Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭৯ আমানত যথাযথ পৌছিয়ে দিলে সে জন্য হে হাম! তোমার প্রতিও সালাম!” হামা বলল, ইয়া রাসূলাল্লাহ! মুসা আ) যেমন করেছিলেন আপনিও আমার সাথে তেমন সদয় আচরণ করুন! তিনি আমাকে তাওরাতের কিছু অংশ শিখিয়ে দিয়েছিলেন। বর্ণনাকারী (উমর রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) তখন তাকে সুরা আল ওয়াকিয়া, আল- মুরসালাত, আন-নাবা (আম্মা ইয়াতাসাআলুন), আত তাকবীর, সূরা ফালাক ও সূরা নাস এবং সূরা ইখলাস শিখিয়ে দিলেন । তারপর বললেন, হে হামা তোমার প্রয়োজনগুলোর কথা আমাকে জানাবে এবং আমাদের সাথে সাক্ষাত করতে ভুলবে না। উমর (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর ওফাত পর্যন্ত সেআর দ্বিতীয়বার আমাদের কাছে আসে নি। এখনও সে বেঁচে আছে কিংবা মারা গেছে তা আমরা জানি না। রিওয়ায়াত শেষে বায়হাকী (র) মন্তব্য করেছেন, (এ হাদীসের মধ্যবর্তী) রাবী মুহাম্মদ ইব্‌ন আবূ মাশার-এর নিকট হতে শীর্ষস্থানীয় ইমামগণ রিওয়ায়াত গ্রহণ করেছেন। তবে হাদীসবেত্তাগণ তাকে “দুর্বল' সাব্যস্ত করে থাকেন। এ হাদীস তুলনামূলক অন্য একটি সবল সুত্রেও বর্ণিত হয়েছে। আলাহ্‌ই সমধিক অবগত । খালিদ ইবনুল ওলীদ (রা)-এর নাজরান অভিযান ইব্‌ন ইসহাক বলেন, দশম হিজরীর রবিউছ-ছানী কিংবা জুমাদাল উলা মাসে রাসূলুল্লাহ্‌ (সা) খালিদ ইবনুল ওলীদ (রা)-কে নাজরানের বনুল হারিছ ইব্ন কা*ব-এর বিরুদ্ধে অভিযানে পাঠালেন। তিনি তাকে এ মর্মে নির্দেশ দিলেন যে, যুদ্ধ শুরু করার আগে তুমি তিন দিন ভাদেরুকে ইসলামের প্রতি আহ্বান জানাবে; তাতে তারা সাড়া দিলে তুমি তা গ্রহণ করবে; অন্যথায় তাদের সাথে লড়াই করবে। খালিদ (রা) বাহিনী সহকারে রওনা করে গন্তব্য পৌছে গেলেন। সেখানে পৌছে তিনি একদল সওয়ার পাঠিয়ে দিলেন, যারা চারদিক ঘুরে ঘুরে এ মর্মে ঘোষণা দিতে লাগল । 1৭] 01 ০__৯। (১10 ৬১ লোক সকল! মুসলমান হয়ে যাও, শান্তি ও নিরাপদে থাকবে । লোকেরা তাদের আহ্বানে সাড়া দিয়ে দিয়ে মুসলমান হতে লাগল । 'তারা যুদ্ধ না করে মুসলমান হয়ে গেলে- সে ক্ষেত্রে প্রদর্ত রাসূলুল্লাহ্‌ সো)-এর আদেশ মুতাবিক খালিদ (রা) সেখানে অবস্থান করে তাদেরকে ইসলাম ধর্ম, আল্লাহ্র কিতাব ও তার নবীর সুন্নাতের শিক্ষা দিতে লাগলেন । পরে খালিদ (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর বরাবরে চিঠি লিখে পাঠালেন- “বিসমিল্লাহির রাহমানির রাহীম”- আল্লাহ্‌র রাসূল নবী মুহাম্মদ (সা)-এর বরাবরে, খালিদ ইবনুল ওয়ালীদের পক্ষ থেকে আসসালামু আলায়কা ইয়া রাসূলুল্লাহ্‌ ওয়া রাহমা্জুল্মাহি ওয়া বারাকাতুহু! আমি আপনার কাছে প্রশংসা করছি সে আল্লাহ্‌র যিনি ব্যতীত আর ফোন ইলাহ্‌ নেই। তারপর ইয়া রাসূলুল্লাহ! আল্লাহ্‌ আপনার প্রতি রহমত বর্ষণ করুন! আপনি আমাকে বনুল হারিছ ইব্‌ন কা'ব এর উদ্দেশ্যে অভিযানে পাঠিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন যেন “আমি এখানে উপনীত হয়ে প্রথমেই তাদের আক্রমণ না করে তিনদিন যাবত তাঁদের ইসলাম গ্রহণের দাওয়াত দেই ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।