Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৭ দীনার কিংবা তার বদলে কাপড় (জিযিয়াস্বরূপ) ধার্য হবে। যে তা আদায় করবে তার জন্য আল্লাহ্‌ ও তার রাসূল (সা)-এর নিরাপত্তা-যিম্মা সাব্যস্ত হবে, আর যে তা আদায়ে অস্বীকৃত হবে সে আল্লাহ ও তার রাসূল (সা) এবং সকল ঈমানদারের দুশমন। মুহাম্মদের উপরে আল্লাহ্‌র রহমত বর্ষিত হোক! এবং তার প্রতি সালাম, রহমত ও বরকত নাযিল হোক! হাফিজ বায়হাকী (র) বলেন, সুলায়মান ইব্‌ন দাউদ (র)....আবূ বকর ইবৃন মুহাম্মদ ইব্‌ন আমর ইব্ন হাযম (রা), তার পিতা তার দাদা থেকে এ হাদীস অবিচ্ছিন্ন সনদে রিওয়ায়াত করেছেন এবং তাতে পুবোল্পিখিত যাকাত “দিয়াত' ইত্যাদি সম্পর্কিত বর্ণনায় কিছু কম-বেশী রয়েছে। গ্রন্থকারের মন্তব্য ঃ নাসাঈ (রে) ও তার সুনান গ্রন্থে এবং আবু দাউদ তার “মারাসীল” এ ও এ হাদীসটি বর্ণনা করেছেন। প্রতিনিধি দল' পরিচ্ছেদ শেষে ইয়ামানের লোকদের তা'লীমদ তাদের যাকাত ও গনীমতের পঞ্চমাংশ উসুলের দায়িত্ব দিয়ে নবী করীম (সা)-এর আমীরগণকে পাঠানোর বিষয়টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ্‌! সে আমীরগণ হলেন মুআয ইব্‌ন জাবাল, আবু মুসা, খালিদ ইবনুল ওলীদ ও আলী ইব্‌ন আবূ তালিব রাযিয়াল্লাহু আনহুম । জারীর ইবৃন আবদুল্লাহ্‌ আল-বাজালী (রা)-এর আগমন ও তার ইসলাম গ্রহণ প্রসঙ্গ ইমাম আহমদ (র) বলেন, আব কাতান ()....মুগীরা ইব্‌ন শাব্ল (র) সূত্রে বলেন, জারীর (রা) বলেছেন, মদীনার কাছাকাছি পৌছে আমি আমার উটটি বসালাম এবং চামড়ার থলেটি খুলে আমার নতুন পোশাক পরলাম । পরে মসজিদে প্রবেশ করে দেখলাম রাসূলুল্লাহ্‌ সো) ভাষণ দিচ্ছেন। লোকেরা আমার দিকে চোখের ইশারা করতে লাগল । আমি আমার পাশের লোকটিকে বললাম, আল্লাহ্‌র বান্দা! আল্লাহ্র রাসূল (সা) কি আমার কথা আলোচনা করেছেন? লোকটি বলল, হা । তিনি ভাষণ দিচ্ছিলেন, মাঝে তোমার কথা বলেছেন এবং উত্তম বলেছেন। তিনি বলেছেন__ -এ০ 4১৬০ 4৫9 ৭০ ১ ০৪ ১ ০১৯ ৩৯ 0১৬ ৩৯ এ ৮1৯৬ ০৭ ০০০ ০ এ দরজা দিয়ে (কিংবা তিনি বলেছেন, এ পথ দিয়ে) ইয়ামানের অন্যতম শ্রেষ্ঠ লোকটি প্রবেশ করবে; তবে কিনা তার মাথায় রয়েছে রাজকীয় পশমী চাদর। জারীর (র) বলেন, আমি মহান-মহীয়ান আন্মাহ্‌ পাকের দেয়া প্রাচুর্য-সৌভাগ্যের জন্য তার প্রশংসা করলাম। রাবী আবূ কাতান বলেন, আমি তাকে (রাবী ইউনুসকে) বললাম, আপনি এ হাদীস সরাসরি জারীর (রা)-এর কাছে শুনেছেন? নাকি মুগীরা ইব্‌ন শাবলের কাছে? তিনি বললেন, হা। ইমাম আহমদ এ হাদীস আবু নুআয়ম ও নাসাঈ (র) বিভিন্ন সনদে এ রিওয়ায়াতটি উদ্ধৃত করেছেন। এ হাদীসের সনদ বুখারী-মুসলিমের শর্তানুরূপ। ইমাম আহমদ (র) আরো বলেন, মুহাম্মদ ইব্‌ন উবায়দ রে)....জারীর (রা) থেকে, তিনি বলেছেন__ “আমি মুসলমান হওয়ার পর থেকে আল্লাহ্‌র রাসূল (সা) কখনো আমাকে তার ঘরে প্রবেশে বাধা দেন নি এবং যতবার আমাকে দেখেছেন, আমার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়েছেন। শি রান হাদী সরা নিরারর রা গার না জা ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।