05017161715 ১৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া বুখারী-মুসলিমে এ অধিক বিবরণ রয়েছে, “আমি রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে এ অভিযোগ করলাম যে, আমি ঘোড়ার পিঠে স্থির হয়ে বসে থাকতে পারি না।” তখন তিনি আমার বুকে তার হাত বুলিয়ে দু'আ করলেন_ ১৫ 33৬৬ 445 48০৫1 হে আল্লাহ্! তাকে স্থির রাখুন এবং তাকে হিদায়াতকারী ও হিদায়াতপ্রাপ্ত করুন! বায়হাকী রে) বলেন, আবূ আবদুল্লাহ্ আল হাফিজ (র)....ইসমাঈল ইব্ন আবু খালিদ অথবা কায়স ইব্ন আবূ হাযিম (র) থেকে, তিনি জারীর ইব্ন আবদুল্লাহ্ (রা) থেকে, তিনি বলেন, রাসূলুল্লাহ সো) কোন এক ব্যক্তিকে আমার কাছে পাঠালেন। (আমি তার কাছে গেলে) তিনি বললেন, জারীর? কী উদ্দেশ্যে তোমার আগমন? আমি বললাম. ইয়া রাসূলাল্লাহ্! আপনার হাতে হাত রেখে ইসলাম কবুল করার উদ্দেশ্যে এসেছি। জারীর (রা) বলেন, তিনি আমার গায়ে একটি চাদর জড়িয়ে দিলেন এবং উপস্থিত তারু সহচরদের উদ্দেশ্যে বললেন- -১৭১৭৪ 2৪৪ ৯-১০ 2০/ 1১) কোন কওমের কোন সম্থান্ত লোক তোমাদের কাছে আসলে তোমরা তার সম্মান করবে । পরে আমাকে বললেন, হে জারীর! আমি তোমাকে আহ্বান করছি এ সাক্ষ্য দানের প্রতি যে, এক আল্লাহ্ ব্যতীত আর কোন ইলাহ্ নেই এবং আমি আন্নাহ্র রাসূল। আর এ জন্য যে, তুমি আল্লাহ্র আবিরাত দিবস ও তাকদীরের ভাল-মন্দে বিশ্বাস স্থাপন করবে । ফরয সালাতসমূহ আদায় করবে এবং ফরয যাকাত আদায় করে দিবে । আমি তাই করলাম। ফলে এরপর থেকে তিনি যখনই আমাকে দেখতেন, আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসতেন। এ সূত্রে এ হাদীসখানি 'গরীব' পর্যায়ের | ইমাম আহমদ (র) বলেন, ইয়াহ্্য়া ইবন সাঈদ আল কাত্তান (র)....জারীর ইব্ন আবদুল্লাহ্ (রা) থেকে, তিনি বলেন, আমি সালাত প্রতিষ্ঠা, যাকাত প্রদান ও প্রতিটি মুসলিম ব্যক্তির জন্য “কল্যাণকামী” হওয়ার শর্তে রাসূলুল্লাহ্ (সা)-এর হাতে বায়আত হয়েছিলাম । সহীহ্ বুখারী-মুসলিমে এ হাদীস উদ্ধৃত হয়েছে- ইসমাঈল ইবৃন আবূ খালিদ রে) সূত্রে! অনুরুপ যিয়াদ ইব্ন উলাছা (র) সুত্রে বার্ণত হয়েছে । ইমাম আহমদ রে) আরো বলেছেন, আবু সাঈদ (র)....জারীর (রা) থেকে, তিনি বলেন, আমি বলেছিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে বায়জাতের শর্ত দিন, কেননা, আপনিই তা ভাল জানেন। তিনি বললেন, তোমাকে এ শর্তে বায়জাত করে নিচ্ছি যে, তুমি একমাত্র আল্লাহ্র ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে । মুসলমানের কল্যাণ ও হিত কামনা করবে এবং শিরক- এর সম্পর্ক মুক্ত থাকবে । নাসাঈ (র) এ হাদীসখানা একাধিক সূত্রে ব্রিওষ়ায়াত করেছেন: আমরা উল্লেখ করে এসেছি যে, জারীর রো) ইসলাম গ্রহণ করলে নবী করীম (সা) তাকে 'যুল-খালাসাহ' বিগ্রহ ধ্বংস করার দায়িতৃ দিয়ে পাঠিয়েছিলেন! এটি হল বাহজাম ও বাজীলা গোত্রের মূর্তি। যাকে তারা ইয়ামানের কাঁবা নামে অভিহিত করতো । এ নামকরণের উদ্দেশ্য ছিল মক্কায় অবস্থিত কা“বার প্রতিদ্বন্্ী দাড় করানো: এ জন্য মক্কার কা'বাকে তারা শামের (সিরিয়ার) কা'বা নাম দিয়েছিল । রাসূলুল্লাহ্ (সা) জারীর (রা)-কে বললেন- ০৭ ৬ ৯৯) ১। -5-৯| ১ “যুল খালাসার আপদ থেকে তুমি আমাকে মুক্ত করবে কিঃ তখন জারীর রো) নবী করীম (সা)-এর কাছে এ অনুযোগ করলেন যে, তিনি ঘোড়ার পিঠে স্থির হয়ে বসে থাকতে পারেন না। নবী করীম (সা) জারীরের বুকে তার মুবারক হাত বুলিয়ে দিয়ে দিলে তা ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।