১৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া ৪7১ লাগল এবং অনেকে পেছনে রয়ে গেল। অবশেষে আমি ব্যতীত তার সাথে আর কেউ রইল না। ফজর সালাতের সময় হয়ে এলে তিনি আমাকে আযান দিতে বললেন। আমি আযান দিলাম এবং কিছু সময় বাদে একটু পরপর বলতে লাগলাম- ইকামাত বলব কি ইয়া রাসূলাল্লাহ? তিনি পূর্ব দিকে তাকিয়ে দেখে দেখে আকাশ ফর্সা হওয়ার অপেক্ষা করতে লাগলেন এবং বলতে থাকলেন-“না ।" পুরোপুরি ফর্সা হয়ে গেলে তিনি বাহনব থেকে নামলেন এবং প্রাকৃতিক প্রয়োজন সমাধা করার জন্য একটু দূরে গেলেন। তিনি ফিরে এলে ততক্ষণে তার সাহাবীগণও কাছে কাছে এসে গেলেন। তিনি বললেন, তোমার কাছে পানি আছে কি হে সুদাই! আমি বললাম জী, না। তবে সামান্য কিছু যা আপনার জন্য যথেষ্ট হবে না। তিনি বললেন, একটি পাত্রে করে তা আমার কাছে নিয়ে এস। আমি তা নিয়ে আসলে তিনি তার হাত সে পানিতে রাখলেন । সুদাই (রা) বলেন, দেখলাম তার আংগুলসমূহের দু'আংগুলের মাঝ দিয়ে একটি স্রোত ধারা টগবগিয়ে বেরিয়ে আসছে । রাসূলুল্লাহ্ (সা) বললেন__ -১৪১9 (১৫এ ০৯3১ ০ ০১৭ ৪৯৮০৭ এন ১৭ “আমার মহান ও মহীয়ান প্রতিপালকের কাছে সংকোচ না করলে আমার এ পানি দিয়ে নিজেরাও পান করতাম, অন্যদেরকেও পান করতাম ।” সাহাবীদের ডেকে বলে দাও, কার কার পানির প্রয়োজন রয়েছে। আমি সেরূপ ঘোষণা দিয়ে দিলাম । তাদের যার যার ইচ্ছা হল কিছু নিয়ে নিলেন। তারপর রাসূলাল্লাহ সো) সালাতের উদ্দেশ্যে দাড়ালেন এবং বিলাল (রা) ইকামাত বলতে উদ্যত হলে রাসূলুলাল্লাহ্ (সা) তাকে বললেন, সুদাই লোকটি আযান দিয়েছে ৫১৮ 5৫৪ ০১১ ৫১০9 “যে আযান দিয়েছে সেই ইকামাত বলবে ।” সুদাই (রা) বলেন , আমি ইকামাত দিলাম । রাসূলুল্লাহ্ (সা) সালাত সমাপ্ত করলে আমি সনদপত্র দু'টি নিয়ে তার কাছে নিয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ! এ দুটির ব্যাপারে আমাকে ক্ষমা করুন। তিনি বললেন, কেন? তোমার আবার কী হল? আমি বললাম, আমি আপনাকে বলতে শুনেছি যে, মুমিন ব্যক্তির জন্য আমীর হওয়াতে কল্যান নেই; আমি তো আল্লাহ্ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছি। আর আমি শুনেছি, আপনি এ সাহায্য প্রার্থীকে বলেছেন, সম্পদশালী হয়েও যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতে তা তার জন্য মাথাব্যথা ও উদর পীড়ার কারণ হয় । আমি বিত্তবান হয়েও আপনার কাছে যাকাতের আবেদন করেছিলাম । তিনি বললেন, তা তেমনই । এখন তোমার ইচ্ছা হলে নিতে পার, ইচ্ছা হলে বাদ দিতে পার। আমি বললাম, আমি নিচ্ছি না। তখন রাসূলাল্লাহ্ (সা) আমাকে বললেন, তা হলে আমাকে এমন কোন লোকের সন্ধান দাও, যাকে আমি তোমাদের আমীর নিয়োগ করতে পারি। আমি তার কাছে আগত আমাদের প্রতিনিধিদলের এক ব্যক্তির কথা বললাম । তিনি তাকে কওমের আমীর ও প্রশাসক নিয়োগ করলেন। পরে আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ আমাদের এক কুয়ো আছে, শীতকালে তার পানি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় এবং আমরা সেটিকে কেন্দ্র করে সমাজবদ্ধ জীবন যাপন করি । কিন্তু গ্রীষ্মকাল এসে পড়লে তার পানি কমে যায়, তাই আশপাশে পানির খোজে আমাদের বিক্ষিপ্ত হয়ে যেতে হয় | এখন তো আমরা মুসলমান হয়ে গেলাম, আমাদের আশপাশে যারা রয়েছে তারা সকলেই আমাদের শক্র। আমাদের জন্য কুয়োটির ব্যাপারে আল্লাহর কাছে দু'আ করুন, যেন তার পানি আমাদের প্রয়োজনের জন্যে যথেষ্ট হয়। তা হলে আমরা সংঘবদ্ধ ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।