05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭১ তার গোত্রের শ্রেষ্ঠ ব্যক্তি। নবী করীম (সা) তাকে কওমের নেতৃত্বের মনোনয়নপত্র দিলেন। তিনি মক্কা বিজয় ও পরবর্তী অভি অংশ গ্রহণ করেছিলেন। হিলাল ইব্ন আমির গোত্রের প্রতিনিধি দল প্রসঙ্গ এ প্রতিনিধি দলের সদস্যদের মাঝে উল্লেখযোগ্য আবদু আওফ ইব্ন আসরাম- যিনি মুসলমান হয়ে গেলে রাসূলুল্লাহ্ (সা) তার নাম রেখেছিলেন "আবদুল্লাহ্ । অন্যতম সদস্য কাবীসা ইব্ন মুখারিক থেকে সাদাকা বিষয়ক হাদীসের রিওয়ায়াত রয়েছে। বনূ হিলাল দলে আর একজন বিশিষ্ট সদস্য ছিলেন যিক্লাদ ইবন আবদুল্লাহ্ ইবন মালিক ইবৃন নুজায়র ইবনুল হাদাম ইব্ন রুওয়ায়বাহ্ ইবুন আবদুল্লাহ্ ইব্ন হিলাল ইব্ন আমির । ইনি মদীনায় উপনীত হলে খালা (িম্মুল মু'মিনীন) মায়মূনা বিন্তুল হারিছ রো)-এর ঘরে যেতে মনস্থ করলেন এবং তার কাছে গিয়ে উঠলেন। রাসূলুল্লাহ্ (সা) ঘরে এসে তাকে দেখতে পেয়ে রাগ করে ফিরে যেতে লাগলেন। মায়মূনা রো) বললেন, ইয়া ব্রাসূলাল্লাহ্! এটি তো আমার বোনপো, তখন তিনি ঘরে প্রবেশ করলেন। পরে যিয়াদকে সাথে করে মসজিদে গেলেন এবং যুহরের সালাত আদায় করার পরে যিয়াদকে কাছে ডেকে তার জন্য দু'আ করলেন এবং তার মাথায় হাত রেখে তা তার নাকের ডগা পর্যন্ত বুলিয়ে আনলেন । হিলালীরা তাই বলত যে, আমরা যিয়াদের চেহারায় সব সময় “রাসূল যার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং যার জন্য বরকতের দু'আ করলেন মসজিদে বসে। আমি যিয়াদের কথা বলছি, অন্য কেউই নয়; কোন খ্যাত-অখ্যাত ব্যক্তিই নয়। তার নাকের ডগায় সে জ্যোতি ছির চিল অস্রান, যতদিন না তিনি গোরস্তানে তার আবাস নির্মাণ করেন। বাকর ইব্ন ওয়াইল গোত্রের প্রতিনিধি দল প্রসঙ্গ ওয়াকিদী উল্লেখ করেছেন, এ দলের সদস্যগণ রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে কুস ইব্ন সাঈদা* সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন (যে তিনি তাদের গোত্রের ছিলেন কিনা?)। তিনি বললেন, তিনি তোমাদের লোক নন, তিনি ছিলেন ইয়াদ গোত্রের । জাহিলী যুগে ইবরাহীমী (তাওহীদী) ধর্মের অনুসারী হয়েছিলেন এবং “উকায' মেলার জনসমাবেশে “এক আল্লাহ্ হওয়ার ধর্ম ও ইবরাহীমী বাণী প্রচার করতেন (নবী করীম (সা) তীর কিছু বাণী প্রতিনিধি দলকে শুনিয়েও দিলেন) । বর্ণনাকারী বলেন, এ দলে ছিলেন বশীর ইবনুল খাসাসিয়্যাহ্, আবদুল্লাহ্ ইব্ন মারছাদ ও হাস্সান ইব্ন বাওত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ । হাস্সানের পরিবারের একজন এ বিষয়ে কবিতা ৰলেছিলেন_ “আমি, আমার পিতা ও হাস্সান ইব্ন খাওত ছিলাম নবী করীম (সা) সকাশে বকর গোত্রের দূত। ১. ০- -০ ৩ জাহিলী যুগের অন্যতম বাগ্রী পুরুষ, ইবরাহীমী ধর্মের অনুসারী ও উকায মেলায় ধর্ম প্রচারক । ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।