Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৭ যাবীদ-এর কাফেলার সাথে আমূর ইবৃন মাদীকারাব-এর আগমন ইব্‌ন ইসহাক (র) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর আবির্ভাবের খবর ছড়িয়ে পড়লে আমর ইব্ন্‌ সরদার ! আমরা সবাই এ কথা শুনেছি যে, হিজাযে কুরায়শ বংশীয় মুহাম্মদ নামে এক ব্যক্তির আবির্ভাব হয়েছে, যার নবী হওয়ার কথা আলোচিত হচ্ছে । চলো না, কাছে গিয়ে তাকে দেখে শুনে আসি। যদি লোকটি সত্যি নবীই হয়ে থাকেন, তবে তা আমাদের কাছে গোপন থাকবে না। আমরা তার সাক্ষাতে তার আনুগত্য ঘোষণা করে আসব। অন্যথায় আমরা ব্যাপারটি বুঝে ফেলব। কিন্তু কায়স তাতে স্থীকৃত হল না এবং তার প্রস্তাবকে বোকামী ঠাউরিয়ে উপহাস করুল। আমূর ইবৃন মাদীকাব্রাব (রা) সফর করে এসে ব্রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে উপনীত হলেন এবং নবী করীম (সা)-এর প্রতি ঈমান এনে তার নবুওয়তের স্বীকৃতি দিয়ে মুসলমান হয়ে গেলেন। কায়স ইবৃন মাকশৃহ-এর কাছে এ সংবাদ পৌছলে তার বিরুদ্ধাচরণ ও তার মতামতকে অবজ্ঞা করার কথা উল্লেখ করে সে আমৃরকে হুমকি দিল । আমৃ্র ইব্ন মাদীকারাব (রা) সে হুমকির জবাব দিলেন এ কবিতায় (সারকথা)। সানআ দিবসে তোমাকে একটা ভাল কাজের পরামর্শ দিয়েছিলাম, আল্লাহ্‌র ভয় ও ন্যায়- সঙ্গত কাজে প্রস্তুতির । গাধার আত্মগরিমা আশার গুড় দেখাল । পিঠে সিংহবাহি অশ্ব আমাকে আশান্বিত করল। বর্ম যেন স্কটিক স্বচ্ছ পানির বিশাল হুদ । বল্পম ফিরিয়ে দেয় নিমিষে । লক্ষচ্যুত করে তার ফলা । এসো না একদিন। কেশরধারী সিংহের সাক্ষাত পেয়ে যাবে; সাক্ষাত পাবে বন রাজের প্রশস্ত থাবা বিস্তীর্ণ কাঁধের কেউ আসে যদি যুঝে দেখতে, তাকে উপরে উঠিয়ে আছড়ে মারে, মগজ বের করে দেয়, চুর্ণ-বিচুর্ণ করে তাকে ছাড়ে, তারপর যেন ক্ষুধার তাড়নায় তাকে গিলে ফেলে প্রায় । মুশরিক দুরাচার! সামলে থাক, বাড়াবাড়ি করো না। ইব্‌ন ইসহাক (র) বলেন, আম্র ইবৃন মাদীকারাব (রা) স্থগোত্র বনু যাবীদেই অবস্থান করলেন। গোত্রের শাসন কতৃত্ে নিয়োজিত ছিলেন ফারুওয়া ইবৃন মিস্সীক (রো)। ব্রাসূলুল্লাহ্‌ (সা)-এর ওফাতের পরে আমৃর ইবৃন মাদীকারাবও ধর্মত্যাগীদের দলভুক্ত হল এব ং ফারওয়া ইব্‌ন মিস্সীক (রা)-কে ব্যঙ্গ করে কবিতা লিখল- | “ফারওয়ার রাজত্; আর বলো না, এমন নিকৃষ্ট আর দেখি নি; গাধার নাকে দড়ি গেঁথে দেয়া হয়েছেঃ আবূ উমায়রকে যদি কবনো দেব, তাহলে দেখবে পিশাচেপনা ও গাদ্দারীর এক বিদঘুটে প্রতিচ্ছবি 1” গ্রন্থকারের মন্তব্য £ পরে আবার মাদীকারাব ইসলাম ধর্মে প্রত্যাবর্তন করেন এবং উত্তমভাবে ইসলামী জীবন যাপন করেন। আবূ বকর ও উমর (রা)-এর যুগে বিভিন্ন বিজয় অভিযানে অংশ গ্রহণ করেন! তিনি ছিলেন উল্লেখযোগ্য বাহাদুর এবং বীরতে খ্যাতি সমৃদ্ধ ও এঁতিহ্যের অধিকারী একজন কবি । “নাহাওয়ান্দ' অভিযানে অংশ গ্রহণের পরে ২১ হিজরীতে ইন্তিকাল করেন। কারো কারো মতে কাদিসিয়ার যুদ্ধে তিনি অংশ গ্রহণ করে লাভ করেন। আবূ আমৃর ইব্‌ন আবদুল বার্র (র) বলেন, তার প্রতিনিধিরপে আগমনের সময় ছিল নবম হিজরীতে । ইব্‌ন ইসহাক ও ওয়াকিদীর বর্ণনা মতে দশম হিজরীতে | ইমাম শাফিঈ (র)-এর উক্তিতে দ্বিতীয় মতের প্রতি সমর্থন লক্ষণীয় । আল্লাহই সম্যক অবগত । _- ৯ ড/ড/্্.2110001109.0010

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।