আল-বিদায়া ওয়ান নিহায়মিি | ১ ২১ আরও বলেছে যে, বছরে এক মাস আমাদের সিয়াম পালন করতে হবে । তিনি বললেন, সে যথার্থই বলেছে। লোকটি বলল, যিনি আপনাকে রাসুল বানিয়েছেন তার শপথ! সে আল্লাহই কি আপনাকে এ বিষয় নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হাঁ । লোকটি বলল, আপনার দূত এ কথাও বলেছে যে, আমাদের মাঝে যারা আল্লাহ্র ঘর পর্যন্ত পৌছার ব্যাপারে সুস্থ সমর্থ, তাদের হজ্জ সম্পাদন করতে হবে । তিনি বললেন, যথার্থই বলেছে ।....বর্ণনাকারী বলেন, এর পরে লোকটি চলে গেল এবং এ কথা বলে গেল, “যিনি আপনাকে রাসূল বানিয়েছেন, তার কসম! এ সব বিষয়ের উপরে কিছু বাড়াবও না, এ থেকে কিছু কমাবোও না। নবী করীম (সা) বললেন, “সে যদি যথার্থ বলে থাকে, তবে অবশ্যই সে জান্নাতে যাবে ।” আনাস ইব্ন মালিক (রা) থেকে একাধিক সনদে ও শব্দের তারতম্যসহ বিশদ বর্ণনাযুক্ত হয়ে এ হাদীছখানা সহীহ্ গরন্থদ্ধয় বুখারী, মুসলিম ও অন্যান্য হাদীছ গ্রন্থে উদ্ধৃত হয়েছে। মুসলিম (র) হাদীছখানি উল্লিখিত- আবুন নাযৃর হাশিম ইব্ন কাসিম....সনদেই রিওয়ায়াত করেছেন। বুখারী (রে) এ সনদে (অনুচ্ছেদ শিরোনাম) রূপে উল্লেখ্য করেছেন এবং অন্য একটি সনদে পূর্বানুরূপ রিপার | ইমাম আহমদ (র) বলেছেন, হাজ্জাজ (র)- আমির থেকে বর্ণনা করেন যে, তিনি আনাস ইব্ন মালিক (রা)- কে বলতে শুনেছেন আমরা মসজিদ (নব্বীতে) রাসূলুল্লাহ (সা)-এর কাছে উপবিষ্ট ছিলাম । তখন উটের পিঠে আরোহী এক ব্যক্তি এসে তার উটটি মসজিদের আঙিনায় বেঁধে রেখে এগিয়ে এসে বলল, তোমাদের মাঝে মুহাম্মদ কে? রাসূলুল্লাহ সো)-সাহাবীদের মধ্যে হেলান দিয়ে বসা অবস্থায় ছিলেন। আনাস (রা) বলেন, আমরা বললাম, হেলান দিয়ে বসা এই ফর্সা ব্যক্তি....লোকটি বলল, “হে আবৃদুল মুত্তালিব পুত্র, রাসূলুল্লাহ (সা) বললেন, 'এই যে আমি, বল! লোকটি বলল, “হে মুহাম্মদ! আমি তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করব। . আমার জিজ্ঞাসার ধরন কঠোর হবে । তাতে কিন্তু তুমি মনে মনে আমার উপর রেগে যেয়ো না। নবী করীম (সা) বললেন, 'তোমার যা মনে আসে জিজ্ঞেস করতে পার। লোকটি বলল, তোমার প্রতিপালক এবং তোমার পূর্ববতীদের প্রতিপালকের নামে আমি তোমাকে জিজ্ঞেসা করছি আল্লাহ-ই তোমাকে বিশ্ব মানবের রাসূল রূপে পাঠিয়েছেন? রাসূলুল্লাহ্ সো) বললেন ৪ এ মাসটিতে আমাদেরকে সিয়াম পালনের নির্দেশ আল্লাহ-ই তোমাকে দিয়েছেন? রাসূলুল্লাহ্ (সা) বললেন ৯১ ৮৫ হা! আল্লাহর নামে বলছি! লোকটি বলল, আপনার নিয়ে আসা বিষয়াবলীর প্রতি আমি বিশ্বীস স্থাপন করছি। আর আমি আমার সম্প্রদায়ের অন্য সকলের দূত। আমর নাম ঘিমাম ইব্ন ছা'লাবা- বনু সা'দ ইব্ন বকর গোত্রের প্রতিনিধি | বুখারী, আবু দাউদ, নাসাঈ, ইবনু মাজা প্রমুখ ইমামগণও বিভিন্ন সনদে হাদীসখানা রিওয়ায়াত করেছেন । 'যিমাদ আল আযৃ্দীর প্রতিনিধি রপে আগমন হিজরাতের পূর্বে ঘিমাদ (ইব্ন ছা“লাবা) আল আযৃদী (রা) মক্কায় রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে এসেছিলেন । প্রতিনিধি রূপে তার সে আগমন এবং তার নিজের ও তার সম্প্রদায়েত্র ১. ইবনু হিশামের বর্ণনায় ধিমাম ইবন ছা*লাবা আস সাদী (রা) চপ ৃ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।