১৮: আল-বিদায়া ওয়ান নিহায়া”গ5 ইব্ন হিশাম বলেন, আবৃদুল্লাহ ইব্ন হারিছা (র) তার পিতা সূত্রে তার দাদা থেকে এ হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-এর কাছে সংবাদ পৌঁছলো যে, একদল রাসূলুল্লাহ (সা)-এর সহগামী হওয়া থেকে বিরত রাখার জন্য লোকদের নিরুৎসাহিত করছে। রাসূলুল্লাহ (সা) তালহা ইব্ন উবায়দুল্লাহ (রা)-এর নেতৃত্বে সাহাবীদের একটি ক্ষুদ্র দল সেখানে পাঠালেন এবং তাদেরকে সুওয়ায়ালিমের বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন। তালহা রো) এ হুকুম পালন করলেন। এ সময় যাহহাক ইবৃন খলীফা ঘরের পিছন দিয়ে টপকাতে গিয়ে তার পা ভেঙ্গে গেল। তার অন্যান্য সংগী-সাথীরা হুড়মুড় করে পালিয়ে বাচল। এ প্রসংগে যাহ্হাক রচিত কবিতায় রয়েছে- (কবিতা ঃ) আল্লাহ্র ঘরের কসম! মুহাম্মদের (লোকদের) লাগানো আগুন যাহ্হাক ও ইব্ন উবায়রিককে ঘিরে ধরে ঝলসে ফেলছিল প্রায়; তা জ্বলতে লাগল আর সুওয়ায়লিমের কুঁড়ে ঘরটি বেষ্টন করে ফেলল । আমি তখন আমার ভাঙ্গা পা আর কনুইয়ে হামাগুড়ি দিয়ে দাঁড়াবার ব্যর্থ চেষ্টা করছিলাম । তোমাদের বিদায়ী সালাম! এমন কাজ কস্মিনকালেও আর করতে যাচ্ছি না। আতংকে মরবার উপক্রম হয়েছে । আগুন যাকে জাপটে ধরে, সে তো পুড়ে ভস্ম হয়ে যাবেই।” ইবন ইসহাক বলেন, তারপর রাসূলুল্লাহ (সো) তার সফরের চুড়ান্ত প্রস্তুতি নিলেন এবং লোকদের পূর্ণোদ্যমে দ্রুততর প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন। সম্পদশালীদের আল্লাহ্র রাহে বাহন প্রদান ও অন্যান্য ব্যয় নির্বাহের ব্যাপারে উদ্বুদ্ধ করলেন! বিত্তবান লোকেরা ছাওয়াবের নিয়তে বাহনের ব্যবস্থা করে দিলেন। উছমান ইবৃন “আফফান (রা) এত বিশাল পরিমাণ সম্পদ ব্যয় করলেন যে, অন্য কেউ তার মত করতে পারেননি । এ বিষয়ে ইব্ন হিশাম বলেন, আমার নিকট বিশ্বস্ত এক ব্যক্তি বর্ণনা করেছেন যে, উছমান রো) সংকটকালীন বাহিনী তথা তাবৃক অভিযানের বাহিনীর জন্য এক হাজার দীনার ব্যয় করেন। তাই রাসূলুল্লাহ (সা) তার দু'আয় বললেন, “ইয়া আল্লাহ্! আপনি উহ্ছমানের প্রতি সন্তুষ্ট হোন! কেননা, আমি তার প্রতি সন্তুষ্ট ।” ইমাম আহমদ (র) বলেন, হারূন ইবৃন মা“রূফ (র) আবৃদুর রহমান ইব্ন সামুরা (রা)- এর আযাদকৃত গোলাম কুছছা রো) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) যখন সংকটকালীন বাহিনীর প্রস্ততিপর্ব সম্পাদন করছিলেন, তখন উছমান ইবন আফফান (রা) তার কাপড়ে বেধে এক হাজার দীনার নিয়ে নবী করীম (সা)-এর খিদমতে উপস্থিত হয়ে সেগুলি তার কোলে ঢেলে দিলেন। নবী করীম (সা) সেগুলি তার হাতে নিয়ে নাড়াচাড়া করছিলেন আর বলছিলেন, “আজকের পরে ইবনুল "আফফান যে কোন আমল করুক না কেন, তা তার কোন ক্ষতি করবে না”। তিরমিযী এ হাদীসখানা উদ্ধৃত করে বর্ণনাটি হাসান গারীব বলে মন্তব্য করেছেন (একক সূত্র)! আবৃদুল্লাহ ইব্ন আহ্মদ (€র) তার পিতার সনদে....আবৃদুর রহমান ইবৃন হুবাব আস- সুলামী রো) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, নবী করীম (সা) সংকটকালীন বাহিনীর ব্যাপারে উৎসাহ ব্যঞ্জক খুতবা দিলেন। তখন উছমান (রা) বললেন, গদী ও হাওদাসহ একশ' উটের দায়িত্ব আমি নিচ্ছি। বর্ণনাকারী বলেন, নবী করীম (সা) মিম্বরের এক ধাপ নীচে নেমে ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।