Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

আল-বিদায়া ওয়ান নিহায়া” 57৯ ১২৩ (এবং এ ভাবে রাসূলুল্লাহ্‌ সো)-এর পবিত্র স্মৃতি সম্বলিত একটি এতিহাসিক দলীল বিলুপ্ত হয়ে যায়)। ্রস্থকারের মন্তব্য £ সাহীহ বুখারীতে আবু সাঈদ (রা) থেকে বর্ণিত আছে যে, আলী (রা) ইয়ামান থেকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে মাটি মেশানো কিছু (অপরিশোধিত) সোনা পাঠিয়েছিলেন। রাসূলুল্লাহ্‌ সো) সে সোনা উপস্থিত চার ব্যক্তির মধ্যে বন্টন করে দিয়েছিলেন । বদর (রা)। আলী (ো)-কে য়ামানে কর্মভার দিয়ে পাঠানো প্রসংগে পরবর্তীতে আরো বিশদ | আদী ইবন হাতিম তাঈ (রা)- এর কাহিনী ইমাম বুখারী রে)-তার সাহীহ্‌ গ্রন্থে অনুচ্ছেদ সংযোগ করেছেন-_ তায় প্রতিনিধি দল ও “আদী ইবৃন হাতিম (রা) সম্পর্কিত হাদীস মুসা ইব্ন ইসমাঈস রে)....“আদী ইবন হাতিম (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমরা উমার ইবনুল খাত্তাব (রা)-এর দরবারে একটি প্রতিনিধি দল রূপে উপস্থিত হলাম । তিনি দলের এক এক জনকে নাম-ধামসহ ডাকতে লাগলেন, আমি বললাম, আমীরূল মু'মিনীন আমাকে কি আপনি চিনতে পারছেন না? তিনি বললেন, কেন নয়? তুমি তো ইসলাম গ্রহণ করেছো-যখন লোকজন কুফরীতে লিপ্ত ছিল, এরা যখন পিছু হটছিল, তখন তুমি এগিয়ে আসছিলে; এরা যখন চুক্তি ভংগ করছিল, তুমি তখন চুক্তি রক্ষা করে চলছিলে, আর তুমি সত্যের পরিচয় পেয়েছিলে এদের কাছে তা অজ্ঞাত থাকা কালেই । “আদী রো) বললেন, তা হলে আমার কোন দুঃখ নেই । কোন পরোয়া নেই! ইবন ইসহাক (র)-বলেছেন, “আদী ইব্‌ন হাতিম (রা)-এর নিজস্ব যে উক্তি আমার কাছে পৌছেছে তা হল-তিনি বলতেন, আরবের কোন পুরুষ এমন নেই যে, রাসূলুল্লাহ্‌ সো)-এর কথা শুনে তাকে আমার চাইতে অধিক অপসন্দ করেছে। তবে আমি স্বভাবে ছিলাম শরীফ এবং ধর্মে ছিলাম খৃষ্টবাদের অনুসারী । আমার কাজ ছিল চৌথ উতশুল করার জন্য গোত্র মাঝে ঘুরে বেড়ানো । মনে মনে আমি ছিলাম একটা বিশেষ ধর্মের অনুসারী আর প্রক্যশ্য আমার সাথে আমার গোত্রের আচরণ বিচারে একজন রাজা । রাসূলুল্লাহ্‌ (সা)-এর আবির্ভাবের কথা শুনে আমার গা জুলতে লাগল । আমি আমার আরবী গোলামকে বললাম- যে নাকি আমার উটপালের রাখালীর কাজেও নিয়োজিত ছিল -হে হতভাগা । আমার উটপাল থেকে কতকগুলি মোটা তাজা পোষমানা উট বাছাই করে সেগুলিকে আমার কাছে কাছে-রাখবি। আর যখন শুনতে পাবি যে, মুহাম্মদের বাহিনী এ দেশের দিকে এগিয়ে আসছে, তখন অবিলম্বে আমাকে সে সংবাদ জ্ঞাত করবি। গোলাম তাই করল । কিছুদিন পরে এক সকালে সে এসে আমাকে খবর দিল যে, হে “আদী! মুহাম্মদের অশ্বারোহী বাহিনী তোমাকে ঘিরে ফেলতে এগিয়ে আসছে। তোমার যা করার তা এখনই করতে পার। কেননা, আমি দূর থেকে কতকগুলি যুদ্ধ পতাকা দেখতে পেয়ে সে সম্পর্কে জিজ্ঞাসা করলে লোকেরা আমাকে বলেছে যে, ওগুি মুহাম্মদের বাহিনী । 'আদী রো) বলেন, আমি গোলামকে বললাম, আমার সে উচগুক্ফিকে ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।