Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ১৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া বাহিলা ঃ গোত্রীয় প্রতিনিধি দল মক্কা বিজয়ের পরে এ গোত্রের সর্দার মুতার্রিফ ইবনুল কাহিন এসে ইসলাম গ্রহণ করেন এবং নিজ সম্প্রদায়ের জন্য “নিরাপত্তা সনদ' হাসিল করেন। নবী করীম (সা) তাদের জন্য 'ফারাইয ও ইসলামের মৌলিক বিধি-বিধান সম্বলিত একটি “দলীল' লিখে দিয়েছিলেন উছমান ইবৃন আফ্ফান (রো) ছিলেন দলীলটির লেখক। বনু সুলায়ম প্রতিনিধি দল প্রসঙ্গ (ওয়াকিদী বলেন,) কায়স ইবৃন নাশাবা নামধারী বনু সুলায়ম গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে এসে তার কথাবার্তা শুনলেন এবং কোন কোন বিষয় তিনি নবী করীম (সা)-কে জিজ্ঞেস করলেন। নবী করীম (সা) তার জবাব দিলেন। কায়স সে সব কথা তার মানসপটে সংরক্ষিত করে রাখলেন। রাসূলুল্লাহ্‌ (সা) তাকে মুসলমান হওয়ার আহ্বান জানালে তিনি ইসলাম গ্রহণ করলেন। নিজ গোত্রে ফিরে গিয়ে তিনি তার অভিজ্ঞতার বর্ণনা এভাবে দিলেন যে, আমি রোমানদের ভাষা-বিবৃতি শুনেছি, পারসিকদের শ্লোককাব্য শুনেছি, আরবের কবিতামালাও শুনেছি, গণক-জ্যোতির্বিদদের অদৃশ্য গণনা আর হিমুয়ারী তর্কবিদদের বিতর্কানুষ্ঠান শুনেছি। কিন্তু মুহাম্মদ (সা)-এর বাণী ও ভাষা এদের কারো ভাষার সাথে সাদৃশ্য রাখে না। অতএব, তোমরা আমার অনুসরণ কর এবং নিজেদের ভাগ্য গড়ে নাও! মক্কা বিজয়ের সময় এলে বনূ সুলায়মের সাতশ' সৈনিকের দল এসে “কুদায়দ'-এ রাসূলুল্লাহ্‌ সো)- এর সাথে মিলিত হল । কারো কারো মতে, তাদের সংখ্যা ছিল এক হাজার । আব্বাস ইবনুল মিরদাস (রা)-এর ন্যায় খ্যাতিমান ব্যক্তি ছাড়াও এ দলে ছিলেন গোত্রের শীর্ষস্থানীয় আরো অনেকে । তারা ইসলাম গ্রহণ করে আবেদন জানালেন যে, “আমাদের আপনার “অগ্রবর্তী” বাহিনীতে স্থান দিন, আমাদের লাল বর্ণের পতাকা দিন এবং “মুকাদ্দিমান' (এগিয়ে চল) শব্দকে আমাদের “বাহিনী সংকেত' নির্ধারিত করুন। নবী করীম (সা) তাদের আবেদন মঞ্জুর করলেন। তারা মক্কা বিজয় ও তাইফ-হুনায়ন অভিযানে তার সাথে অংশ গ্রহণ করেন। এ দলের অন্যতম সদস্য রাশিদ ইব্‌ন আব্দ রাব্বিহী আস-সুলামী (রা) একটি বিশেষ মূর্তির গৃহ দেবতা) পূজা করতেন। একদিন তিনি দেখলেন, দু”টি শেয়াল তার পূজনীয় দেবতার গায়ে পেশাব করছে । এ ঘটনা তার চোখ খুলে দিলো । তখন তিনি বলে উঠলেন- “লুট 490০ এ ০৭০) ২] 4০৪ 08 099 ০৪৭ শেয়াল জুটি পেশাব করে যার মাথায় পরে; সে আবার কেমন খোদা রে! শেয়াল যাতে পেশাব করে ঠায় বিনাশ তার তরে।' এ ঘটনার পর তিনি মূর্তিটি ভেঙ্গে ফেললেন এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে এসে মুসলমান হয়ে গেলেন। রাসূলুল্লাহ্‌ (সা) তাকে বললেন, “তোমার নাম কি? তিনি বললেন, “গাবী ইব্‌ন আবদুল উযৃযা (৪1)*| ১০ ০১59) 1 উয্যা দেবীর দাসের পুত্র “বিভ্রান্ত'। নবী করীম (সা) বললেন, (না) বরং তোমার নাম হবে “রাশিদ ইব্‌ন আব্দ রাব্বিহী। প্রতিপালকের বান্দার পুত্র রাশিদ পথের দিশাপ্রাপ্ত। রাসূলুল্লাহ্‌ তাকে 'রিহাত' নামক স্থানটি জায়পীররূপে দিলেন, যেখানে একটি প্রবাহমান ঝর্ণাধারা ছিল; যেটি পরে “আয়নুর রাসূল বা রাসূলের ঝর্ণা নামে অভিহিত হয়। বের্ণনাকারী বলেন) রাশিদ ছিলেন ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।