ইউনুস (রি) ইব্ন ইসহাক (র) থেকে উদ্ধৃত করেছেন, কারো কারো মতে আম্র ইব্ন মাদীকারাব নববী করীম সো)-এর কাছে আসেন নি এবং এ বিষয়টি উল্লেখ করে তিনি কবিতায় “নবী করীম (সা)-এর প্রতি ঈমান স্থাপনে আমার মন প্রাণ সুদৃঢ়, যদিও চাক্ষুষভাবে আমি নবীকে দেখিনি । সারা বিশ্বের নেতা, মর্যাদায় আল্লাহ্র সর্বাধিক নিকটবর্তী । আন্মাহ্র কাছে থেকে “নামুস' ও ওহী নিয়ে এলেন, তাতে “আল আমীন" ছিলেন ইলাহী মদদপ্রাপ্ত। জ্ঞান ও প্রজ্ঞার ধারা, আলোকবর্তিকা, সে আলো আমাদের অন্ধত্ব ঘুচিয়ে পথ দেখাল । নতুন পথের আমরা যাত্রী হয়েছিলাম ইচ্ছায়-অনিচ্ছায় । অবশেষে প্রকৃত মাবৃদের ইবাদতে নিরত হলাম । অথচ ইতোপূর্বে আমরা অজ্ঞতার শিকার হয়ে মূর্তি পূজায় লিপু থাকতাম । তিনি আমাদের মাঝে সৌহার্দবোধ জন্মালেন। আমরা ভাই ভাই হয়ে গেলাম। আমরা যে দেশেই থাকি না কেন, তার জন্য হোক শান্তি ও প্রশান্তি । নবী করীম (সা)-কে দেখার সৌভাগ্য হয়নি যদিও, ঈমানের সাথে তার অনুগামী হয়েছি তবুও । ৃ কিনদার প্রতিনিধি দল নিয়ে আশআছ ইব্ন কায়স-এর আগমন ইব্ন ইসহাক (র) বলেন, কিন্দা প্রতিনিধি দলের সদস্য হয়ে আল আশআছ ইব্ন কায়স (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে এসেছিলেন । যুহরী (র) আমাকে এ বিবরণ শুনিয়েছেন যে, কিনদার আশিজন আরোহীসহ তিনি এসেছিলেন। তারা এসে রাসূলুল্লাহ্ (সা)-এর মসজিদে প্রবেশ করলেন। তখন তারা সুন্দর করে তাদের মাথা আচড়ে রেখেছিলেন এবং চওড়া রেশমী পাড় বসানো “হিবারা' জুব্বায় আচ্ছাদিত ছিলেন। তারা রাসূলুল্লাহ্ (সা)-এর সামনে এলে তিনি তাদেরকে বললেন, তোমরা কি ইসলাম গ্রহণ করো নি? তারা বললেন, অবশ্যই! তিনি বললেন, তবে তোমাদের গায়ে এ রেশমী জুব্বা কেন? বর্ণনাকারী বলেন, তারা তখনই সে কাপড় ছিড়ে ফেড়ে ফেলে দিলেন। তারপর আশআছ ইব্ন কায়স নবী করীম (সা)-কে বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আমরা “মুরার' খেকোর বংশধর । আপনিও “মুরার' খেকোর সন্তান ।+ রাসূলুল্লাহ্ (সা) মৃদু হেসে বললেন, এ বংশ সূত্র দিয়ে তারা আব্বাস ইব্ন আবদুল মুত্তালিব ও রাবীআ ইবনুল হারিছ-এর সাথে বংশীয় নৈকট্যের প্রতি ইঙ্গিত করতে চায়। কারণ, ওরা দুজন ব্যবসা করতেন এবং বাণিজ্য উপলক্ষে সারা আরবে ঘুরে বেড়াতেন। একবার তারা জিজ্ঞাসিত হলেন। তোমরা কোন বংশেরর লোক? তারা জবাব দিলেন আমরা “মুরার' খেকোর বংশধর । এ কথা বলে তারা কিনদার সাথে বংশ সূত্র সম্পৃক্ত করতে চেয়েছিলেন, যাতে এ সব দেশে মান-মর্যাদা পাওয়া যায়| কেননা, কিনদা ছিল রাজ বংশ। এতে কিনদীদের বিশ্বাস জন্মাল যে, কুরায়শীরা তাদের সমগোত্রীয় । আব্বাস ও রাবীআ (রা)-এর উক্তিটি ছিল এর যুক্তি। “মুরার মুআবিয়া ইব্ন ছাওর ইব্ন মারতা ইব্ন মুআবিয়া ইবন কিনদী (মতান্তরে কিনদা)। তারপর রাসূলুল্লাহ্ (সা) তাদের বললেন_ ১. মরুভূমির এক প্রকার গাছ। একটু কষায় মব্ুচাত্রীব্রা চিবিয়ে খায় ! বেশী পরিমাণ খেলে মুখের ছাল উঠে যায়। -অনুবাদক ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।