Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

45111 প্রকাশকের কথা প্রথম মানব-মানবী হযরত আদম ও হাওয়া (আ) থেকে মানব সভ্যতার শুভ সূচনা হয়েছে। হযরত আদম (আ) ছিলেন মানব জাতির আদি পিতা এবং সর্বপ্রথম নবী । আল্লাহ্‌ তা“আলা মানুষ সৃষ্টির পর তার বিধি-বিধান আমিয়ায়ে কিরামের মাধ্যমেই মানব জাতির কাছে পৌঁছিয়েছেন। নবী-রাসূলগণ সহীফা অথবা কিতাব নিয়ে এসেছেন। মানব ইতিহাসের বিভিন্ন ঘটনা, আমিয়ায়ে কিরামের আগমন ও তাদের কর্মবহুল জীবন সম্পর্কে পবিত্র কুরআন ও হাদীসে বিশদভাবে বর্ণিত হয়েছে। তাই ইসলামের নির্ভুল ইতিহাস জানার জন্য কুরআন হাদীসই হলো মৌলিক উপাদান। আজ বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও কুরআন-হাদীসের তত্ব ও তথ্য প্রশ্নাতীতভাবে প্রমাণিত । আল্লামা ইব্‌ন কাসীর (€র) কর্তৃক আরবী ভাষায় রচিত 'আল-বিদায়া ওয়ান নিহায়া' গ্রন্থে আল্লাহ্‌ তা'আলা বিশাল সৃষ্টি জগৎসমূহের সৃষ্টিতদ্ব ও রহস্য, মানব সৃষ্টিতত্ব এবং আধিয়ায়ে কিরামের সুবিস্তৃত ইতিহাস বর্ণনা করা হয়েছে। ১৪ খণ্ডে সমাপ্ত এই বৃহৎ গ্রন্থটি অত্যন্ত নির্ভরযোগ্য ও জনপ্রিয় একটি ইতিহাস গ্রন্থ। আসছে। গ্রন্থটির গুরুতর প্রতি লক্ষ্য রেখে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সবগুলো খণ্ড অনুবাদের উদ্যোগ গ্রহণ করেছে। এটি ৫ম খণ্ডের অনুবাদ । বাংলা ভাষাভাষী পাঠকদের সুবিধার্থে “আল-বিদায়া ওয়ান-নিহায়া'র বাংলা নামকরণ করা হয়েছে “ইসলামের ইতিহাস ঃ আদি-অন্ত'। এ খণ্ডটি অনুবাদ করেছেন হাফিজ মাওলানা ইসমাঈল, সম্পাদনা করেছেন অধ্যাপক আবদুল মান্নান ও মাওলানা আবদুল্লাহ্‌ বিন সাঈদ জালালাবাদী এবং প্রুফ রিডিং করেছেন জনাব নাসির হেলাল । গ্রন্থটির অনুবাদ, সম্পাদনার সাথে সম্পৃক্ত সবার প্রতি রইলো আমাদের আন্তরিক মুবারকবাদ । অনুদিত গ্রন্থটির ৫ম খণ্ড প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ্‌ তা“আলার শুকরিয়া আদায় করছি। অপরাপর খণ্গুলোও প্রকাশের কার্যক্রম অব্যাহত রয়েছে। কোথাও ভুল-ত্রুটি থাকতে পারে। সচেতন পাঠকবৃন্দের নিকট কোন ভুল-ত্রুটি ধরা পড়লে তা আমাদেরকে জানানোর জন্য অনুরোধ রইলো। আমরা আশা করি গ্রন্থটি পাঠক মহলে সমাদৃত হবে। আল্লাহ্‌ তা“আলা আমাদের প্রচেষ্টা কবূল করুন। আমীন! শেখ মুহাম্মদ আবদুর রহীম পরিচালক, অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।