Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 বাহরায়ন ও ওমান-এর ঘটনা কুতায়বা ইব্‌ন সাঈদ (র)....জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা) সুত্রে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ সো) আমাকে বলেছিলেন, বাহরায়নের মাল এসে পড়লে তোমাকে এই এই এই পরিমাণ দিয়ে দিতাম, “এই পরিমাণ' তিনি তিনবার বললেন । কিন্তু বাহরায়নের মাল আসার আগেই রাসূলুল্লাহ্‌ (সা)-এর ওফাত হয়ে গেল। আবু বকর (রা) খলীফা হলে তার কাছে সে মালামাল এল। তিনি এক ঘোষককে এ ঘোষণা দিতে বললেন, “নবী করীম (সা)-এর কাছে যার কোন পাওনা বা ওয়াদা রয়েছে সে যেন আমার কাছে আসে । জাবির (রা) বলেন, আমি আবু বকর (রা)-এর কাছে গিয়ে তাকে জানালাম যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছিলেন, “বাহরায়নের মাল এসে পড়লে তোমাকে এত, এত এবং এত পরিমাণ দিয়ে দিতাম । তিনবার বলেছিলেন ।” জাবির (রা) বলেন, আবু বকর (রা) আমার কথায় মনোযোগ দিলেন না। তাই পরে আবার আমি তার সাথে সাক্ষাত করে আমার দাবী জানালাম। কিন্তু তখনও তিনি আমাকে কিছু দিলেন না। তৃতীয়বার আমি তীর কাছে যাওয়ার পরেও তিনি আমাকে কিছু দিলেন না। তখন আমি তাকে বললাম, বারবার আমি আপনার কাছে এলাম, কিন্ত্ব আপনি আমাকে কিছুই দিলেন না। হয় আপনি আমাকে কিছু দিয়ে দিন, না হয় “বখিলী' করুন। তিনি বললেন, “তুমি “বখিলী" ও কিপটেমী করার কথা বললে? “কিপটিমির চাইতে জঘন্য বদভ্যাস আর কী হতে পারে? তিনি কথাটি তিনবার বললেন। তিনি আরো বললেন, যতবারই আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি, আমার সিদ্ধান্ত ছিল তোমাকে দেয়ার ।” এক্ষেত্রে বুখারী (র) হাদীসটি অনুরূপই রিওয়ায়াত করেছেন। মুসলিম (র) ও আম্র আন নাকিদ €ৈ)....সুফিয়ান (র) সূত্রে উন্লিখিত সনদে রিওয়ায়াত করেছেন। পরবর্তী বর্ণনায় বুখারী (র) বলেছেন, আম্র (র)....জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ রো)-কে বলতে শুনেছি,....আমি আবূ বকর (রা)-এর কাছে গেলে তিনি (কিছু মুদ্রা দিয়ে) বললেন, এগুলো গুণে ফেল। গুণে দেখলাম পাঁচশ" রয়েছে, তিনি বললেন, “ওর সাথে আরো দ্বিগুণ নিয়ে যাও! বুখারী (র) আলী ইবনুল মাদীনী (র)....জাবির (রা) সূত্রে অনুরূপ রিওয়ায়াত করেছেন। অন্যত্র বুখারী (র) এবং মুসলিম (রে)-ও একাধিক সূত্রে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তার অন্য একটি রিওয়ায়াতে রয়েছে- আবূ বকর (রা) তীকে নির্দেশ দিলে তিনি আজলা ভরে দিরহাম (রৌপ্যমুদ্রা) তুললেন এবং সেগুলো গুণে দেখলেন যে তাতে পাঁচশ' রয়েছে। তখন আবু বকর রো) আরো দু'বার তার সমপরিমাণ দিয়ে দানের পরিমাণ বাড়িয়ে দিলেন । অর্থাৎ রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে ফারওয়া ইব্‌ন মিস্সীক আল-মুরাদীর প্রতিনিধিরূপে আগমন ইব্‌ন ইসহাক (র) বলেন, কিনদার সামন্ত রাজাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফারওয়া ইবন মিস্সীক আল-সুরাদী রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে উপস্থিত হলেন। ইসলামের আবিভারবের প্রান্কীলে তার গোত্র “মুরাদ' ও পার্খশবতাঁ হামাদান গোত্রের মাঝে লড়াই বেঁধেছিল এবং তাতে ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।