমরা সহজ করবে, কঠিন করবে না। সুসংবাদ দিবে; বিতৃষ্জা করবে না।” অন্য একটি রিওয়ায়তে রয়েছে 257 9 1৮০90205 + 'তোমরা পরস্পর মিলে-মিশে থাকবে, মতবিরোধে লিপ্ত হবে না।” দু'জনের প্রত্যেকে নিজ নিজ কর্তব্য কাজে গমন করলেন। বর্ণনাকারী বলেন, দু'জনের প্রত্যেকে নিজ নিজ এলাকায় পরিদর্শন করতে করতে যখন অন্যজনের কাছাকাছি পৌছে যেতেন তখন সেখানে কিছু সময় দুজনে একত্রে অবস্থান করতেন (এবং পরস্পর সালাম- কালাম করতেন)। এভাবে একবার মুআয (রা) তার এলাকায় পরিদর্শনকালে তার বন্ধু আবৃ মুসা রো)-এর কাছে পৌছলেন। তিনি খচ্চরের পিঠে চড়ে আবু মুসা (রা)-এর কাছে উপনীত হলেন। দেখলেন, আবু মুসা (রা) বসে রয়েছেন, তার কাছে লোকজন সমবেত হয়ে রয়েছে এবং তার কাছে এক ব্যক্তিকে দুহাত বেধে রাখা হয়েছে । মুআয (রা) আবূ মুসা (রা)-কে বললেন, হে আবদুল্লাহ্‌ ইব্ন কায়স! লোকটির ব্যাপার কী? তিনি বলেলেন, এ লোকটি মুসলমান হওয়ার পরে ধর্মত্যাগী হয়েছে। মুআয (রা) বললেন, “এর শিরচ্ছেদ না করা পর্যন্ত আমরা অবতরণ করছি না।” আবূ মুসা (রা) বললেন, “এ উদ্দেশ্যেই তাকে এখানে নিয়ে আসা হয়েছে।” সুতরাং নেমে পড়ুন! তিনি বললেন, “€না) তার শিরোচ্ছেদ করার আগে আমি নামছি না।” তখন নির্দেশ দেয়া হলে তার শিরোচ্ছেদ করা হলো । তখন তিনি নেমে পড়লেন এবং বললেন, ভাই আবদুল্লাহ্‌ আপনি (রাতের তাহাজ্জুদ সালাতে) কুরআন কীভাবে (ও কি পরিমাণে) তিলাওয়াত করেন? তিনি বললেন, আমি থেমে থেমে অনবরত পড়তে থাকি। তা ভাই মুআয! আপনি কীভাবে পড়ে থাকেন? তিনি বললেন, রাতের প্রথম অংশে (ইশার পরে) আমি ঘুমিয়ে পড়ি, আমার ঘুমের চাহিদা পূর্ণ হয়ে গেলে উঠে পড়ি এবং আল্লাহ্‌ যা তাওফীক দেন সে পরিমাণ (সালাতে) তিলাওয়াত করি এবং আমার ঘুমেও ছাওয়াবের আশা রাখি। যেমন আমার জাগরণে ছাওয়াবের আশা রাখি ।” এ সূত্রে এটি বুখারী (র)-এর একক বর্ণনা । মুসলিম (র) এ সূত্রে রিওয়ায়াত করেন নি। বুখারী (র) পরবর্তী রিওয়ায়াতে বলেছেন, ইসহাক (র)....আবু মূসা আল-আশআরী (রা) থেকে বর্ণনা করেন এ মর্মে যে, রাসূলুল্লাহ্‌ (সা) ইয়ামান নিয়োগ দিয়ে পাঠালে তিনি সেখানকার কয়েকটি 'পানীয়' ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।