Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৯ থাকতে পারব, বিক্ষিপ্ত হওয়ার প্রয়োজন পড়বেনা। তিনি সাতটা কংকর নিয়ে আসতে বললেন। তিনি সেগুলিকে হাত দিয়ে রগড়ালেন এবং তাতে দু'আ পড়ে দিয়ে বললেন, এ কংকরগুলি নিয়ে যাও । কুয়োর কাছে পৌছে গেলে আল্লাহর নাম নিয়ে নিয়ে এর এক একটি ছেড়ে দেবে। সুদাই (রো) বলেন, আমরা তার কথামতই কাজ করলাম । ফলে আমরা আর কখনো সে কুয়োর তলা দেখতে পাইনি । সুনানই আবূ দাউদ, তিমমিযী ও ইবনু মাজাতে এ হাদীসের সমর্থক রিওয়ায়াতে রয়েছে। ওয়াকিদী (র) উল্লেখ করেছেন যে, রাসূলাল্লাহ্‌ সো) উমরাতুল-জিইররানা (জিইররানা থেকে আগমন করে আদায়কৃত উমরা)-এর পরে কায়স ইব্‌ন সাদ ইবৃন উবাদা (রা)-কে চারশ' লোকের বাহিনী সহ সুদাইদের শায়েস্তা করার উদ্দেশ্য তাদের এলাকার পাঠিয়েছিলেন। সুদাইরা একজন দূত পাঠাল এবং সে এই নিশ্চয়তা দিল আমার সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরিত প্রতিনিধিদল উপস্থিত হল । তারপর তাদের একশ" সদস্যের কাফেলা বিদায় হজ্জে অংশগ্রহণ করে। পরবতাঁতে ওয়াকিদী (র) ছাওরী রে) যিয়াদ ইবনু হারিছ আস-সুদাই (রা)- থেকে তার আযান-এর ঘটনা রিওয়ায়াত করেছেন । রাসূলাল্লাহ্‌ (সা) সকাশে হারিছ ইব্‌ন হাস্সান আল-বিকরীর প্রতিনিধিত্ব প্রসংগে ইমাম আহমদ (র) বলেন, যায়দ ইবনুল হুবাব রে) (আবু ওয়াইল (র) থেকে, তিনি) হারিছ আল-বিকরী (রা) থেকে, তিনি বলেন, আলা ইবনুল হাযরামী (রা)-এর বিরুদ্ধে রাসূলাল্লাহ্‌ (সা)-এর কাছে অভিযোগ দায়ের করার জন্য আমি সফরে বের হলাম। “রাবাযা' অতিক্রম করার সময় সেখানে আমি একাকিনী বাহন-বিহীন এক তামীমী বৃদ্ধাকে দেখতে পেলাম। বৃদ্ধা বলল, হে আল্লাহর বান্দা! রাসূলাল্লাহ্‌ (সা)-এর কাছে আমার একটা প্রয়োজন রয়েছে। তুমি কি আমাকে তার কাছে পৌছে দেবে ? হারিছ বলেন, আমি তাকে আমার বাহনে তুলে নিয়ে মদীনায় পৌছলাম | দেখলাম মসজিদ লোকে লোকারণ্য, একদিকে একটি কাল যুদ্ধ পতাকা আন্দোলিত হচ্ছে । বিলাল (রা) তরবারী কাধে ঝুলিয়ে রাসূলাল্লাহ (সা)-এর সামনে দীড়িয়ে রয়েছেন। আমি বললাম এ লোকদের ব্যাপার কি ? তারা বলল, নবী করীম (সা) আমর ইবনুল আস রো)-কে কোথায় অভিযান পাঠাবার সিদ্ধান্ত নিয়েছেন । হারিছ (রা) বলেন, আমি বসে পড়লাম । রাসূলাল্লাহ সো) তার ঘরে (কিংবা বর্ণনা সন্দেহে তার ডেরায় ) চলে গেলেন। আমি প্রবেশের অনুমতি চাইলে আমাকে অনুমতি দেয়া হল। আমি প্রবেশ করে তাকে সালাম করলাম। তিনি বললেন, তোমাদের ও তামীমীদের মাঝে কোন কিছু ঘটেছে না কি ? আমি বললাম, জী হা, তবে ফলাফল তাদের প্রতিকূলেই গিয়েছে। এদিকে আমি বাহন হারা এক তামীমী বৃদ্ধাকে পথে পেয়ে গিয়েছিলাম, সে আমাকে মদীনায় বয়ে নিয়ে আসার অনুরোধ করেছিল। সে এখন আপনার দরযায় রয়েছে । তাকে অনুমতি দেয়া হলে সে ঘরে ঢুকল। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! বনূ তামীম ও আমাদের মাঝে আপনি কোন অন্তরায় সৃষ্টি করতে চাইলে বিজন প্রান্তরকে (এ তেল চট্চটে ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।