05017161715 ১১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া হয়ে আক্ষেপে বলতে লাগল, হায় বন্ আমির! বিদেশ বিভঁয়ে এক সালুলী রমণীর ঘরে উটের প্লেগে আক্রান্ত হয়ে আমি মরছি! ইব্ন হিশাম (রে) বলেন, কোন কোন বর্ণনায় রয়েছে আমির বলেছিল) “উটের টিউমারের ন্যায় টিউমার । আর সালুলী রমণীর ঘরে মৃত্যু! হাফিজ বায়হাকী (র)-এর বর্ণনায় যুবায়র ইব্ন বাকার....মুলা ইব্ন জামীল (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, আমির ইবনূত তৃফায়ল রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে আসলে তিনি তাকে বললেন, আমির! মুসলমান হয়ে যাও! সে বলল, এ শর্তে মুসলমান হতে পারি যে, পল্লী এলাকা আমার আর শহর এলাকা তোমার থাকবে । তিনি বললেন, না (তা হতে পারে না)। পুনরায় বললেন, মুসলমান হয়ে যাও! সে বলল, এ শর্তে মুসলমান হতে পারি যে, পল্লী আমার, আর শহর তোমার থাকবে। তিনি বললেন, না। সে তখন এ কথা বলতে বলতে চলে গেল- আল্লাহর কসম! হে মুহাম্মদ! দ্রুতগামী সুঠাম দেহী অশ্ব বাহিনী ও উদ্ধত উচ্ছল পদাতিক বাহিনী দিয়ে আমি এ শহর ভরে ফেলব, আর মদীনার প্রতিটি খেজুর গাছে একটি করে ঘোড়া বাধব। রাসূলুল্লাহ্ (সা) বললেন, ইয়া আল্লাহ্! আমিরের ব্যাপারে আপনি আমার জন্য যথেষ্ট হোন এবং তার কওমকে হিদায়াত দান করুন! আমির বেরিয়ে পড়ল এবং মদীনার নগর প্রান্তে উপনীত হয়ে সালুলীয়্যা নাম্নী তার গোত্রের এক নারীর সাক্ষাত পেল। ঘোড়া থেকে নেমে পড়ে এ রমণীর ঘরে রাত কাটালো । গলনালীতে টিউমার দেখা দেয়ায় সে বল্লম হাতে নিয়ে লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠে বসল এবং এ কথা বলে বলে চক্কর দিতে লাগল, উটের টিউমার আক্রান্ত! সালৃলীয়ার ঘরে মরণ! এ অবস্থায়ই তার মৃতদেহ ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। হাফিজ আবু উমর ইব্ন আবদুল বার (রে) তার “আল ইসতীআব' গ্রন্থে সাহাবীগণের নামের তালিকায় উল্লিখিত রাবী “মুলা” রো)-এর নাম অন্তর্ভুক্ত করে বলেছেন, ইনি হলেন মুলা ইব্ন কাছীফ আযৃ-যাবাবী আল কিলাবী আল আমিরী, বন্ আমির ইব্ন সাসাআ-এর লোক । তিনি কুড়ি বছর বয়সে রাসূলুল্রাহ্ (সা)-এর কাছে এসে ইসলাম গ্রহণ করেন এবং একশ" বছর ইসলামী জীবন অতিবাহিত করেন। বাগ্মীতার জন্য তাকে “দুই রসনাধারী' নামে অভিহিত করা হত। তার ছেলে আবদুল আযীয তার কাছ থেকে হাদীসের রিওয়ায়াত করেছেন। আমির ইবনুত তুফায়লের “উটের টিউমার আর সালুলিয়ার ঘরে মরণ!' উক্তিটি তিনিই রিওয়ায়াত করেছেন। যুবায়র ইবৃন বাক্কার (র) বলেন, জাম্ইয়া (মতান্তরে ফাতিমা) বিন্ত আবদুল হলেন আয যুবাব ইব্ন কিলাব ইব্ন রাবীআ ইব্ন আমির ইবৃন সা“সাআ....মুলা (রা) থেকে বর্ণিত যে, তিনি বিশ বছর বয়সে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে এসে ইসলাম গ্রহণ করেছিলেন এবং রাসূলুল্লাহ (সা)-এর ডান হাত স্পর্শ করে তার কাছে বায়আত হয়েছিলেন। তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে তার উট পাল নিয়ে এসে বিন্ত লাবৃন (তিন বছরের মাদী উট) দিয়ে উটপালের যাকাত আদায় করেন। রাসূলুল্লাহ্ (সা)-এর পরে আবু হুব্রায়রা (রা)-এর সাহচর্ষে অবস্থান করেন এবং স্ুুসলমান হওয়ার পরেও একশ বছর জীবিত ধ্ককেন। ভার বাগ্মিতার কারণে তাকে “দুই বুসন্মধার' ক হৃভ ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।