Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৫ সিরিয়ায় উপনীত হলাম । “আদী (রা) বর্ণনা করেন, আল্লাহ্‌র কসম! আমি (সিরিয়ায়) আমার পরিবারের মাঝে বসা ছিলাম । দূরে দৃষ্টি দিয়ে দেখলাম এক মহিলা আরোহী আমাদের বসতির দিকে ঢালু পথে নেমে আসছে। “আদী (রো) বলেন, হাতিম কন্যা? “আদী বলেন, একটু পরেই দেখি কি সে তো সেই! সে আমার সামনে এসে দাড়ানো মাত্রই কোন প্রকার ভুমিকার আশ্রয় না নিয়ে মুখের উপর বলতে লাগল, নিমকহারাম, জালিম! নিজের বউ-ছেলে মেয়েদের নিয়ে আসতে পেরেছো আর তোমার জন্মদাতার শেষ স্মৃতি এক অবলাকে দুশমনের দয়া-মায়ার উপর ছেড়ে আসতে তোমার বাধলো না? আমি বললাম দোষটি আমার, মন্দ কথা উচ্চারণ করে মুখ খারাপ কর না; আল্লাহ্‌র কসম, আমার বলার মত সংগত কোন যুক্তি নেই, তোমার অভিযোগে সত্যিই আমি অভিযুক্ত । “আদী বলেন তখন সে বাহন থেকে নামল এবং আমার সাথে অবস্থান করতে লাগল। একদিন আমি তাকে বললাম, সে ছিল স্থির বিচার বুদ্ধি সম্পন্ন নারী এ লোকটি সম্পর্কে তোমার অভিমত কী? সে বলল, আমার অভিমত হল- আল্লাহর কসম! তুমি অবিলম্বে তার সাথে মিলিত. হবে । কেননা, বাস্তবে সে যদি নবী হয় তা হলে তার কাছে আগে গমনকারী হবে বিশেষ মাহাআ্য্ের অধিকারী । আর যদি লোকটি রাজা-বাদশাহ্‌ হয়। তবে তোমার বর্তমান মর্যাদার কোন হানি না হয়ে বরং তা বৃদ্ধি পাবে, তুমি তো যোগ্য পিতার যোগ্য সন্তান। আমি বললাম, আল্লাহর কসম! এটাই যুক্তিযুক্ত কথা । আদী (রা) বলেন, তখন আমি বেরিয়ে পড়লাম এবং মদীনায় রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে উপনীত হলাম। তারপর আমি মসজিদে তার সাথে সাক্ষাত করে তাকে সালাম করলাম। তিনি বললেন, আগন্তুকের পরিচয় কী ? আমি বললাম, আদী ইব্‌ন হাতিম । রাসূলুল্লাহ্‌ (সা) উঠে দীড়ালেন এবং আমাকে নিয়ে তার ঘরের দিকে রওয়ানা হলেন। আল্লাহ্‌র কসম! তিনি আমাকে তার সাথে নিয়ে চলতে উদ্যত হওয়ার মূহুর্তে অতি দূর্বল এক বৃদ্ধা নারী তার সাথে সাক্ষাত করতে এসে তাকে দীড়াতে বলল । তিনি দীর্ঘক্ষণ দাড়িয়ে দাড়িয়ে তার সাথে তার প্রয়োজন সম্পর্কে আলোচনা করলেন । 'আদী বলেন, তখন আমি মনে মনে বললাম, লোকটি রাজা বাদশাহ তো নয়। “আদী বলেন, তারপর রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে সাথে নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং খেজুরের ছাল ভর্তি একটা চামড়ার আসন এনে আমার পাশে রেখে দিয়ে বললেন, বস এটিতে | “আদী বলেন, আমি বললাম বরং আপনিই বসুন। তিনি বললেন, না তুমিই....। আমি গদীতে বসলাম আর রাসূলুল্লাহ্‌ (সা) মাটিতেই বসে পড়লেন । “'আদী বলেন, আমি মনে মনে বললাম, এটাও কোন রাজার আচরণ হতে পারে না। তারপর আলোচনা শুরু করে তিনি বললেন, ₹/ (১১ ৪১০ 43 3১5) এট ০ “আদী ইব্‌ন হাতিম, তুমি না রাকুসী+ ধর্মমতের অনুগামী-ছিলে ? আমি বললাম জী হা, তাই। তিনি বললেন, 5১3 এ.৪ ৬৪৯৯১ ০৩০ ০১9 তুমি কি লুষ্ঠিত সম্পদের চৌথ (চতুর্থাংশ) উসুল করার জন্য গোত্র মাঝে ঘুরে বেড়াতে না ? 'আদী বললেন, আমি : বললাম-জী হা, তাই। তিনি বললেন, এ০১ ৪ এ] ০০ ০১৫৪ ০১41১ ০) কিন্তু, তোমার ধর্মমত অনুসারে তা তো বৈধ ছিল না। “আদী বলেন, আমি বললাম, ঠিক তাই। আল্লাহর কসম! “আদী বলেন, তখন আমি উপলব্ধি করলাম যে, তিনি প্রেরিত নবী, অনেক অজ্ঞাত বিষয়ই তার জানা । একটু পরে বললেন__ ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।