Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ১৬২ আল-বিদায়া ওয়ান নিহায়া ন্যায্য মূল্য না রেখেই তাকে যেতে দিলাম £ তারিক (রো) বলেন, কাফেলার মেয়ে লোকটি বলতে লাগল, “আল্লাহ্‌র কসম! আমি তো এমন একজন লোক দেখলাম, তার চেহারা যেন পূর্ণিমার রাতের চাদের টুকরো । আমি তোমাদের উটের মুল্যের দায়-দায়িতৃ নিচ্ছি।' ইতোমধ্যে লোকটি ফিরে আসতে দেখা গেল। সে এসে বলল, ৬৪৮৮ এ 51১ --558 আমি তোমাদের কাছে আল্লাহ্‌র রাসূল ও প্রেরিত পুরুষ! এই নাও তোমাদের খুরমা। (আগে) খেয়ে নাও এবং পরিতৃপ্তির সাথে খাও, তারপর পুরোপুরি ও পূর্ণাঙ্গ পরিমাপ করে নিয়ে নাও ।' আমরা পেট পুরে খেলাম এবং পুরোপুরি মেপে নিলাম । তারপর আমরা মদীনা শহরে ঢুকে মসজিদে (নববীতে) গেলাম । দেখি কী সেই লোকটি মিম্বারে দাড়িয়ে ভাষণ দিচ্ছেন। আমরা তার ভাষণের এ অংশ তাকে বলতে শুনলাম-_ 41১15 4]5313 এ এ - 518. 3] 0০০ ১৯৯ 5] ৭ - ৮৫] ১১৯ 4৯৮০] 0051 98১৮ 10331 1313 41 ও চাইতে উত্তম । মা-বাপ, বোন, ভাই এবং ক্রমান্বয়ে নিকটজন এর প্রতি দান করবে ।” এসময় বনু ইয়ারবু কিংবা আনসারী এক ব্যক্তি এগিয়ে গিয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ্‌! “এ গোত্রের কাছে জাহিলী যুগের আমাদের খুনের বদলা (রক্তপণ) প্রাপ্ত রয়েছে।' তিনি বললেন, “বাপের অপরাধের দায়-দায়িতৃ সন্তানের উপরে বর্তায় না।” কথাটি তিনি তিনবার বললেন। নাসাঈ (র) ইউসুফ ইবৃন ঈসা (র)....তারিক ইব্‌ন আবদুল্লাহ্‌ আল মুহারিবী (র) সূত্রে এ হাদীসের সাদাকার ফযীলত অংশ বিশেষ রিওয়ায়াত করেছেন। হাফিজ বায়হাকী (র) হাদীসখানি বিশদভাবে রিওয়ায়াত করেছেন। এ রিওয়ায়াতে মহিলার উক্তি উদ্ধৃত করা হয়েছে এভাবে “পরস্পর ভসনায় লিপ্ত হয়ো না! আমি তো এমন এক লোকের চেহারা দেখেছি, যে কখনো বিশ্বাস তঙ্গ করতে পারে না। পূর্ণিমা রাতের সাথে তার মুখাবয়বের চেয়ে অধিকতর সাদৃশ্যপূর্ণ আর কোন চেহারা আমি দেখিনি । ফারওয়া ইবন আমর আল জুযামী মাআন অঞ্চলের শাসক-এর দৃত-এর আগমন ইবৃন ইসহাক (র) বলেন, ফারওয়া ইব্ন আমর ইবনুন নাফিরা আল জুযামী আন-নুফাছ্থী তার ইসলাম গ্রহণের সংবাদ জানিয়ে রাসূলুল্লাহ্‌ (সা) সকাশে একজন দূত পাঠালেন। সাথে হাদিয়াম্বরূপ একটি সাদা খচ্চরও পাঠালেন। ফারওয়া তার পার্শ্ববর্তী আরব অঞ্চলের জন্য রোম সম্রাটের মনোনীত শাসক ছিলেন। তার শাসন কেন্দ্র ছিল “মাআন'-এ | মাআন ও পার্শ্ববর্তী সিরীয় অঞ্চল ছিল তাঁর শাসিত এলাকা । রোমানদের কাছে তার ইসলাম গ্রহণের সংবাদ পৌছলে তারা তাকে তলব করে পাঠাল এবং তাকে গেফতার করে নিয়ে নিজেদের এলাকায় কারারুদ্ধ করে রাখল । বন্দী অবস্থায় রচিত তার কবিতা “বন্ধু ও সঙ্গীদের চোখ এড়িয়ে গভীর রাতে সুলায়মার কাছে যাচ্ছিলাম । রোমানরা ওৎ পেতে ছিল দরজা ও পুকুরের মাঝের আঙ্গিনায় । দৃশ্য দেখে মন এলোমেলো হয়ে গেল। ১. মাআন (০)৮৭) জর্দানের একটি গুরুতৃপূর্ণ প্রশাসকি ও বাণিজ্যিক কেন্দ্র। ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।