১২০ আল-বিদায়া ওয়ান নিহায7০71915 ইমাম আহমদ (র) ও ইয়াকুব ইবৃন ইবরাহীম আয যুহরী রে)....ইবৃন ইসহাক থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। আবু দাউদ এ হাদীছ রিওয়ায়াত করেছেন সালামা ইবনুল ফায্ল থেকে, তিনি মুহাম্মদ ইব্ন ইসহাক (র) থেকে-...ইৰ্ন আব্বাস (রা) থেকে_ অনুরূপ | এ বর্ণনা অবশ্য প্রমাণ করে যে, যিমাম (রা) মক্কা. বিজয়ের আগেই তার কওমের কাছে ফিরে গিয়েছিলেন। কেননা, ০০০০৮৮৯১705 মিসমার করে দিয়েছিলেন । ওয়াকিদী (র) বলেছেন, আবু বকর ইবৃন আবদুল্লাহ্ ইবৃন আবূ সাব্রা (র)....ইবৃন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, বনু সাদ ইবন বকর গোত্র পঞ্চম হিজরীর রজব মাসে সুঠামদেহী, দুই বেনীধারী- যিমাম ইবৃন ছা'লাবা (রা)-কে প্রতিনিধি বানিয়ে রাসূলুল্লাহ্ (সা)- এর দরবারে পাঠাল। যিমাম এসে রাসূলুল্লাহ্ (সা)-এর সামনে দাড়িয়ে তাকে বিভিন্ন প্রশ্র করলেন এবং প্রশ্ব করতে তিনি কঠোর ভাব ও কর্কশ ভাষা অবলম্বন করলেন। তার প্রশ্ের বিষয় ছিল- কে তাঁকে রাসুল বানিয়ে পাঠিয়েছে? কি দিয়ে পাঠিয়েছেঃ এবং ইসলামী শরীআতের জরুরী বিষয়গুলো কী কী? রাসূলুল্লাহ্ (সা) তার প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন। তিনি মুসলমান হয়ে স্বগোত্রে ফিরে গেলেন। তখন তো তিনি সম্পূর্ণভাবে শিব্রক ও অংশীবাদ বিমুক্ত। তিনি তার কওমের লোকদেরকে তাদের জন্য আদিষ্ট ও নিষিদ্ধ বিষয়ে অবগত করলেন। ফলে সন্ধ্যা নেমে আসা পর্যন্ত & জনপদে ইসলাম কবুল করেনি এমন একটি পুরুষ বা একটি নারীও অবশিষ্ট রইল না। তারা রা তখন মসজিদ নিমাণ করল এবং আযান্ দিয়ে তাতে সালাত আদায় করল। | ইমাম আহমদ (র) বলেন, হাশিম ইবনুল কাসিম (র)....আনাস ইব্ৃন মালিক (রা) থেকে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে কোন বিষয়.জিজ্ঞেস করা আমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তাই কোন বুদ্ধিদীপ্ত বেদুঈন এসে তাকে কোন বিষয় জিজ্ঞেস করলে আমরা তাতে আনন্দিত হতাম । কেননা, তাতে দীনের প্রয়োজনীয় কিছু শোনার আমাদের সুযোগ হত। একবার এক বেদুঈন এসে তাকে বলল, হে মুহাম্মদ! আপনার দূত আমাদের কাছে গিয়ে বলেছে যে, আপনি দাবী করে থাকেন যে, আল্লাহ্ আপনাকে রাসূল করে পাঠিয়েছেন। নবী করীম (সা) বললেন, সে যথার্থটি বলেছে। লোকটি বলল, তা হলে আকাশসমূহ কে সৃষ্টি . করেছে? তিনি বললেন, আল্লাহ । লোকটি বলল, তা হলে পৃথিবীর সৃষ্টিকর্তা কে? তিনি বললেন, আল্লাহ্ | লোকটি বলল, তা হলে এই পর্বতমালা দীড় করিয়ে দিয়ে তাতে কত কি সৃষ্টি করেছে কে? তিনি বললেন, আল্লাহ্। লোকটি বলল, তা হলে আসমানের স্রষ্টা ও যমীনের সুষ্টা ও পর্বতমালা স্থাপনকারী সত্তার কসম দিয়ে বলছি, আল্লাহই আপনাকে রাসূল করে পাঠিয়েছেন কি? তিনি বললেন, হাঁ । লোকটি বলল, আপনার দূত একথাও বলেছে যে, দিন রাতে আমাদের পাঁচবার সালাত আদায় করতে হবে । তিনি বললেন, হাঁ। যথার্থই বলেছে। লোকটি বলল, তা হলে যিনি আপনাকে রাসুল করে পাঠিয়েছেন, তার কসম! আল্লাহই কি আপনাকে এরূপ নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হাঁ। লোকটি বলল, আপনার দূত বলেছে যে, আমাদের ধন-সম্পদে আমাদের যাকাত আদায় করতে হবে। তিনি বললেন, যথার্থই বলেছে। লোকটি বলল, তা হলে যিনি আপনাকে রাসূল বানিয়েছেন তার কসম! সে আল্লাহই ক আপনাকে এ বিষয়ের নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হাঁ । লোকটি বলল, আপনার দূত ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।