05017161715 ১১০ আল-বিদায়া ওয়ান নিহায়া এ আলোচনার পরে রাসূলুল্লাহ্ সো) মুবাহালা না করে ফিরে গেলেন। পরের দিন সকালে রাহীম! এ হল আল্লাহ্র রাসুল উম্মী ও নিরক্ষর নবী মুহাম্মদ (সা)-এর পক্ষ থেকে নাজরানবাসীদের প্রদত্ত সনদ-এ সুত্রে যে তাদের সমুদয় লাল ও সাদা (সোনা-রূপা) ও সব দাস-দাসীর উপরে তার হুকুমের অধিকার সাব্যস্ত হয়েছে। তবে তিনি তাদের প্রতি অনুকম্পা করে এ ব্যাপক অধিকার বার্ষিক মাত্র দু'হাজার জোড়া বন্ত্রে সীমিতকরণে সদয় সম্মতি দিলেন যা সমান দুই কিস্তিতে অর্থাৎ প্রতি রজব মাসে এক হাজার জোড়া ও প্রতি সফর মাসে এক হাজার জোড়ারূপে পরিশোধ্য ।” এরপরে অন্যান্য আনুষঙ্গিক শর্তসমূহ উল্লেখ করা হল এবং আবৃ সুফিয়ান ইব্ন হারব, গায়লান ইব্ন আমর, বনূ নাসরা গোত্রের মালিক ইবৃন আওফ, আক্রা ইব্ন হাবিস আল-হানজালী ও মুগীরা (রা) সনদের সাক্ষীরূপে রইলেন। প্রতিনিধি দল সনদপত্র হাতে পেয়ে স্বদেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেল এবং যথাসময় নাজরানে উপনীত হল । সেখানে প্রধান পাদ্রীর সাথে তার বৈমাত্রেয় ভাই আবূ আলকামা বিশৃর ইব্ন মুআবিয়া উপস্থিত ছিলেন। বিশ্র পিতৃ সুত্রে পাদ্রীর চাচাত ভাইও ছিলেন। প্রতিনিধি দল সনদপত্রটি পাদ্রীর হাতে তুলে দিল। পান্রী ও তার. ভাই প্রতিনিধি দলকে স্বাগতম জানাবার জন্য নগর প্রান্ত পর্যন্ত এগিয়ে এসেছিল। ভাই এর সাথে আরোহী অবস্থায় থেকেই পাত্রী পত্রটি পড়তে শুরু করল । হঠাৎ বিশরের উদ্ত্রী তাকে পিঠ থেকে উপুড় করে ফেলে দিলে সে চিঠিটিকে কুলক্ষণে সাব্যস্ত করে বদ দু'আ দিয়ে উঠল এবং তাতে সে রাসূলুল্লাহ্ (সা)-এর ব্যাপারে ইঙ্গিতের আশ্রয় নিল না। পাদ্রী তখন তাকে বলল, আল্লাহ্র কসম! তুমি তো একজন প্রেরিত পুরুষ ও নবীকে বদ দু'আ দিয়ে ফেললে! বিশ্র বলল, তাই নাকি? তাহলে আল্লাহ্র কসম! রাসূলুল্লাহ্ সো)-এর কাছে উপনীত হওয়ার আগে এ বাহনের গদী লাগামের একটি গিঁট খুলব না । এ কথা বলামাত্রই সে তার উটনীর মুখ মদীনা অভিমুখী করে দিল। পান্রীও তার উটনীর মুখ সে দিকে ফিরিয়ে ভাইকে বলল, দেখ, আমার বক্তব্যের অর্থ বুঝে যাও। আমার বক্তব্যের উদ্দেশ্য ছিল যে, আমরা আরবের সেরা অভিজাত বংশ ও এক্যবদ্ধ গোষ্ঠি হওয়া সত্ত্বেও আমরা তার অনুসারী হয়ে গেছি, কিংবা তার ডাকে সাড়া দিয়েছি, কিংবা আরবের অন্য কেউ করেনি এমন আনুকৃল্য তার প্রতি প্রদর্শন করেছি। এমন ধারণার শংকা আমার পক্ষ থেকে আরবদের না হয়ে যায়! বিশ্র বলল, আল্লাহ্র কসম! তোমার মাথা থেকে যে দুর্বৃদ্ধি বেরিয়েছে তা আমি কোন দিন গ্রহণ করব না। বিশ্র এ কথা বলে পান্রীকে পিছনে রেখে তার উটের পেটে গোড়ালীর আঘাত করল এবং এ ছড়া কাটতে কাটতে এগিয়ে চলল-_ -045১ 0০1] (১ 105 4৮৯ + এ ডেড ১৬০ সিএ ও 5১৯০ ৪] “তোমার পানে এগিয়ে চলছে উন্ত্রী কাপছে তার হাওদা ও তার বাধন; গর্ভে রয়েছে তার বাচ্চা; এখন তার ধর্ম খুস্টধর্মের প্রতিকূলে।” বিশ্র রাসূলুল্লাহ্ সো)- এর কাছে পৌছে ইসলাম গ্রহণ করেন এবং রনী শরেলহীদ হওয়া পর্যন্ত তার ধর্মেই অবিচল থাকেন। ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।