Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭৫ এছাড়াও রয়েছে আযৃ্দ, খাস্সান, হারিছ ইব্‌ন কাব, হামাদান, সাদুল আশীরা, কায়স, দারী, যাহাবী, বন্‌ আমির, মাসজি, বাজীলা খাহআম ও হাদরামাওত প্রতিনিধিদলসমূহ। এসব ্‌ [ঝে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন ওয়াইল ইব্‌ন হুজ্র-এর চারজন সামন্ত রাজা হুমায়দ, মুখাওওয়াস, মুশার্রাজ ও আব্যাআহ । মুসনাদে আহমদ গ্রন্থে এদের ভাই আল গামরসহ এদের বর্ণনা রয়েছে। ওয়াকিদী (তীর কিতাবুল মাগাবীতে) এঁদের বিষয় দীর্ঘ আলোচনা করেছেন। ওয়াকিদী আরও যে সব প্রতিনিধি দলের উল্লেখ করেছেন তাদের মধ্যে রয়েছে আযদই আম্মান, গাফিক, বারিক, দাউস ছুঁমালা, আল হিদাব, আসলাম, জুযাম, মুহরা, হিময়ার, নাজরান ও হায়সান প্রতিনিধিদলসমূহ। তিনি এসব গোত্রের বিশদ আলোচনা করেছেন। এর আংশিক আলোচনা আমরা যথাস্থানে করে এসেছি এবং তাই যথেষ্ট । ওয়াকিদীর পরবতী আলোচ্য বিষয় । আস সিবা প্রতিনিধি প্রসঙ্গ (নেকড়ে বাঘের প্রতিনিধিত প্রসঙ্গ) শুআয়ব ইব্‌ন উবাদা....আবদুল মুত্তালিব ইব্ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হানতাব থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) মদীনায় তার সাহাবীগণের মাঝে উপবিষ্ট ছিলেন। একটি নেকড়ে বাঘ এসে তার সামনে দাড়িয়ে আওয়ায দিল। রাসূলুল্লাহ্‌ সো) বললেন, - 43) 588 ১৯ (০৪ 45৩ ০০০১৯০১০555 ৮০৯৯৭ 00 ০ এ ২৪৪1৯ “এ হচ্ছে তোমাদের কাছে হিংস্র প্রাণীকুলের প্রতিনিধি । এখন তোমরা পসন্দ করলে তার জন্য কোন কিছু বরাদ্দ করে দিতে পারু, তাহলে তার অতিরিক্ত কোথাও সে হানা দেবে না। আর সতর্কতা অবলম্বন করে চলবে । তখন সে যা ধরে নিতে পারবে তাই তার রিযিক হবে।” তারা বললো, ইয়া রাসূলাল্লাহ! আমরা মনের খুশীতে তার জন্য কিছু বরাদ্দ করতে সম্মত নই! নবী করীম (সা) তখন নেকড়েটির দিকে তিনটি আঙ্গুল উঁচু করে ইঙ্গিত করলেন- অর্থাৎ সুযোগ বুঝে ছিনিয়ে নাও । তখন নেকড়েটি মাথা দুলিয়ে হেলে-দুলে চলে গেল। এ সূত্রে হাদীসটি “মুরসাল' পর্যায়ের । অবশ্য ইমাম আহমদ (র) বর্ণিত হাদীসের নেকড়ের সাথে এ নেকড়ের সাদৃশ্য বিদ্যমান । ইয়ামীদ ইব্‌ন হারূন রে)....আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, একটি নেকড়ে একটি ছাগলের উপর আক্রমণ করে তাকে ধরে নিয়ে যেতে লাগল। রাখাল তার পিছনে ধাওয়া করে ছাগলটি তার কাছ থেকে ছিনিয়ে নিল। নেকড়ে তার লেজে ভর করে দাড়িয়ে (রাখালকে) বলতে লাগল । তোমার মনে আল্লাহ্‌র ভয় নেই যে, আল্লাহ্‌ আমার জন্য যে রিষিক পাঠিয়েছেন তা তুমি ছিনিয়ে রেখে দিচছ? রাখাল (বিস্ময়ে হতবুদ্ধি হয়ে) বলতে লাগল, হা! বিস্ময়! এ যে লেজে ভর করে আমার সাথে মানুষের ভাষায় কথা বলছে! নেকড়েটি বলল, এর চেয়েও আশ্চর্য খবর আমার কাছে আছে, তোমাকে বলব কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ “ইয়াছরিবে' মানুষের কাছে বিগত দিনের খবরাদি বর্ণনা করেন! বর্ণনাকারী আবু সাঈদ (রা) বলেন, রাখাল তার বকরীপালকে হাঁকিয়ে নিয়ে মদীনা অভিমুখে ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।