05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬৯ তখন তার বয়স ছিল একশ" বছর। তার সাথে ছিল তার ছেলে বিশ্র। মুআবিয়া (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার পবিভ্র হাতের স্পর্শে আমি বরকত হাসিল করছি। আমি তো বুড়ো হয়ে গিয়েছি। আমার এ ছেলেটি বাপ-ভক্ত; আপনি তার মুখমণ্ডলে হাত বুলিয়ে দিন! রাসূলুল্লাহ্ (সা) তার মুখে হাত বুলিয়ে দিলেন এবং তাকে কয়েকটি বকরী দান করে সেগুলির জন্য বরকতের দু'আ করে দিলেন। ফলে তারা এর পরে কখনো দুর্ভিক্ষ ও ফসলহানীরর বিপদে আক্রান্ত হন নি। মুহাম্মদ ইবৃন বিশ্র ইব্ন মুআবিয়া (র) এ বিষয়টি নিয়ে কবিতা রচনা করেছিলেন। “আমার পিতা আল্লাহ্র রাসূল (সা) তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন এবং তার জন্য কল্যাণ ও বরাআতেব্র ছু'আ কব্রেছিলেন। আহমদ (সা) তাকে দিয়েছিলেন কয়েকটি বকরী সেগুলি যেন ধীরগামী শীর্ণ হরিণ, কদাকার লোমশ নয় । রোজ বিকেলে বস্তিবাসীদের দুধ দিয়ে পাত্র ভরে দিত; সকালে আবার তেমনি ভরে দিত । এ দান বরকতপূর্ণ বরকতময় তার দাতা; আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তার জন্য নিবেদিত আমার সালাত ও দক্দদ । কিনানা ঃ প্রতিনিধি দল প্রসঙ্গ ওয়াকিদী তার একাধিক সনদে ব্রিওয়ায়াত করেছেন, ওয়াছিলা ইবনুল আসকা আল লায়ছী রাসূলুল্লাহ্ (সা) সকাশে আগমন করলেন; তখন তিনি তাবুক অভিযানের প্রস্তুতি চূড়ান্ত করছিলেন। ওয়াছিলা নবী করীম (সা)-এর সাথে ফজরের সালাত আদায় করে স্বগোত্রে ফিরে গেলেন এবং তাদেরকে রাসূল করীম (সা)-এর অভিযানের সংবাদ জানিয়ে তার সহযাত্রী হওয়ার আহ্বান জানালেন। তার পিতা তাকে বলল, আল্লাহ্র কসম! তোমাকে কিছুতেই বাহন দিব না। তার বোন তার কথা শুনতে পাচ্ছিল। সে ইসলাম গ্রহণ করলো এবং ভাইয়ের সফরের আসবাবপত্র যোগাড় করে দিল। ওয়াছিলা (রা) কা'ব ইব্ন আজুরা (রা)-এর একটি উটে চড়ে রাসূলুল্লাহ্ (সা)-এর সফর সঙ্গী হলেন। 'দূমাহ্'-এর উকায়দিরের বিরুদ্ধে অভিযানে সেনাপতি খালিদ (রা)-এর সাথে রাসূলুল্লাহ্ (সা) এ ওয়াছিলা (রা)-কেও পাঠিয়েছিলেন। বাহিনী ফিরে এলে ওয়াছিলা (রা) গনীমতের শর্তকৃত অংশ (উটের মালিক) কাব ইব্ন আজুরা (রা)-কে দিতে চাইলেন। কা“ব (রা) অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে বললেন, আমি আল্লাহ্র সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যেই তোমাকে বাহন দিয়েছিলাম । আশজা গোত্রীয় প্রতিনিধি দল প্রসঙ্গ ওয়াকিদী উল্লেখ করেছেন, আশজাঈদের আগমন হয়েছিল খন্দক যুদ্ধের বছর। একশ' সদস্যের এ দলের দলপতি ছিলেন মাসউদ ইব্ন রুখায়লা। দলটি “সালা' পর্বতের গিরিপথে জ্রবস্থান নিয়েছিল । রাসূলুল্লাহ্ (সা) তাদের কাছে গেলেন এবং তাদের জন্য খুরমা ভর্তি পাত্রে হান্দের নির্দেশ দিলেন। মতান্তরে তাদের আগমন হয়েছিল বনূ কুরায়জা অভিযানের পরে এবং এ প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ছিল সাতশ' । রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে সন্ধিবদ্ধ হয়ে তারা ছে গিয়েছিল এবং পরবতীতে ইসলাম গ্রহণ করেছিলেন। ৬ ড/%ঘ.2117)0901159,00]0)
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।